ওয়েব অ্যাপ মানে যে সাইট শুধু দেখায় না, কাজও করে

সাধারণ একটা ওয়েবসাইট আপনার পরিচয় দেয়: এই আমাদের নাম, এই ঠিকানা, এই কয়েকটা ছবি। একটা ওয়েব অ্যাপ কাজ করে।

!বিল্ডারে খোলা একটা দোকানের সাইট, ডান পাশে অর্ডার ফর্মসহ প্রিভিউ

BanglaCodes-এ বানানো সাইট ভিজিটরের নিজের ব্রাউজারে চলে। মানে ব্রাউজারে যা যা হতে পারে, তার সবই এখানে হয়:

মোবাইল অ্যাপের কথা পরে ভাবলেও চলে, বরং সেটাই বুদ্ধিমানের কাজ। আগে ওয়েব অ্যাপটা চালু করুন, মানুষ ব্যবহার করুক, ভুলগুলো বেরিয়ে আসুক। পরে ওই একই অ্যাপ ফোনের হোম স্ক্রিনে বসিয়ে নেওয়া যায়।

নিচে সাজানো আছে কে কী বানাতে পারেন। নিজের ঘরটা খুঁজে নিন, তারপর দরকারি লাইনটা বিল্ডারে বাংলাতেই বলে দিন।

দোকান আর ছোট ব্যবসার জন্য

আমার হার্ডওয়্যারের দোকানের জন্য একটা ক্যাটালগ পেজ বানাও, উপরে সার্চ বাক্স আর ভাগ ধরে ফিল্টার, আর নিচে একটা ডেলিভারি চার্জের ক্যালকুলেটর যেখানে ঢাকার ভিতরে আর বাইরে আলাদা হিসাব হবে।

সেবার ব্যবসার জন্য

অফিস আর কোম্পানির জন্য

আমাদের অফিসের জন্য একটা ছুটির আবেদন ফর্ম বানাও, তাতে নাম, বিভাগ, ছুটির ধরন, শুরু আর শেষের তারিখ আর কারণ থাকবে, আর ফর্মটা যেন সাইটের ফর্ম হিসেবে কাজ করে।

স্কুল, মাদ্রাসা আর কোচিং সেন্টারের জন্য

সরকারি অফিস, ইউনিয়ন পরিষদ, হাসপাতাল আর সমিতির জন্য

ইউনিয়ন পরিষদের জন্য একটা সাইট বানাও: উপরে নোটিশ বোর্ড, তারপর সেবার ফি আর কত দিনে হয় তার চার্ট, কর্মকর্তাদের তালিকা কল বাটনসহ, আর নিচে নাগরিকের অভিযোগ জানানোর একটা সাইট ফর্ম।

!ফোনে খোলা একই সাইট, আলাদা কিছু করতে হয় না

কোন জিনিসটার জন্য কী লাগে

উপরের সবগুলো এক টেবিলে। বেশিরভাগ কাজ ফ্রি প্ল্যানেই হয়ে যায়; টাকা লাগে কেবল তখন, যখন সাইটটাকে আপনার নিজের ঠিকানায় নিতে চান বা ফর্মের জমা সত্যি সত্যি আপনার কাছে আনতে চান।

যা বানাবেনকোথায় চলেকী লাগবে
হিসাব, ক্যালকুলেটর, চার্টভিজিটরের ব্রাউজারেফ্রি প্ল্যান
সার্চ, ফিল্টার, তালিকা, টেবিলভিজিটরের ব্রাউজারেফ্রি প্ল্যান
প্রিন্টের ইনভয়েস, চালান, কোটেশনভিজিটরের ব্রাউজারেফ্রি প্ল্যান
QR মেনু, নোটিশ বোর্ড, রুটিনভিজিটরের ব্রাউজারেফ্রি প্ল্যান
ফোনে বসানো অ্যাপ (PWA)নিজের ডোমেইনেলাইফটাইম হোস্টিং ৳৬,৯৯৯
ফর্মের জমা ইনবক্সে, email-এ খবর (দিনে ২৫টা)আমাদের সার্ভারেলাইফটাইম হোস্টিং ৳৬,৯৯৯
দিনে ১০০টা জমা, ব্লগ আর বাড়তি পেজ, নিজের কোডআমাদের সার্ভারেBusiness ৳১৪,৪৯৯
ক্রেতাকে SMS, কুরিয়ারের অর্ডার ফাইলআমাদের সার্ভারেCommerce ৳২৩,৯৯৯

কোন অ্যাপটাকে পেশাদার মনে হয়

দামি ডিজাইন নয়, ছোট পাঁচটা জিনিস মানুষকে বুঝিয়ে দেয় যে প্রতিষ্ঠানটা গোছানো।

যা পারে না, সোজা কথায়

সীমাগুলো আগে জানা ভালো, কারণ প্রথম চেষ্টায় ধাক্কা খাওয়ার চেয়ে আগে জেনে নেওয়া সহজ।

সীমা মানে কাজ আটকে যাওয়া নয়। বাংলাদেশের বেশিরভাগ দোকান, অফিস আর দপ্তরের রোজকার দরকার এই সীমার ভিতরেই মিটে যায়, আর যেটুকু বাইরে পড়ে সেটা শুরুতেই জেনে রাখা ভালো।

ভাবনা থেকে লাইভ সাইট, পুরো পথ

  1. বাংলায় বলুন কী দরকার। শুধু একটা ফর্ম চাই নয়, বরং কে পূরণ করবে, কোন ঘরগুলো থাকবে, পূরণের পর কী হবে, সবটা এক নিঃশ্বাসে বলে ফেলুন।
আমাদের ক্লিনিকের জন্য একটা সিরিয়াল নেওয়ার অ্যাপ বানাও, রোগী নাম, বয়স, মোবাইল আর কোন ডাক্তার দেখাবেন সেটা বেছে অনুরোধ পাঠাবেন, ফর্মটা সাইটের ফর্ম হবে, আর উপরে ডাক্তারদের বসার সময়ের একটা টেবিল থাকবে।

!বিল্ডারে বাংলায় বলা, ডান পাশে সাথে সাথে সাইটটা

  1. নিজের ফোনে দেখুন। প্রিভিউটা সরু করে ফোনের মাপে আনুন, তারপর শেয়ার লিংকটা নিজের ফোনে খুলে সত্যিকারের আঙুল দিয়ে একবার চালান।
  2. একবারে একটা কথা বলে ঘষামাজা করুন। বাটন বড় করো, তারিখের ঘরটা উপরে নাও, লেখা আরেকটু বড় করো।
  3. Publish চাপুন। Publish করতে Pro লাগে, আর ৳১৯৯-এর প্যাকটা (৩৯,৮০০ Token) কিনলেই account Pro হয়ে যায়।
  4. নিজের ডোমেইন যোগ করুন। প্রতিষ্ঠানের নিজের নামে ঠিকানা থাকলে মানুষ অন্যভাবে দেখে, আর PWA হিসেবে ফোনে বসানোও তখনই কাজ করে।
  5. নিজের ডোমেইন যোগ হলেই সাইটের ফর্ম কাজ করে: জমাগুলো ড্যাশবোর্ডের ইনবক্সে বসবে আর email-এ খবর যাবে, দিনে ২৫টা পর্যন্ত। বেশি লাগলে Business হোস্টিং নিন।

!Publish করার পর নিজের ডোমেইন যোগ করার ঘর

!ফর্মের জমা সত্যি আপনার কাছে আনতে হলে সাইট ড্যাশবোর্ড

নতুনদের যত প্রশ্ন

আমার তো কোডিং জানা নেই, আমি কি এসব বানাতে পারব?

একটা অ্যাপে কি একসাথে অনেক কিছু রাখা যায়?

কম্পিউটারে দেখতে কেমন লাগবে?