Model বাছাই
BanglaCodes-এ কোন Model বেছে নেওয়া উচিত?
তিন রকম পথ আছে, অটো (ফ্রি account-এ পুরোপুরি ফ্রি), Premium (Claude, GPT-5.5, Gemini, DeepSeek, এরা Token খায়) আর নিজের API Key (খরচ শূন্য)। রোজকার সাইট বানানো বা শেখায় অটোই যথেষ্ট, বড় অ্যাপ বা প্যাঁচানো bug-এ Premium দিয়ে দেখুন।
তিন রকমের Model, তিন রকমের কাজ
১. অটো: কিছু না ভাবলে এটাই থাক। ফ্রি account-এ এটা পুরোপুরি ফ্রি। Token কিনে Pro হলে লিস্টে আরেকটা অটো আসে, "অটো (সেরা Model)": ওটা আরও ভালো (সস্তা প্রিমিয়াম) Model দিয়ে শুরু করে, তখন Token খরচ হয়; সাধারণ অটো তখনও আগে ফ্রি Model-এ চেষ্টা করে, আর ফ্রি না পারলে আপনার Token থেকে, বলে-কয়ে। ১৫+ ফ্রি AI-এর একটা লাইন দাঁড় করানো আছে: Gemini 3.7 Flash, Nemotron 3 Super, GPT-OSS 120B, Qwen3.8 27B, Nemotron 3 Ultra, GLM-4.7 Flash, আরও অনেকে। একটা ব্যস্ত থাকলে পরেরটা নিজেই কাজ ধরে নেয়। আপনার টেরও পাওয়ার কথা না। আর যেদিন কোনো ফ্রি Model-ই একটা বিল্ড পারে না, সেদিন ওই বিল্ডটা আমাদের খরচে Premium Model (DeepSeek V4 Pro) দিয়ে হয়, ওটাও না পারলে আমাদের খরচে Gemini 3.7 Flash দিয়ে, দিনে ৩ বার পর্যন্ত (একটা account-এ সব মিলিয়ে ১২ বার), চ্যাটে বলে-কয়ে। Token কিনে "অটো (সেরা Model)" বাছলে প্রতিটা বিল্ডই ওই Model-এ চলে।

২. Premium: কঠিন কাজে বড় ওস্তাদ লাগে। Claude Fable 5.1, Claude Fable 5, Claude Opus 5, Claude Sonnet 5, Claude Haiku, GPT-6 Astra, GPT-5.5 Pro, GPT-5.5, GPT-5 Mini, Grok 4.6, Gemini 2.5 Pro আর কম খরচের শক্তিশালী চীনা Model GLM-5.3 Flash, DeepSeek V4 Pro, GLM-5.3, Kimi K3, সবই এক ক্লিকে পাবেন Model লিস্টের উপরে "Premium" অংশে। এরা অনেক বেশি Token খায় (লিস্টে রেট লেখা থাকে, যেমন GLM-5.3 Flash ৪০ Token/১K, DeepSeek V4 Pro ২৫৬ Token/১K, Haiku ৪০০ Token/১K, Sonnet ১২০০ Token/১K), কারণ এদের পেছনে আমাদের সত্যিকারের খরচ আছে। DeepSeek, GLM বা Kimi দিয়ে অনেক কম Token-এ প্রায় একই মানের কাজ পাওয়া যায়। জটিল অ্যাপ বা প্যাঁচানো bug-এ এদের জুড়ি নেই, তবে রোজকার কাজে অটো-ই যথেষ্ট।
৩. নিজের Key: আপনার যদি OpenAI, Anthropic, DeepSeek বা xAI-এর account থাকে, Settings-এ Key বসিয়ে দিন। তখন সেই Model যত খুশি চালান, খরচ শূন্য।

নতুন Model নিজে থেকেই যোগ হয়
প্রতি ৬ ঘণ্টায় আমরা OpenRouter আর OpenCode Zen, দুই জায়গার লিস্ট দেখে নতুন ফ্রি Model খুঁজি। দাম শূন্য আর কাজের উপযোগী হলে নিজে থেকেই চেইনে যোগ হয়ে যায়। মানে নতুন ভালো কিছু বেরোলে আপনি এমনিতেই পেয়ে যাবেন, আমাদের কিছু করতে হয় না।
কিছু Model একটু "ভাবে"
DeepSeek-এর মতো কিছু Model উত্তর দেওয়ার আগে ভেতরে ভেতরে ভাবে। তখন পর্দায় "গভীরভাবে ভাবছে" লেখা দেখবেন। এটা আটকে যাওয়া না, বরং কঠিন প্রশ্নে এরাই সবচেয়ে ভালো উত্তর দেয়। ভাবনাটুকু আপনার চ্যাটে জমা হয় না, শুধু আসল উত্তরটাই আসে।
ছবি বুঝতে হলে
Screenshot attach করলে সেই মেসেজ শুধু ছবি-বোঝা Model-এ যায় (Gemini এই দলে), অন্যগুলোতে না। অটো mode-এ থাকলে এটা নিজে থেকেই ঠিক হয়ে যায়, আপনার ভাবতে হবে না।
কখন কোনটা?
- রোজকার সাইট বানানো, শেখা, ছোটখাটো টুল: অটো-ই যথেষ্ট।
- বড় অ্যাপ, জটিল logic, বারবার ভুল হচ্ছে এমন কাজ: একবার Claude বা GPT-5 দিয়ে দেখুন, পার্থক্যটা নিজেই বুঝবেন।
- নিজের সার্ভারে Ollama চালান? Custom Provider-এ যোগ করে নিন, তাও ফ্রি।
Custom Provider (নিজের LLM)
Settings-এর "Custom Provider" অংশে যেকোনো OpenAI-compatible ঠিকানা বসানো যায়। Ollama, LM Studio, vLLM, অফিসের নিজস্ব LLM, সব চলবে।
লাগবে তিনটা জিনিস: একটা নাম, Base URL (যেমন https://llm.aiinbangla.com/v1) আর Model-এর নাম (কমা দিয়ে একাধিক)। API Key দরকার হলে সেটাও, না হলে খালি রাখুন।
একটা কথা মনে রাখবেন: ঠিকানাটা ইন্টারনেট থেকে খোলা থাকতে হবে। http://localhost:11434 লিখলে কাজ হবে না, কারণ ওই ঠিকানা আপনার নিজের কম্পিউটারকে বোঝায়, আমাদের সার্ভার সেখানে পৌঁছাতে পারে না। নিজের কম্পিউটারের Ollama যোগ করতে চাইলে Cloudflare Tunnel বা ngrok দিয়ে একটা https লিংক বানিয়ে সেটা বসান।
API Key কোথায় পাবেন
Settings-এর Provider লিস্টে প্রতিটার পাশে "Key নিন" লিংক আছে, সরাসরি সেই সাইটে নিয়ে যাবে। Google (aistudio.google.com) আর Groq (console.groq.com) দুটোই ফ্রিতে Key দেয়, card লাগে না।
Key গুলো AES-256-GCM দিয়ে encrypt করে রাখা হয় আর কখনো পুরোটা দেখানো হয় না, শুধু প্রথম-শেষ কয়েকটা অক্ষর।
নতুনদের যত প্রশ্ন
কোন Model বাছব বুঝি না, না বাছলে হয় না?
হয়, "অটো" রেখে দিন। আমরা কাজ বুঝে সবচেয়ে মানানসইটা ধরি, না পারলে নিজে থেকেই পরেরটায় যাই। বেশিরভাগ মানুষ কখনোই বদলায় না।
একটা Model ব্যস্ত থাকলে আমার কাজ কি আটকে যায়?
না, লিস্টের পরের ফ্রি Model নিজে থেকেই চেষ্টা করে; উপরে দেখবেন "সেরা ফ্রি AI কাজ করছে"। নিজে একটা Model বেছে নিলে (বা প্রো মোডে) কোনটা চলছে নামসহ দেখা যায়।
প্রিমিয়াম আর ফ্রি Model-এর ফলে কি সত্যিই তফাত আছে?
সহজ কাজে প্রায় নেই। বড়, জটিল অ্যাপে প্রিমিয়াম (Claude, GPT-5.5) সাধারণত এক চেষ্টায় নিখুঁত করে। আগে ফ্রিতে করে দেখুন, দরকার হলে তবেই।