স্ট্যাটিক ফর্ম কেন কোথাও পৌঁছায় না

একটা সাধারণ ফর্ম দেখতে ফর্মের মতোই: নাম, মোবাইল, ঠিকানা, তারপর পাঠান বাটন। কিন্তু ভিতরে যা ঘটে সেটা অন্য কথা।

!ইনবক্সে জমা হওয়া তিনটা অর্ডার, নাম ফোন আর ঠিকানাসহ

তাই আমাদের AI কখনো ভান করে না। যে টুল পাঠান চাপার পর পাঠানো হয়েছে লিখে দেয় অথচ আসলে কোথাও পাঠায় না, সেটা শুধু বাজে কোড নয়, সেটা মিথ্যা: দোকানদার ভাবেন অর্ডার আসছে না, ক্রেতা ভাবেন অর্ডার চলে গেছে।

সৎ পথ দুটো:

এই অধ্যায়টা দ্বিতীয় পথের।

ফর্মটা চাইবেন যেভাবে

  1. বিল্ডারে বাংলায় বলুন, আর কথাটা পরিষ্কার করে বলুন যে এটা সাইটের ফর্ম হবে।
  2. কোন ঘরগুলো থাকবে সেটাও একবারে বলে দিন, তাহলে বারবার ঠিক করতে হবে না।
আমার দোকানের সাইটে একটা অর্ডার ফর্ম দাও, তাতে নাম, মোবাইল, পুরো ঠিকানা, কী কিনতে চান আর কোনো মন্তব্য থাকবে। ফর্মটা সাইটের ফর্ম হিসেবে কাজ করবে, যাতে জমাগুলো আমার ইনবক্সে আসে।
  1. Publish করুন, আর হোস্টিংটা কেনা আছে কি না দেখে নিন। জমা নেওয়ার ব্যবস্থাটা হোস্টিংয়ের সাথে আসে; ওটা থাকলে ফর্ম চলে Publish করা সাইটে, মানে banglacodes.com/site/... ঠিকানায় আর আপনার নিজের ডোমেইনে।
  2. নিজে একবার পূরণ করে পাঠান, তারপর ইনবক্স খুলে দেখুন জমাটা বসেছে কি না। এই এক মিনিটের পরীক্ষাটা কখনো বাদ দিবেন না।

আরও কয়েকটা কথা মনে রাখুন:

ইনবক্সে যা এসে জমা হয়

সাইট ড্যাশবোর্ড খুললেই ইনবক্স। প্রতিটা জমার সাথে থাকে:

status-টা আসলে ছোট একটা খাতা, আর তিনটা ঘর দিয়েই ব্যস্ত দিনে পুরো দোকান সামলানো যায়:

  1. সকালে ইনবক্স খুলে নতুনগুলো পড়ুন।
  2. পড়া হয়ে গেলে দেখা দাগিয়ে দিন।
  3. মাল পাঠানো হয়ে গেলে শেষ। তাহলে কোনটা বাকি আছে তা কখনো মাথায় রাখতে হবে না।

!কয়টা সাবমিশন এসেছে, এক নজরে

email-এর খবর আর CSV ফাইল (Excel-এ খোলা যায়)

জমা এলে আপনার account-এর email-এ খবর যায়, তাই সারাদিন ড্যাশবোর্ড খুলে বসে থাকতে হয় না। মেইলটা শুধু ইশারা, আসল লেখাটা ইনবক্সেই পড়বেন।

Commerce-এ যা বাড়তি পাবেন

দোকানের অর্ডার যখন দিনে কয়েকটা থেকে অনেকগুলো হয়ে যায়, তখন কেবল ইনবক্সে আসাই যথেষ্ট নয়। Commerce তিনটা কাজ যোগ করে।

যে অর্ডারে ফোন বা ঠিকানা নেই সেটা কুরিয়ারের ফাইলে যায় না, কারণ ওটা কেউ পৌঁছে দিতে পারবেন না। কয়টা বাদ পড়ল সেটাও দেখানো হয়, যাতে পাঁচটা অর্ডারের জায়গায় চারটা পার্সেল পাঠিয়ে না দেন।

!Commerce-এ ক্রেতাকে SMS পাঠানোর ঘরগুলো

দিনের সীমা আর ব্যস্ত দিন

যা পাচ্ছেনলাইফটাইম হোস্টিং ৳৬,৯৯৯Business ৳১৪,৪৯৯Commerce ৳২৩,৯৯৯
দিনে কতগুলো জমা২৫টা১০০টা৫০০টা
দিনে email-এর খবর৫টা১০টা৩০টা
ইনবক্সের CSV আর ব্যাকআপ ট্যাবনেইআছেআছে
ক্রেতাকে অটোমেটিক উত্তরনেইনেইআছে
ক্রেতাকে SMSনেইনেইআছে
কুরিয়ারের অর্ডার ফাইলনেইনেইআছে

সীমা পেরিয়ে গেলে কী হয়, সেটা জেনে রাখা দরকার:

যতটুকু দরকার, ততটুকুই চান

ফর্মে যত ঘর, তত কম মানুষ পূরণ করেন। আর যে তথ্য আপনি নিলেন, সেটা রাখার দায়িত্বও আপনার। তাই একটা সহজ নিয়ম: কাজটা করতে যা লাগে কেবল সেটাই চান।

ফর্ম আমার কাছে আসছে না

যা দেখছেনসম্ভাব্য কারণযা করবেন
জমা দিলাম, ইনবক্স খালিফর্মটা সাইটের ফর্ম হিসেবে বানানো হয়নিবিল্ডারে বলুন ফর্মটাকে সাইটের ফর্ম বানাতে, তারপর আবার Publish
শেয়ার লিংকে ফর্ম কাজ করে নাওটা /p/ প্রিভিউ লিংকPublish করা ঠিকানা বা নিজের ডোমেইন থেকে চেষ্টা করুন
ইনবক্সে আছে, মেইল আসেনিদিনের মেইলের কোটা শেষইনবক্সেই দেখুন, বা spam ফোল্ডারটাও দেখে নিন
আজ থেকে হঠাৎ বন্ধদিনের জমার সীমা ছোঁয়া হয়েছেপরদিন আবার চালু, বারবার হলে Commerce-এ উঠুন
বদল করলাম, তবু আগেরটাইPublish চাপা হয়নিবিল্ডারে ফিরে Publish চাপুন, লাইভ সাইট তখনই বদলায়
ক্রেতা SMS পাননিগেটওয়ের ব্যালেন্স বা সীমাড্যাশবোর্ডের কোড ট্যাব থেকে টেস্ট SMS পাঠিয়ে দেখুন

নতুনদের যত প্রশ্ন

ফর্মের তথ্য কোথায় থাকে?

হোস্টিং না নিয়ে ফ্রিতে অর্ডার নেওয়ার উপায় আছে?

একই ফর্ম কি দোকান আর অফিস দুই জায়গায় ব্যবহার করা যায়?