ফ্রি Model না পারলে: আমাদের খরচে একটা Premium বিল্ড
ফ্রিতে বিল্ড করতে গিয়ে কোনো Model-ই পারছে না, তখন কী হয়?
কোনো ফ্রি Model যদি বিল্ডটা শেষ করতে না পারে, তাহলে ওই বিল্ডটা আমাদের খরচে একটা Premium Model (DeepSeek V4 Pro) দিয়ে হয়ে যায়। আপনার Token লাগে না, আলাদা কিছু চাপতে হয় না, চ্যাটেই বলে দেওয়া হয় কখন এটা হলো। দিনে ৩ বার পর্যন্ত পাওয়া যায়, verify করা account-এ।
জিনিসটা কী
ফ্রি Model দিয়ে বানাতে গেলে মাঝে মাঝে এমন হয়: একটার পর একটা Model চেষ্টা করছে, কিন্তু কোনোটাই কাজটা শেষ করতে পারছে না। কেউ ব্যস্ত, কেউ অর্ধেক লিখে থেমে যায়, কেউ এমন কিছু ফেরত দেয় যেটা আসলে সাইট না।
আগে এই অবস্থায় আপনি খালি হাতে ফিরতেন। এখন ফেরেন না।
কোনো ফ্রি Model যদি বিল্ডটা করতে না পারে, তাহলে ওই বিল্ডটা আমরা আমাদের খরচে একটা Premium Model (DeepSeek V4 Pro) দিয়ে করে দিই। আপনার Token কাটে না, আলাদা কোনো বাটন চাপতে হয় না।
কীভাবে বুঝবেন
চ্যাটেই লেখা আসে: "ফ্রি Model-গুলো এই বিল্ডটা পারল না। তাই আজকের এই বিল্ডটা আমাদের খরচে Premium Model দিয়ে করে দিচ্ছি, আপনার কিছু লাগবে না।"
বিল্ড শেষ হওয়ার পরেও কথাটা চ্যাটে থেকে যায়, তাই পরে ফিরে এসেও দেখতে পাবেন কোন বিল্ডটা এভাবে হয়েছিল।
কতবার পাওয়া যায়
- দিনে ৩ বার প্রতি account-এ। দিন গোনা হয় বাংলাদেশ সময় রাত ১২টা থেকে।
- একই ইন্টারনেট কানেকশন থেকে দিনে ৮ বার, যাতে একটা অফিস বা একটা পরিবার আটকে না যায়।
- account-টা verify করা থাকতে হবে।
কখন এটা হয় না
সব ব্যর্থতাই রেসকিউ নয়। যে কারণগুলোতে হয় না:
- আজকের ফ্রি Token শেষ। তখন ব্যাপারটা আলাদা, কাল রাত ১২টায় আবার নতুন করে শুরু।
- আপনি নিজে একটা Model বেছে দিয়েছেন। রেসকিউ চলে "অটো"-তে, কারণ তখনই আমরা লাইন ধরে চেষ্টা করি।
- আপনার account-এ Token আছে। তখন অটো নিজেই একটা ভালো Model ধরে, ওটাই আপনার কেনা জিনিস।
- বিল্ডটা খুব বড়। অনেক বড় একটা প্রজেক্ট আমাদের খরচে শেষ করার মতো না।
Token কিনলে কী বদলায়
রেসকিউ দিনে ৩ বারের জিনিস, আর ওটা আমাদের দিক থেকে একটা সাহায্য। Token কিনলে প্রতিটা বিল্ডই ওই মানের Model-এ চলে, গোনাগুনতি ছাড়া। ৳১৯৯-এর প্যাক থেকে শুরু।
প্রশ্নোত্তর
রেসকিউ বিল্ডে কি আমার Token কাটে?
না। এক Token-ও না। খরচটা আমাদের।
দিনে ৩ বার শেষ হয়ে গেলে?
তখন ফ্রি Model-গুলোই চলবে আগের মতো। চাইলে একটু পরে চেষ্টা করুন (ভিড় কমলে ফ্রি Model-গুলো ভালো কাজ করে), নয়তো Token কিনে নিন।
আমি কি নিজে রেসকিউ চালু করতে পারি?
না, এটা নিজে থেকে হয়। ফ্রি লাইনের সবগুলো Model যখন সত্যিই পারে না, কেবল তখন।