কী লাগবে

এই ট্যাবটা Business বা Commerce হোস্টিং প্ল্যানের সাথে আসে। সাইট ম্যানেজ পাতায় পেজ ও ব্লগ ট্যাব।

!পেজ ও ব্লগ ট্যাব

পেজ আর পোস্টের পার্থক্য

কার্যত কোনো পার্থক্য নেই, শুধু ঠিকানাটা আলাদা।

দুটো বাটন আলাদা রাখা হয়েছে যাতে ব্লগ লেখা যায় সেটা মানুষ জানতে পারে।

লেখা

"+ নতুন ব্লগ পোস্ট" চাপলে তিনটা ঘর: ঠিকানা, শিরোনাম আর লেখা।

লেখার ঘরে যেভাবে ফেসবুকে লেখেন সেভাবেই লিখুন। কয়েকটা চিহ্ন জানলে সাজানো হয়ে যায়:

যা লিখবেনযা হবে
ফাঁকা লাইননতুন প্যারা
## কথাটাশিরোনাম
### কথাটাছোট শিরোনাম
- কথাটাপয়েন্ট
১. কথাটানম্বর দেওয়া তালিকা
কথাটামোটা লেখা
[লেখা](ঠিকানা)লিংক

একটা বাক্য শেষ করে Enter চাপলে নতুন প্যারা হয় না, ওটা একই প্যারার অংশ থাকে। নতুন প্যারা চাইলে একটা ফাঁকা লাইন দিন।

ছবি বসানো

ছবি বসান বাটনে চাপুন, ফোন বা কম্পিউটার থেকে একটা বাছুন। ছবিটা আপলোড হয়ে লেখার ঠিক যেখানে কার্সর ছিল সেখানে বসে যায়।

ছবির ঠিকানা আগে থেকে থাকলে সেটা একটা লাইনে একা বসিয়ে দিলেও ছবি হয়ে যাবে।

HTML জানলে

উপরে ডানে দুটো বাটন: সহজ লেখা আর HTML। HTML জানা থাকলে দ্বিতীয়টায় গিয়ে সরাসরি লিখতে পারেন।

যে পাতাটা HTML দিয়ে লেখা, সেটা পরেরবার HTML মোডেই খুলবে। কারও হাতে লেখা কোড নিজে থেকে বদলে দেওয়া হয় না।

পোস্ট মানুষ খুঁজে পাবে কীভাবে

একটার বেশি ব্লগ পোস্ট হলে সাইটের /blog/ ঠিকানায় সবগুলোর একটা তালিকা নিজে থেকেই তৈরি হয়, নতুনটা উপরে।

তাই পোস্ট লিখে ফেলে রাখলেও মানুষ পড়তে পারবে। সাইটের মেনুতে "ব্লগ" নামে একটা লিংক বসাতে চাইলে বিল্ডারে বাংলায় বলে দিন।

নিজে blog নামে একটা পাতা বানালে সেটাই থাকবে, নিজে থেকে বানানো তালিকা তখন আর আসবে না।

সেভ

সেভ ও লাইভ করুন চাপলে পাতাটা সাথে সাথে লাইভ সাইটে চলে যায়। আলাদা করে Publish করতে হয় না।

কয়টা পাতা বানানো যায়

উপরে বাঁয়ে লেখা থাকে কয়টা হয়েছে আর কয়টা করা যায়। Business-এ ৫০টা, Commerce-এ ২০০টা।

মুছে ফেলা

তালিকায় প্রতিটা পাতার পাশে "মুছুন"। মুছলে পাতাটা লাইভ সাইট থেকে সাথে সাথে চলে যায় আর ফেরানো যায় না, তাই একবার জিজ্ঞেস করা হয়।