ছবি নিয়ে যা যা পারবেন

BanglaCodes-এ সাইটের জন্য ছবি কিভাবে যোগ বা তৈরি করব?

ছবি তিনভাবে কাজে লাগে, screenshot paste করে ডিজাইন বোঝানো, বানান ট্যাবে বাংলায় লিখে নতুন ছবি তৈরি করা, আর খুঁজুন ট্যাবে Pexels থেকে ফ্রি স্টক ছবি বেছে নেওয়া। AI দিয়ে ছবি বানানো একদম ফ্রি, কোনো Token লাগে না। ছবি আমাদের সার্ভারেই থাকে, লিংক নষ্ট হয় না।

তিনভাবে ছবি ব্যবহার করা যায়

১. ছবি দেখিয়ে বোঝানো (screenshot): কোনো ডিজাইন পছন্দ হলে তার screenshot copy করে প্রম্পট বক্সে paste করে দিন। ছবির আইকনে চেপে ফোন বা computer থেকেও বেছে নেওয়া যায়। AI ছবিটা দেখে সেই ধাঁচেই বানাবে।

চ্যাট থেকেই ছবি চাওয়া যায়

কাজে লাগে যেখানে: মুখে বোঝানো কঠিন এমন layout, কোনো সাইটের ধরন পছন্দ হলে, কিংবা নিজের সাইটের ভাঙা অংশের ছবি দিয়ে "এটা ঠিক করো" বলা।

২. AI দিয়ে নতুন ছবি বানানো: সাইটের জন্য ছবি দরকার? ছবির প্যানেলে "বানান" ট্যাবে গিয়ে বাংলায় লিখুন কী চান, যেমন "সবুজ ধানখেতে সূর্যোদয়"। কয়েক সেকেন্ডেই ছবি চলে আসবে আর প্রম্পটের সাথে Attach হয়ে যাবে।

এটা একদম ফ্রি, কোনো Token লাগে না। বাংলায় লিখলেই হবে, ভেতরে ভেতরে অনুবাদ করে নেওয়া হয়।

৩. তৈরি ছবি খোঁজা (Pexels): ছবির প্যানেলের "খুঁজুন" ট্যাবে ইংরেজিতে লিখে খুঁজুন (office, nature, food), লাখো ফ্রি স্টক ছবি থেকে বেছে নিন। ছবিতে চাপ দিলেই প্রম্পটের সাথে যুক্ত হয়ে যায়।

আর সাইট বানানোর সময় এর কোনোটা না করলেও ছবির জায়গা ফাঁকা থাকে না: AI পেজের প্রতিটা ছবির জায়গায় বিষয় মিলিয়ে Pexels থেকে আসল ছবি নিজেই বসায়, আর ফুটারে ফটোগ্রাফারদের নাম থাকে। নিজের দোকানের বা প্রোডাক্টের আসল ছবি থাকলে পরে সাইট ম্যানেজের "লেখা ও ছবি" ট্যাবে বদলে দিন, কাস্টমার সেটাই বেশি বিশ্বাস করেন।

কোনটা কখন?

নিজের ছবি এডিট: পেছন সরানো বা নতুন দৃশ্য

প্রোডাক্টের ছবি তুলেছেন, কিন্তু পেছনে এলোমেলো ঘর? চ্যাটে লেখার বক্সের ছবির বাটনে ছবিটা যোগ করুন, তখন বক্সের পাশে দুটো বাটন আসে:

এডিট করা ছবি চ্যাটেই আসে, সেখান থেকে নামিয়ে নিন। দুটোই ফ্রি, Token লাগে না, তবে দিনের ছবি বানানোর লিমিটের ভেতরেই গোনা হয়। account verify করা থাকতে হয়।

ছবি কোথায় জমা থাকে

AI দিয়ে বানানো আর নিজের আপলোড করা ছবি আমাদের সার্ভারেই রাখা হয়, তাই লিংক কখনো নষ্ট হয় না; Publish করলে ওগুলো আপনার সাইটের সাথেই চলে যায়। "খুঁজুন" ট্যাবের Pexels ছবি আলাদা: ওগুলো Pexels-এর সার্ভার থেকেই দেখানো হয়, কপি হয়ে সাইটে বসে না। গুরুত্বপূর্ণ ছবি হলে Pexels থেকে নামিয়ে নিজে আপলোড করে দিন।

একটা কথা

AI-এর বানানো ছবি সবসময় নিখুঁত হয় না, বিশেষ করে লেখা বা হাত-পা নিয়ে গোলমাল করতে পারে। পছন্দ না হলে আবার বানান, প্রতিবার আলাদা আসে।

কয়েকটা লিমিট মনে রাখলে ভালো: AI-এর বানানো ছবি কিছু না বললে বর্গাকার (১০২৪ × ১০২৪) হয়, তবে মাপ বলে দিলে (যেমন "থাম্বনেইল" বা ১২৮০ × ৭২০) সেই মাপেই বানায়; দিনে ২০টা পর্যন্ত বানানো যায়, আর নিজের ছবি আপলোড করা যায় দিনে ৬০টা পর্যন্ত। সবাই মিলে দিনের একটা মোট লিমিটও আছে; খুব ভিড়ের দিনে সেটা ফুরালে রাত ১২টা পর্যন্ত অপেক্ষা করতে হয়, তখন সেটা লিখেই জানানো হয়। আপলোডের ছবি JPEG হিসেবে যায় আর বড় হলে নিজে থেকেই ছোট করে নেওয়া হয়, তাই খুব সূক্ষ্ম লেখাওয়ালা screenshot হলে বড় করে কেটে দিন।

ছবির ভেতরে বাংলা লেখা বসানো যায় না। যে AI ছবি আঁকে সে বাংলা হরফ আঁকতে পারে না, ভাঙা আকৃতি বেরিয়ে আসে। তাই বাংলা লেখাসহ পোস্টার বা ব্যানার চাইলে ছবি না বানিয়ে বলুন "একটা পোস্টার পেজ বানাও", তখন সেটা সত্যিকারের ফন্টে নিখুঁত বাংলায় লেখা হবে, আর PNG করে নামানোও যাবে।

ছবির ঠিকানাটা নিয়ে একটা কথা: প্রতিটা ছবির নিজের একটা লম্বা, আন্দাজ করা যায় না এমন ঠিকানা থাকে। ওই ঠিকানা যার কাছে আছে সে ছবিটা দেখতে পাবে, login ছাড়াই। এটা দরকারি, নইলে আপনার লাইভ সাইটে ছবিগুলো দেখাত না। কেউ আন্দাজ করে বের করতে পারবে না, কিন্তু ঠিকানাটা নিজে কাউকে পাঠালে সে দেখতে পারবে, এটুকু জেনে রাখুন।

নতুনদের যত প্রশ্ন

আমার ফোনের ছবি কি সরাসরি অ্যাপে দেওয়া যায়?

যায়। চ্যাটে ছবিটা টেনে এনে ছাড়ুন বা "নিজের ছবি দিন" বাটনে বেছে নিন, AI দেখে অ্যাপের ঠিক জায়গায় বসিয়ে দিবে। একসাথে ৬টা পর্যন্ত দেওয়া যায়; AI প্রথম দুটো নিজের চোখে দেখে, বাকিগুলো নাম ধরে বসায়।

ছবি বানানোর জন্য কি টাকা লাগে?

না, ছবি ফ্রি: দিনে ২০টা, ভিড়ের দিনে মাথাপিছু কমে তবে ৩টার নিচে নয়। আরও পরিষ্কার ছবি চাইলে ছবি বাটনের পাশের "HD" চালু করুন, প্রতিটায় ২,৫০০ Token কাটে আর দিনের লিমিটে ধরে না।

প্রোডাক্টের ছবির পেছনটা সরিয়ে ফেলা যায়?

যায়। চ্যাটে ছবিটা যোগ করে "ছবির পেছনটা সরান" চাপুন: জিনিসটা হুবহু থাকে, শুধু পেছনটা সরে যায়। এটা ফ্রি, Token লাগে না।

আমার আপলোড করা ছবি কি অন্য কেউ দেখতে পাবে?

ছবির ঠিকানাটা অনুমান করা অসম্ভব রকমের লম্বা। আপনি অ্যাপে বসালে অ্যাপ যারা দেখে তারাই দেখবে, এর বাইরে কেউ খুঁজে পাবে না।

এরপর পড়ুন