Token কেনা ছাড়াও পাওয়া যায়
Premium Model চালাতে Token লাগে, কিন্তু সবটাই কিনতে হবে এমন নয়। চারটা উপায়ে বাড়তি Token ফ্রিতে পাওয়া যায়, কোনোটার জন্যই card লাগে না।
ফ্রি Model-এ বানানো অবশ্য এমনিতেই ফ্রি, সেখানে Token খরচই হয় না।
রোজ এসে: স্ট্রিক বোনাস
টানা যত দিন AI ব্যবহার করবেন, সেটাই আপনার স্ট্রিক। শুধু login করলে হবে না, সেদিন AI দিয়ে কিছু একটা বানাতে বা জিজ্ঞেস করতে হবে।
| টানা যত দিন | যত Token পাবেন |
| ৭ দিন | ৫০০ |
| ৩০ দিন | ২,০০০ |
| ১০০ দিন | ৫,০০০ |
প্রতিটা মাইলফলক জীবনে একবারই পাবেন। দিন গোনা হয় ঢাকার সময় ধরে।
বন্ধু ডাকলে: দুজনেই ৮,০০০
Settings-এ আপনার নিজের একটা লিংক আছে। সেই লিংক দিয়ে কেউ account খুললে, আর সে যখন প্রথমবার Token কিনবে, তখন আপনি আর সে দুজনেই ৮,০০০ Token পাবেন।
- টাকাটা তার কেনার সময় লাগে, আপনার কিছু লাগে না
- একজন বন্ধুর জন্য একবারই, তার প্রথম কেনায়
- সব মিলিয়ে ২০ জন পর্যন্ত
নিজের কাজ শেয়ার করে: ৫০০
অ্যাপের শেয়ার প্যানেলে তৈরি লেখাটা ফেসবুক বা WhatsApp-এ দিন। আপনার লিংক অন্তত ৩ জন আলাদা মানুষ খুললেই ৫০০ Token যোগ হয়ে যাবে। প্রতি অ্যাপে একবার, সব মিলিয়ে ৫টা অ্যাপ পর্যন্ত।
কেনার সময় বাড়তি
- প্রথমবার কিনলে ২০% বেশি Token, জীবনে একবার
- পহেলা বৈশাখ, স্বাধীনতা দিবস আর বিজয় দিবসের সময় ১৫% বেশি
- প্রোমো কোড থাকলে ৩০% পর্যন্ত বেশি Token, নয়তো ৪০% পর্যন্ত দামে ছাড়
একসাথে কয়েকটা পড়লে সবচেয়ে বড়টাই ধরা হয়, যোগ হয় না।