রিল স্টুডিও জিনিসটা কী

banglacodes.com/reels ঠিকানায় একটা আলাদা পাতা আছে, নাম রিল স্টুডিও। বিল্ডারের ভিডিওর সাথে একে গুলিয়ে ফেলবেন না।

!রিল স্টুডিও: UGC বিজ্ঞাপন আর রিল, দুইটা কার্ড

আপনার দিক থেকে কাজটা সোজা:

দুই রকম ভিডিও, পাশাপাশি

পাতার একদম উপরে দুইটা কার্ড। কোনটা নিবেন সেটা একটা প্রশ্নেই ঠিক হয়ে যায়: আপনার হাতে কি পণ্যের ছবি আছে?

কোনটাUGC বিজ্ঞাপনরিল
পর্দায় কী থাকেএকজন মানুষ আপনার পণ্য হাতে নিয়ে বাংলায় বলছেAI-এর বানানো ২ থেকে ৪টা দৃশ্য
আপনি যা দেনপণ্যের ১ থেকে ৩টা ছবি আর একজন উপস্থাপকশুধু এক লাইনের বর্ণনা
কণ্ঠAI কণ্ঠ, বা নিজের কণ্ঠAI কণ্ঠ
দৈর্ঘ্য১৫ সেকেন্ড১০ থেকে ২০ সেকেন্ড
শুরুর দাম৮৫,০০০ Token৩২,০০০ Token

চারটা ধাপ

দুই রকমেই ধাপ চারটা, আর পাতায় ওগুলোর নম্বর দেওয়া আছে।

  1. কী নিয়ে: এক লাইনে পণ্য বা বিষয়, সাথে ব্যবসার নাম, অফার আর ফোন (ঐচ্ছিক)। UGC বিজ্ঞাপনে এখানেই পণ্যের ১ থেকে ৩টা ছবি, উপস্থাপক আর চাইলে দোকানের একটা ছবি দিতে হয়।
  2. স্ক্রিপ্ট: AI লিখে দেয়, আপনি পড়ে বদলান। হুক, প্রতিটা দৃশ্যে যা বলা হবে, পর্দায় যা লেখা থাকবে, আর দৃশ্যের বর্ণনা। এই ধাপ ফ্রি।
  3. ছবি: রিলে প্রতিটা দৃশ্যের একটা করে ছবি বানানো হয়, ফ্রি। UGC বিজ্ঞাপনে একটা ছবি বানানো হয় যেখানে পণ্যটা উপস্থাপকের হাতে থাকে।
  4. ভিডিও: দাম দেখে "ভিডিও বানান" চাপুন। হয়ে গেলে নামান বা শেয়ার করুন। না হলে Token ফেরত।

!এক নম্বর ধাপ: পণ্যের কথা, ছবি আর উপস্থাপক

!দুই নম্বর ধাপ: AI-এর লেখা স্ক্রিপ্ট, প্রতিটা ঘর বদলানো যায়

কণ্ঠ: AI-এর, নাকি আপনার নিজের

নিজের কণ্ঠ দুই দিক দিয়ে জেতে:

সাশ্রয়ী আর ভালো, তফাতটা আসলে কী

দুইটা স্তর আছে, "সাশ্রয়ী" আর "ভালো"। দুইটাই একই ধাপে চলে, একই স্ক্রিপ্ট, একই দৈর্ঘ্য। তফাতটা ভিতরের মডেলে, আর চোখে সেটা এইভাবে ধরা পড়ে:

পরামর্শটা সোজা: প্রথম দুই তিনটা সাশ্রয়ীতে বানান আর দেখুন কোন হুক কাজ করে। যেটা সবচেয়ে ভালো চলল সেটাই "ভালো" স্তরে আবার বানান, আর বুস্টের টাকাটা ওটার পিছনেই দিন।

!চার নম্বর ধাপ: দামটা আগে দেখায়, তারপর বানান

পুরো দামের তালিকা

কীসাশ্রয়ীভালো
১৫ সেকেন্ডের UGC বিজ্ঞাপন৮৫,০০০১,৬৩,০০০
৩ দৃশ্যের রিল, গান ছাড়া৩২,০০০৮৯,০০০
৩ দৃশ্যের রিল, গানসহ৪০,০০০৯৭,০০০
স্ক্রিপ্ট আর ছবিফ্রিফ্রি

দাম বানানোর আগেই দেখানো হয়, একটাই সংখ্যা, "ভিডিও বানান" বাটনের ঠিক উপরে। প্যাকের হিসাবে দাঁড়ায়:

কত সময় লাগে

অপেক্ষার সময় পর্দায় একটা দাগ এগোতে থাকে আর নিচের লেখাটা বদলায়, যেমন "কণ্ঠ বসছে" বা "উপস্থাপক কথা বলছে"।

ট্যাব বন্ধ করে দিলেও কাজটা চলতে থাকে, পরে ফিরে এসে দেখলেই হবে। কিছু ভেঙে গেলে কাটা Token পুরোটা ব্যালেন্সে ফিরে আসে, আলাদা করে চাইতে হয় না।

ভিডিওটা কোথায় থাকে, নামাবেন কীভাবে

যেগুলো এখনো পারি না

যা বানানো যাবে না

নিজের সেলফি দিলে "ছবির মানুষটা আমি নিজে, বা তার লিখিত অনুমতি আছে" টিকটা দিতেই হয়। এটা শর্তাবলিরও অংশ, আর অভিযোগ এলে আমরা ভিডিওটা সরিয়ে দিই।