বিজ্ঞাপন ও শুভেচ্ছার ভিডিও বানানো
বাংলায় বলে কি দোকানের বিজ্ঞাপন বা ঈদের শুভেচ্ছার ভিডিও বানানো যায়?
যায়। চ্যাটে "ভিডিও" বাটন চেপে লিখুন কীসের ভিডিও চান (যেমন "আমার দোকানের ঈদের বিজ্ঞাপনের ভিডিও, রিল সাইজে"), AI ১০ থেকে ২৫ সেকেন্ডের দৃশ্যে-দৃশ্যে সাজানো ভিডিওটাই বানিয়ে দিবে: উত্তরেই চলতে থাকে, আপনার লেখা ভেতরে বসানো, এক বাটনে MP4 নামে, ফোন থেকে সরাসরি WhatsApp-এ পাঠানো যায়। ভিডিওতে শব্দ থাকে না; নামিয়ে CapCut-এ গান বসিয়ে নিন।
এক লাইনে যা পাবেন
চ্যাটে বাংলায় বললেই AI ভিডিওটাই বানিয়ে দেয়: দৃশ্যে-দৃশ্যে সাজানো ১০ থেকে ২৫ সেকেন্ডের ভিডিও, উত্তরেই নিজে নিজে চলতে থাকে, আপনার দেওয়া নাম-অফার-নম্বর ভেতরে বসানো, আর একটা "MP4 নামান" বাটন। ভিডিওটা আপনার ফোনেই তৈরি হয়, সার্ভারে যায় না, Token লাগে না, আর ফোন থেকে সরাসরি WhatsApp-এ পাঠানো যায়। দোকানের বিজ্ঞাপন, ঈদ বা নববর্ষের শুভেচ্ছা, চ্যানেলের ইন্ট্রো, অফারের ঘোষণা, সবই এভাবে হয়।

ধাপে ধাপে
ধাপ ১: চ্যাটে যান, লেখার বাক্সের নিচে "ভিডিও" বাটনটা চাপুন (আগে লিখে তারপর চাপলে সেই লেখা দিয়েই বানানো শুরু হয়)।
ধাপ ২: লিখুন কী চান, যত স্পষ্ট তত ভালো:
আমার কাপড়ের দোকান শাড়িঘরের জন্য ঈদের বিজ্ঞাপনের ভিডিও বানাও, রিল সাইজে। অফার: সব শাড়িতে ২০% ছাড়। নিচে দোকানের নাম আর ফোন নম্বর থাকবে।
ধাপ ৩: ভিডিওটা উত্তরেই নিজে নিজে চলতে থাকবে। কিছু বদলাতে চাইলে বাংলায় বলুন: "দামটা ২৫ টাকা করো", "শেষ দৃশ্যে ফোন নম্বরটা বড় করো", "রংটা সবুজ করো"। প্রতিবার বললেই নতুন করে সাজিয়ে দিবে।
ধাপ ৪: "MP4 নামান" চাপুন। ভিডিওটা আপনার ফোন বা কম্পিউটারেই তৈরি হয়, ২০ সেকেন্ডের রিলে সাধারণত আধ মিনিটের কম; ওই ট্যাবেই থাকুন। তারপর "WhatsApp-এ পাঠান" চাপলে ফোনের শেয়ার-শিট খুলে যায়। Chrome, Edge আর নতুন Safari-তে চলে; খুব পুরোনো iPhone-এ ভিডিওটা দেখা যায় কিন্তু নামানো যায় না, তখন Chrome-এ খুলুন। (বিল্ডারে সাইটের ভেতরে ভিডিও বসানো আলাদা ব্যাপার; সেটা সাইটের কোডে চলে।)
মাপ আর সময়
- রিল/স্টোরি (1080 x 1920): Facebook রিল, TikTok, WhatsApp স্ট্যাটাসের জন্য। "রিল সাইজে" লিখলেই হবে।
- চওড়া (1920 x 1080): YouTube বা পেজের কভার ভিডিওর জন্য। "YouTube-এর জন্য" বললেই হবে।
- চারকোনা (1080 x 1080): ফিডের পোস্টের জন্য।
- সময়: দৃশ্য দিয়ে হিসাব: ৩-৪ দৃশ্যে ১০-১৫ সেকেন্ড (বিজ্ঞাপনের জন্য সেরা), ৬-৮ দৃশ্যে ২৫ সেকেন্ড পর্যন্ত। "চারটা দৃশ্যে" বা "ছোট করে" লিখে দিলেই হয়।
ভালো দেখানোর কৌশল
- এক দৃশ্যে এক কথা। "সব শাড়িতে ২০% ছাড়" একটা দৃশ্য, "শুক্রবার পর্যন্ত" আরেকটা। এক পর্দায় সব লিখলে কেউ পড়ে না।
- শেষ দৃশ্যে যোগাযোগ। দোকানের নাম, নম্বর বা ঠিকানা শেষে বড় করে; এটাই মানুষ মনে রাখে।
- রং বদলাতে বলুন। "রংটা আমার লোগোর মতো সবুজ করো" বললেই পুরো ভিডিওর রং বদলে যাবে।
- সংখ্যা দিন। "৫০০+ খুশি ক্রেতা" বা "২০% ছাড়" জাতীয় একটা সংখ্যা থাকলে তার জন্য আলাদা বড় দৃশ্য হয়; না দিলে AI সংখ্যা বানায় না।
সৎ কথা
- ভিডিওতে শব্দ থাকে না। নামিয়ে CapCut বা InShot-এ পছন্দের গান বসিয়ে নিন, দুই মিনিটের কাজ।
- এটা বাস্তব ফুটেজের AI ভিডিও নয় (মানুষ হাঁটছে-কথা বলছে জাতীয়)। এটা লেখা, রং আর নড়াচড়া দিয়ে বানানো মোশন ভিডিও, যেটা বিজ্ঞাপন আর শুভেচ্ছার জন্য দারুণ কাজ করে।
- ভিডিও ফাইলটা আপনার ফোনেই নামে; সাইটে হোস্ট হয় না।