BanglaCodes.Com বাংলাভাষীদের জন্য একটি AI অ্যাপ-বিল্ডিং প্ল্যাটফর্ম। এখানে কোডিং না জেনেও, শুধু বাংলায় বলে ওয়েবসাইট, অ্যাপ, গেম বা টুল বানিয়ে ফেলা যায়। AI কোডটা লিখে দেয়, আপনি চোখের সামনে রেজাল্টটা দেখতে পাবেন, আর এক ক্লিকে লাইভ লিংকও পেয়ে যাবেন।
প্ল্যাটফর্মটি চালু আছে: মানুষের বানানো লাইভ সাইট আর অ্যাপ দেখুন শোকেসে, আর এখনই বানানো শুরু করুন।
BanglaCodes.Com পরিচালনা করে এনশামিমপ্রো (NShamimPRO) (ট্রেড লাইসেন্স TRAD/DNCC/037639/2022)। LateNightBirds আর AIinBangla একই উদ্যোক্তার অন্য দুটি উদ্যোগ।
বাংলাদেশে লাখো মানুষের মাথায় দারুণ আইডিয়া থাকে, কিন্তু ইংরেজি আর কোডিংয়ের দেয়ালে আটকে যায়। আমরা সেই দেয়ালটা সরাতে চেয়েছি। মাতৃভাষায় বললেই যদি জিনিসটা বানানো যায়, তাহলে আইডিয়া থেকে প্রোডাক্টের দূরত্ব থাকে মাত্র কয়েক মিনিটের।
নাসির উদ্দিন শামীম (Nasir Uddin Shamim), BanglaCodes.Com-এর প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী।
তাঁর পাবলিক প্রোফাইল: NShamimPRO · GitHub · Facebook · X (@nusagain) · BanglaCodes YouTube · X (@nushamim) · NShamimPRO YouTube · NShamimPRO Facebook · Instagram
দীর্ঘদিন ধরে তিনি ডিজিটাল প্রোডাক্ট আর কনটেন্ট নিয়ে কাজ করছেন। NShamimPRO, LateNightBirds আর AIinBangla, এই তিনটি উদ্যোগের মধ্য দিয়ে তিনি একটা জিনিসই বারবার দেখেছেন: বাংলাদেশের মানুষের আইডিয়ার অভাব নেই, অভাব শুধু হাতিয়ারের। ইংরেজি না জানা, কোডিং না জানা, কিংবা ডেভেলপারের পেছনে খরচ করার সামর্থ্য না থাকা, এই তিনটা কারণেই বেশিরভাগ আইডিয়া মাথাতেই থেকে যায়।
AIinBangla-তে বাংলায় AI শেখানোর কাজ করতে গিয়ে প্রশ্নটা বারবার এসেছে: "ভাই, আমি তো কোড পারি না, আমি কি কিছু বানাতে পারব?" BanglaCodes.Com সেই প্রশ্নের উত্তর হিসেবেই তৈরি। উদ্দেশ্য একটাই, মাতৃভাষায় বললেই যেন জিনিসটা বানানো যায়।
প্ল্যাটফর্মটি একক মালিকানাধীন প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত, এবং দৈনন্দিন কাজ, সিদ্ধান্ত ও গ্রাহকসেবা তিনি নিজেই দেখেন। কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে আমাদের অফিসিয়াল সাপোর্ট চ্যানেল, BanglaCodes Facebook গ্রুপ-এ পোস্ট করুন।
| বিষয় | বিবরণ |
| প্রতিষ্ঠানের নাম | এনশামিমপ্রো (NShamimPRO) |
| মালিক | মোঃ নাসির উদ্দিন মোড়ল |
| অফিসের ঠিকানা | ১৮৩/৩, তেজকুনীপাড়া, তেজগাঁও, ঢাকা ১২১৫, বাংলাদেশ |
| ওয়ার্ড ও অঞ্চল | ওয়ার্ড ২৬, অঞ্চল ৫ (কারওয়ান বাজার) |
| ট্রেড লাইসেন্স নম্বর | TRAD/DNCC/037639/2022 |
| লাইসেন্স কর্তৃপক্ষ | ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC) |
| লাইসেন্স বৈধতা | ৩০ জুন ২০২৭ পর্যন্ত |
| ব্যবসা শুরু | ১৬ মার্চ ২০২২ থেকে |
| সাপোর্ট | BanglaCodes Facebook গ্রুপ |
| ইমেইল | support@banglacodes.com |