রিটার্ন ও রিফান্ড পলিসি

আমরা কী বিক্রি করি

BanglaCodes.Com-এ তিন রকম জিনিস কেনা যায়, সবই ডিজিটাল:

কোনো ফিজিক্যাল প্রোডাক্ট আমরা পাঠাই না।

স্টক ও প্রাপ্যতা

Token, হোস্টিং আর প্ল্যান ডিজিটাল প্রোডাক্ট, তাই সবসময় Available (In Stock)। কোনো প্যাক সাময়িকভাবে বন্ধ থাকলে সেটি Pricing পেজে স্পষ্টভাবে "Unavailable" লেখা থাকবে।

ডেলিভারি

BanglaCodes-এর সব সার্ভিস ডিজিটাল। কোনো কিছু কুরিয়ারে পাঠানো হয় না, তাই ঠিকানা বা এলাকার ওপর ডেলিভারির সময় নির্ভর করে না।

রিফান্ড কখন পাবেন

নিচের যেকোনো একটি হলে পুরো টাকা ফেরত পাবেন:

  1. টাকা কেটে নেওয়া হয়েছে কিন্তু Token, হোস্টিং বা প্ল্যান চালু হয়নি, আর আমরাও ঠিক করতে পারিনি।
  2. ভুল করে দুইবার পেমেন্ট হয়ে গেছে (একটির টাকা ফেরত)।
  3. Token প্যাক: কেনা Token-এর একটিও ব্যবহার করেননি এবং কেনার ৭ দিনের মধ্যে আবেদন করেছেন।

হোস্টিং আর সাইট প্ল্যান: কেনার ১৩ দিনের মধ্যে আবেদন করলে সাপোর্ট প্রতিটা আবেদন আলাদা করে দেখে সিদ্ধান্ত নেয়, যেমন প্ল্যানের সুবিধা কতটা ব্যবহার হয়েছে। ১৩ দিন পার হলে হোস্টিং বা প্ল্যানের টাকা ফেরত হয় না, উপরের ১ আর ২ নম্বর ক্ষেত্র ছাড়া। হোস্টিং বা প্ল্যানের রিফান্ড হলে ওই সাইটের হোস্টিং বা প্ল্যানও উঠে যায়; নিজের ডোমেইনটা সঙ্গে সঙ্গে খুলে ফেলা হয় না, মেইলে জানিয়ে ১৪ দিন সময় দেওয়া হয়।

রিফান্ড হয়ে গেলে কী হয়: শেষ কেনা প্যাকটা রিফান্ড হলে account আবার ফ্রি অবস্থায় ফিরে যায়। ওই Token দিয়ে যদি Business বা Commerce হোস্টিং বা নিজের ডোমেইনের লাইফটাইম হোস্টিং নেওয়া হয়ে থাকে, আর রিফান্ডের পর কোনো কেনা প্যাক আর বাকি না থাকে, তাহলে সেই হোস্টিংও বন্ধ হয়ে যায়, কারণ ওটার দামটাই তো ফেরত চলে গেল। ডোমেইনটা সঙ্গে সঙ্গে খুলে ফেলা হয় না, আপনাকে মেইলে জানিয়ে ১৪ দিন সময় দেওয়া হয়। একাধিক প্যাক কিনে থাকলে আর একটা রিফান্ডের পরেও Token বাকি থাকলে হোস্টিংয়ে কিছু হয় না। ফ্রি account-এ যে অ্যাপ কখনো লাইভ হয়নি আর ৬০ দিন এডিট হয়নি, সেটা "মুছে ফেলা অ্যাপ" লিস্টে সরে যায় (এক বছর পর্যন্ত ফেরানো যায়)। লাইভ সাইট এতে সরে না, আর ফ্রিতেই লাইভ রাখা যায়।

রিফান্ড কখন পাবেন না

কীভাবে আবেদন করবেন

support@banglacodes.com-এ মেইল করুন বা BanglaCodes Facebook গ্রুপ-এ জানান, সাথে দিন:

কত দিনে টাকা ফেরত পাবেন

আবেদন গ্রহণ করার পর ৭ থেকে ১০ কর্মদিবসের মধ্যে টাকা ফেরত পাঠানো হয়। যে মাধ্যমে (কার্ড, bKash, ব্যাংক) টাকা দিয়েছিলেন, সেই মাধ্যমেই ফেরত যায়। ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের নিজস্ব প্রসেসে আরও দুই-এক দিন লাগতে পারে।

ক্যানসেল করা

Order দেওয়ার পর পেমেন্ট কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত যেকোনো সময় ক্যানসেল করা যায়, কোনো চার্জ লাগবে না।

যোগাযোগ

এনশামিমপ্রো (NShamimPRO) · ১৮৩/৩, তেজকুনীপাড়া, তেজগাঁও, ঢাকা ১২১৫, বাংলাদেশ সাপোর্ট: support@banglacodes.com · BanglaCodes Facebook গ্রুপ