টাকা দেওয়া ও Token পাওয়া
BanglaCodes-এ Token কিভাবে কিনব আর কত টাকা লাগে?
টাকা লাগে কেবল Premium Model, নিজের ডোমেইনের হোস্টিং, বা Business/Commerce প্ল্যানে; Publish করা ফ্রি। Starter প্যাক ৳৪৯৯-এ ১,০০,০০০ Token, Builder ৳৯৯৯-এ ৩,০০,০০০ Token, চাইলে Custom-এ নিজের মতো অঙ্কও নেওয়া যায়। কার্ডে পেমেন্ট সফল হলে Token সঙ্গে সঙ্গেই যোগ হয়; দাম পেজে bKash অপশন দেখালে Send Money করে TrxID দিলে ভেরিফাইয়ের পর যোগ হয়।
আগে জেনে নিন: টাকা না দিলেও চলে
BanglaCodes ফ্রিতে ব্যবহার করা যায়, আজীবন। ফ্রি Model-এ অ্যাপ বানাতে কোনো Token লাগে না, প্রতিদিন ৪,০০,০০০ AI Token পর্যন্ত ফ্রি ব্যবহার করা যায়। টাকা লাগে কেবল তিনটে ক্ষেত্রে (তৃতীয়টা সাইটের হোস্টিং: নিজের ডোমেইনে লাইফটাইম ৳৬,৯৯৯, বা Business ও Commerce প্ল্যান; সেটার আলাদা গাইড আছে):

- বড় Premium Model (Claude Sonnet, GPT-5.5, Fable) চালাতে চাইলে
- তিনটার বেশি সাইট একসাথে লাইভ রাখতে, সাইট থেকে আমাদের ব্যাজ তুলতে বা অ্যাপ চিরদিন Saved রাখতে চাইলে
আর একটা পথও আছে যেটা একদম ফ্রি: নিজের API Key যোগ করা। তাতে আমাদের Token খরচই হয় না।
Token প্যাকের দাম
| প্যাক | দাম | কত Token |
| Publish | ৳১৯৯ | ৩৯,৮০০ |
| Starter | ৳৪৯৯ | ১,০০,০০০ |
| Builder | ৳৯৯৯ | ২,৫০,০০০ + ৫০,০০০ বোনাস = ৩,০০,০০০ |
| Custom | আপনার ইচ্ছা | ১ লাখ থেকে ৩ কোটি ৫০ লাখ, স্লাইডারে বেছে নিন |
Custom-এ যত বেশি নিবেন রেট তত ভালো: সাধারণত ৳১ = ২০০ Token, ৩ লাখ থেকে ৳১ = ৩০০, আর ১০ লাখ থেকে ৳১ = ৩৫০। যেমন ১০ লাখ Token = ৳২,৮৫৮।
কেনা Token-এর মেয়াদ Lifetime। আজ কিনে ছয় মাস পরে খরচ করলেও কিছু হবে না। শুধু প্রতিদিনের ফ্রি Token জমে না, ওটা রোজ নতুন করে আসে। আর ফ্রি Model-এ কাজ করলে কেনা Token-এ হাতই পড়ে না, ওটা Premium-এর জন্যই জমা থাকে।
কেন এখান থেকেই কিনবেন
- কেনা Token-এর মেয়াদ Lifetime। আজ কিনে ছয় মাস পরে ব্যবহার করলেও থাকবে।
- পেমেন্ট সফল হওয়ামাত্র Token সঙ্গে সঙ্গেই যোগ হয়ে যায়। অপেক্ষা করতে হয় না।
- পুরোটা বাংলায়। কোডিং বা ইংরেজি জানার দরকার নেই।
- চাইলে খরচ শূন্যও করা যায়। Settings-এ নিজের একটা ফ্রি API Key বসিয়ে দিলে Premium-ও ফ্রিতে চলে, আমরা কাউকে আটকে রাখি না।

কোন প্যাক কার জন্য
পার্থক্যটা আসলে শুধু পরিমাণ আর রেটে, Token নিজে সব প্যাকে একই জিনিস। যত বড় পরিমাণ, তত সস্তা পড়ে, আর বোনাসটা শুধু Builder-এ।
| প্যাক | কার জন্য |
| Starter | একটু চেখে দেখতে, মাঝেমধ্যে Premium দরকার হলে |
| Builder | নিয়মিত বানান, সাথে ৫০,০০০ বোনাসও পাবেন |
| Custom | বেশি লাগলে, রেট এখানে সবচেয়ে ভালো |
প্রথমে কিছুই কিনবেন না, ফ্রি Model দিয়েই বানান আর ফ্রিতেই সাইট লাইভ করুন। তিনটার বেশি সাইট একসাথে লাইভ রাখতে বা সাইট থেকে ব্যাজ তুলতে চাইলে ৳১৯৯-এর প্যাকই যথেষ্ট, ওতেই account Pro হয়ে যায়। সবচেয়ে ভালো AI (Premium) নিয়মিত চালাতে হলে ৳৪৯৯-এর Starter। আর নিজের ডোমেইনে লাইফটাইম হোস্টিং ৳৬,৯৯৯, সেটা দাম পেজের হোস্টিং কার্ড বা সাইট ম্যানেজার থেকে সরাসরি টাকায় এক ধাপে কিনুন, আগে Token কিনতে হয় না। বেশি বানালে Builder-এ বোনাসসহ বেশি Token পাবেন।
কীভাবে কিনবেন, ধাপে ধাপে
ধাপ ১: দাম পেজে যান, অথবা অ্যাপের ভেতরে Token-এর সংখ্যায় চাপ দিন।
ধাপ ২: Promo code থাকলে "Promo code আছে?" ঘরে বসিয়ে ইউজ করুন চাপুন। সাথে সাথে দেখাবে কী পাচ্ছেন।
ধাপ ৩: শর্তাবলি, প্রাইভেসি আর রিফান্ড পলিসির ঘরে টিক দিন। এটা না দিলে Order বাটন কাজ করবে না, এটা নিয়ম।
ধাপ ৪: প্যাক বেছে Order দিন চাপুন।
ধাপ ৫: পেমেন্ট করুন। "কীভাবে দিবেন?" থেকে দেশি রেল (bKash, নগদ, রকেট বা কার্ড) বা আন্তর্জাতিক কার্ড বেছে নিন। দুটোতেই পেমেন্ট সফল হওয়ামাত্র Token যোগ হয়ে যায়।
ধাপ ৬: কার্ডে পেমেন্ট সফল হলে সঙ্গে সঙ্গেই Token account-এ যোগ হয়ে যাবে। কিছু করতে হবে না। কারিগরি সমস্যায় দেরি হলে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে আমরা নিজে যোগ করে দিই।
Promo code কীভাবে কাজ করে
দুই রকমের code হয়:
- বাড়তি Token: দাম একই থাকে, Token বেশি পাবেন। যেমন "২০% বাড়তি" মানে ১,০০,০০০-এর জায়গায় ১,২০,০০০।
- দামে ছাড়: Token একই, দাম কমে। যেমন "১০% ছাড়" মানে ৳৪৯৯-এর জায়গায় ৳৪৪৯।
লেখার সময় বড় হাতের-ছোট হাতের ভেদাভেদ নেই, EID25 আর eid25 একই। code ভুল, মেয়াদোত্তীর্ণ বা ব্যবহারের লিমিট শেষ হলে সাথে সাথেই বলে দিবে, চুপচাপ পুরো দাম কেটে নিবে না।
Pro হলে কী কী বাড়তি পাবেন
যেকোনো Token প্যাক কিনলেই account Pro হয়ে যায়। তখন:
- তিনটার বেশি সাইট একসাথে লাইভ রাখা (Publish নিজে ফ্রি, ফ্রিতে তিনটা পর্যন্ত)
- সাইটের নিচ থেকে আমাদের ব্যাজ উঠে যাওয়া
- নিজের ডোমেইন যোগ করার সুবিধা
- Premium Model-গুলো (এগুলো বেশি Token খায়, লিস্টে হার লেখা থাকে)
Pro একবার হলে থেকে যায়, মাসে মাসে চাঁদা নেই। এটা subscription নয়, যতটুকু ব্যবহার করবেন ততটুকুর দাম।
খরচ কমানোর উপায়
১. নিজের API Key দিন। Google (aistudio.google.com) আর Groq (console.groq.com) ফ্রিতে Key দেয়, কার্ড লাগে না। Settings-এ বসিয়ে দিলে সেই Model যত খুশি চালান, আমাদের Token একদম খরচ হবে না।
২. অটো mode-এই থাকুন। ফ্রি Model-গুলোই বেশিরভাগ কাজে যথেষ্ট। Premium শুধু জটিল কাজে।
৩. ছোট এডিট করুন। "পুরোটা নতুন করে বানাও" বলার চেয়ে "এই বাটনটার রং বদলাও" অনেক কম Token খায়।
৪. আগে প্ল্যান দেখুন। বড় কাজে প্ল্যান দেখে নিলে ভুল দিকে গিয়ে Token নষ্ট হয় না।
হিসাব কোথায় দেখবেন
Token পেজে (/app/usage) দৈনিক খরচের গ্রাফ আছে: কোন দিন কত গেল, কোন Model কত খেল। চ্যাটের উত্তরের পাশের কয়েন আইকনেও খরচটা দেখা যায়।
টাকা ফেরত
কেনার ৭ দিনের মধ্যে, যদি কেনা Token একটাও খরচ না করে থাকেন, পুরো টাকা ফেরত পাবেন। টাকা কেটে নেওয়া হয়েছে অথচ Token আসেনি, এমন হলেও পুরো ফেরত।
আবেদন করবেন support@banglacodes.com-এ মেইল করে, সাথে order-এর নম্বর, তারিখ আর যে নম্বর থেকে পেমেন্ট করেছেন সেটা লিখবেন; চাইলে আমাদের BanglaCodes Facebook গ্রুপ-এও জানাতে পারেন, তবে পেমেন্টের তথ্য পাবলিক পোস্টে না দিয়ে মেইলেই দিন। অনুমোদিত হলে ৭ থেকে ১০ কর্মদিবসে টাকা ফেরত যাবে, যেভাবে দিয়েছিলেন সেভাবেই।
হোস্টিং আর সাইট প্ল্যানের নিয়ম আলাদা: কেনার ১৩ দিনের মধ্যে আবেদন করলে সাপোর্ট প্রতিটা আবেদন আলাদা করে দেখে সিদ্ধান্ত নেয়, যেমন প্ল্যানের সুবিধা কতটা ব্যবহার হয়েছে। এরপর হোস্টিং বা প্ল্যানের টাকা ফেরত হয় না।
বিস্তারিত শর্ত রিটার্ন ও রিফান্ড পলিসি পেজে লেখা আছে।
সচরাচর যেসব প্রশ্ন আসে
কার্ড ছাড়া কেনা যাবে? যাবে। Order দিয়ে bKash-এ টাকা পাঠালে আমরা Token বসিয়ে দিই। কার্ড থাকলে অবশ্য সবচেয়ে দ্রুত, তখন Token সঙ্গে সঙ্গে যোগ হয়।
টাকা কেটেছে কিন্তু Token আসেনি! ২৪ ঘণ্টা অপেক্ষা করুন, বেশিরভাগ সময় নিজেই ঠিক হয়ে যায়। না হলে মেইল করুন, order নম্বরসহ। আমরা হাতে যোগ করে দিব।
Token কি অন্য account-এ দেওয়া যায়? এখন যায় না।
একটা account একাধিক মানুষ ব্যবহার করতে পারবে? কারিগরিভাবে পারবে, কিন্তু password ভাগ করা নিরাপদ নয়। আলাদা account খুলুন, প্রত্যেকে রোজ নিজের ফ্রি লিমিট পাবে।
দাম কি বাড়বে? বাড়তে পারে, তবে আগে জানিয়ে। আর আপনার আগে কেনা Token-এ তার কোনো প্রভাব পড়বে না।
নতুনদের যত প্রশ্ন
bKash-এ দেওয়া যায় না?
যায়। দাম পেজে "bKash, নগদ, রকেট বা কার্ড" বেছে নিলে গেটওয়ের পেজে গিয়ে bKash-এ টাকা দিবেন, পেমেন্ট সফল হওয়ামাত্র Token যোগ হয়ে যায়। আন্তর্জাতিক কার্ডে (Visa/Mastercard) দিতে চাইলে সেটাও সাথে সাথেই হয়।
টাকা দিলাম কিন্তু Token এল না, তখন?
পেমেন্ট সফল হলে Token নিজে থেকেই যোগ হয়। কোনো কারণে দেরি দেখলে দাম পেজে order-এর অবস্থা দেখুন, আর support@banglacodes.com-এ লিখলেই মিলিয়ে দেওয়া হবে।
ভুল করে কিনে ফেললে ফেরত পাব?
যে প্যাকের একটিও Token ব্যবহার হয়নি, সেটা কেনার ৭ দিনের মধ্যে ফেরতযোগ্য; হোস্টিং বা সাইট প্ল্যান হলে ১৩ দিনের মধ্যে আবেদন করুন। অনুমোদনের পর ৭ থেকে ১০ কর্মদিবসে টাকা ফেরত যায়।