শর্তাবলি

ভূমিকা

BanglaCodes.Com ব্যবহার করলে ধরে নেওয়া হবে আপনি এই শর্তগুলো পড়েছেন ও মেনে নিয়েছেন। সার্ভিসটা পরিচালনা করে এনশামিমপ্রো (NShamimPRO) (ট্রেড লাইসেন্স TRAD/DNCC/037639/2022)।

Account

Token ও পেমেন্ট

যা করা যাবে না

এসবের কিছু ধরা পড়লে account সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ করা হতে পারে।

আপনার publish করা বা নিজের ডোমেইনে হোস্ট করা যেকোনো সাইটও একই নিয়মের আওতায়। উপরের কোনোটা পাওয়া গেলে সাইটটা আগাম নোটিশ ছাড়াই সরিয়ে দেওয়া হতে পারে, টাকা বা Token ফেরত ছাড়াই। কোনো সাইট সন্দেহজনক মনে হলে যে কেউ banglacodes.com/report-এ জানাতে পারেন।

আপনার সাইটে ভিজিটরের কী কী তথ্য জমা হয় বা কোথায় যায় (যেমন আপনার বসানো Google Analytics, Facebook Pixel বা SMS গেটওয়ে), সেটা নিজের ভিজিটরদের জানানোর দায়িত্ব সাইটের মালিক হিসেবে আপনার।

আপনার তৈরি জিনিসের মালিকানা

আপনি যা বানাবেন, তার পুরো মালিকানা আপনার। কোড ডাউনলোড করতে পারবেন, GitHub-এ নিতে পারবেন, ব্যবসায়িকভাবে ব্যবহার করতে পারবেন। আমরা কোনো দাবি করি না।

আপনার দেওয়া প্রম্পট AI Model প্রদানকারীদের কাছে যায় উত্তর তৈরির জন্য, বিস্তারিত প্রাইভেসি পলিসিতে।

AI-এর লিমিটেশন

AI ভুল করতে পারে। তৈরি করা কোড বা তথ্য ব্যবহারের আগে নিজে ভেরিফাই করে নেওয়া আপনার দায়িত্ব। গুরুত্বপূর্ণ কাজে (আর্থিক, স্বাস্থ্য বা আইনি) ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

সার্ভিসের প্রাপ্যতা

আমরা সার্ভিসটা সবসময় চালু রাখার চেষ্টা করি, তবে রক্ষণাবেক্ষণ বা কারিগরি কারণে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। ফ্রি Model-গুলোর নিজস্ব দৈনিক লিমিট থাকায় ব্যস্ত সময়ে ধীর হতে পারে।

দায়ের লিমিট (Limitation of Liability)

সার্ভিসটা "যেমন আছে তেমন" ভিত্তিতে দেওয়া হয়। কোনো পরোক্ষ ক্ষতি বা লাভের ক্ষতির দায় আমরা নিই না। সর্বোচ্চ দায় হবে আপনার শেষ ৩ মাসে পরিশোধিত অর্থের সমান।

তৃতীয় পক্ষের বিজ্ঞাপন

আমাদের সাইটে কোনো তৃতীয় পক্ষের বিজ্ঞাপন নেই, আর কাস্টমারের তথ্য কোনো তৃতীয় পক্ষের কাছে বিজ্ঞাপনের জন্য দেওয়া হয় না।

পরিবর্তন

শর্তাবলি বদলালে এই পেজে তারিখসহ জানিয়ে দেওয়া হবে। বড় পরিবর্তন হলে ইমেইলেও জানানো হবে।

প্রযোজ্য আইন

বাংলাদেশের প্রচলিত আইন প্রযোজ্য। বিরোধ দেখা দিলে ঢাকার আদালতের এখতিয়ার থাকবে।

যোগাযোগ

এনশামিমপ্রো (NShamimPRO) · ১৮৩/৩, তেজকুনীপাড়া, তেজগাঁও, ঢাকা ১২১৫, বাংলাদেশ সাপোর্ট: support@banglacodes.com · BanglaCodes Facebook গ্রুপ