ফ্রিতে বাড়তি Token পাওয়ার উপায়

Token না কিনে ফ্রিতে বাড়তি Token পাওয়ার উপায় আছে?

Token শুধু কিনতেই হয় না, চার উপায়ে ফ্রিতেও পাওয়া যায়। টানা AI ব্যবহার করলে স্ট্রিক বোনাস, ৭ দিনে ৫০০, ৩০ দিনে ২,০০০ আর ১০০ দিনে ৫,০০০ Token। নিজের লিংকে আনা বন্ধু প্রথমবার Token কিনলে দুজনেই ওই কেনার ৮% করে পাবেন, সর্বোচ্চ ৮,০০০। অ্যাপের শেয়ার লিংক অন্তত ৩ জন খুললে ৫০০। আর প্রথমবার কেনার সময় ২০% বেশি Token যোগ হবে।

Token কেনা ছাড়াও পাওয়া যায়

Premium Model চালাতে Token লাগে, কিন্তু সবটাই কিনতে হবে এমন নয়। চারটা উপায়ে বাড়তি Token ফ্রিতে পাওয়া যায়, কোনোটার জন্যই card লাগে না।

ফ্রি Model-এ বানানো অবশ্য এমনিতেই ফ্রি, সেখানে Token খরচই হয় না।

রোজ এসে: স্ট্রিক বোনাস

টানা যত দিন AI ব্যবহার করবেন, সেটাই আপনার স্ট্রিক। শুধু login করলে হবে না, সেদিন AI দিয়ে কিছু একটা বানাতে বা জিজ্ঞেস করতে হবে।

টানা যত দিনযত Token পাবেন
৭ দিন৫০০ Token
৩০ দিন২,০০০ Token
১০০ দিন৫,০০০ Token

প্রতিটা মাইলফলক জীবনে একবারই পাবেন। দিন গোনা হয় ঢাকার সময় ধরে।

বন্ধু ডাকলে: দুজনেই কেনার ৮%, সর্বোচ্চ ৮,০০০ Token

Token-এর হিসাব পেজে আপনার নিজের একটা লিংক আছে। সেই লিংক দিয়ে কেউ account খুললে, আর সে যখন প্রথমবার Token কিনবে, তখন আপনি আর সে দুজনেই ওই কেনার ৮% করে Token পাবেন, সর্বোচ্চ ৮,০০০: Starter বা তার চেয়ে বড় কেনায় পুরো ৮,০০০।

নিজের কাজ শেয়ার করে: ৫০০ Token

অ্যাপের শেয়ার প্যানেলে তৈরি লেখাটা ফেসবুক বা WhatsApp-এ দিন। আপনার লিংক অন্তত ৩ জন আলাদা মানুষ খুললেই ৫০০ Token যোগ হয়ে যাবে। প্রতি অ্যাপে একবার, সব মিলিয়ে ৫টা অ্যাপ পর্যন্ত।

কেনার সময় বাড়তি

একসাথে কয়েকটা পড়লে সবচেয়ে বড়টাই ধরা হয়, যোগ হয় না।

এরপর পড়ুন