সার্টিফিকেট, আইডি কার্ড আর ইভেন্ট ব্যাজ

একসাথে অনেকজনের নামে সার্টিফিকেট বানাবো কিভাবে?

বিল্ডারে বলুন কেমন সার্টিফিকেট চান আর কী কী লেখা থাকবে, তারপর নামের লিস্টটা বসিয়ে দিন। প্রতিটি নামের জন্য আলাদা সার্টিফিকেট তৈরি হবে, আর একটা বাটনে চাপ দিলে সবগুলো PDF বা PNG হয়ে নেমে আসবে। বাংলা নামও ঠিকঠাক বসে। আইডি কার্ড আর ইভেন্ট ব্যাজও একই নিয়মে।

কী বানাবেন

একটা ছোট টুল, যেখানে উপরে নামের লিস্ট বসানোর জায়গা থাকবে আর নিচে তৈরি সার্টিফিকেটগুলো দেখা যাবে। একটা বাটনে চাপ দিলে সবগুলো PDF হয়ে নেমে আসবে, চাইলে PNG ছবি হিসেবেও।

বানানো সার্টিফিকেট

একই নিয়মে বানানো যায় ট্রেনিং কোর্সের সার্টিফিকেট, স্কুলের পুরস্কারের সনদ, ক্লাবের মেম্বার কার্ড, অফিসের আইডি কার্ড, সেমিনারের ব্যাজ, সবই। বাংলা নাম আর ইংরেজি নাম দুটোই ঠিকঠাক বসে।

ধাপে ধাপে

ধাপ ১: বিল্ডার ট্যাবে গিয়ে নাম দিন, যেমন "কম্পিউটার কোর্সের সার্টিফিকেট", তারপর "বানানো শুরু করুন" চাপুন।

ধাপ ২: সার্টিফিকেটে কী কী লেখা থাকবে, সব বলে দিন:

একটা সার্টিফিকেট বানানোর টুল বানাও। সার্টিফিকেটে লেখা থাকবে: আলোর পথ ট্রেনিং সেন্টার, সনদপত্র, এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, তারপর শিক্ষার্থীর নাম বড় করে, তারপর তিন মাসব্যাপী কম্পিউটার ট্রেনিং কোর্স সফলভাবে কমপ্লিট করেছেন। নিচে বাঁয়ে তারিখ আর ডানে পরিচালকের স্বাক্ষরের জায়গা। কাগজটা আড়াআড়ি, চারপাশে সোনালি বর্ডার, রং হবে ক্রিম আর গাঢ় সবুজ। একটা বাটন দাও যাতে চাপ দিলে সার্টিফিকেটটা PDF হয়ে নেমে আসে।

ধাপ ৩: "পাঠান" চাপুন, ডান পাশে সার্টিফিকেটটা দেখা যাবে। একটা নাম দিয়ে PDF নামিয়ে দেখে নিন ঠিক আছে কি না।

ধাপ ৪: এবার একসাথে অনেকজনের ব্যবস্থা করুন। এভাবে বলুন:

এখন এমন করো যাতে আমি উপরের একটা বাক্সে অনেকগুলো নাম এক লাইনে একটা করে বসাতে পারি। প্রতিটা নামের জন্য আলাদা সার্টিফিকেট বানাবে, আর একটা বাটন দিবে যাতে চাপ দিলে সবগুলো একসাথে PDF হয়ে নেমে আসে, প্রতিটা ফাইলের নাম হবে শিক্ষার্থীর নাম।

ধাপ ৫: নামের লিস্টটা বসান। অফিসের এক্সেল ফাইল থেকে নামের কলামটা copy করে সোজা বাক্সে paste করে দিন। রোল নম্বর বা ব্যাচও দিতে চাইলে বলুন "প্রতি লাইনে নাম আর রোল কমা দিয়ে দিব, দুটোই সার্টিফিকেটে বসাও"।

ধাপ ৬: নামানোর বাটনে চাপ দিন। ফাইলগুলো নেমে গেলে দুই তিনটা খুলে দেখে নিন, তারপর যার যার সার্টিফিকেট তাকে পাঠিয়ে দিন।

আইডি কার্ড আর ইভেন্ট ব্যাজ

আইডি কার্ড ছোট আর খাড়া, তাতে ছবি থাকে, আর ব্যাজে সাধারণত নাম, প্রতিষ্ঠান আর একটা QR কোড থাকে। একই টুলে বলুন "এবার আইডি কার্ডের মাপে বানাও, বাঁয়ে ছবির জায়গা, ডানে নাম, পদবি আর আইডি নম্বর, নিচে একটা QR কোড যাতে চাপ দিলে আমাদের সাইট খোলে"। এক পেজে কয়েকটা কার্ড একসাথে বসিয়ে ছাপার ব্যবস্থাও চাইতে পারেন, তাতে কাগজ বাঁচবে।

আরও ভালো করার কৌশল

যেসব ভুল অনেকে করেন

এরপর কী করবেন

একবার টুলটা বানানো হয়ে গেলে প্রতি ব্যাচে শুধু নামের লিস্টটা বদলে দিলেই হবে, নতুন করে কিছু বানাতে হবে না। শেয়ার লিংকটা প্রতিষ্ঠানের অন্য কারও কাছে দিয়ে রাখলে সেও নিজে নামিয়ে নিতে পারবে। আর অনুষ্ঠানের জন্য চাইলে একই লিস্ট দিয়ে ব্যাজ আর উপস্থিতির লিস্টও বানিয়ে নিতে পারেন, শুধু বলে দিলেই হলো।

নতুনদের যত প্রশ্ন

সার্টিফিকেটে কি কোনো আইনি মূল্য আছে?

এটা আপনার প্রতিষ্ঠানের দেওয়া স্বীকৃতি, কাগজে ছাপা সার্টিফিকেট যা, এটাও তাই। সরকারি সনদ অবশ্য এখান থেকে হয় না।

৩০ জনের নাম কি একটা একটা করে লিখতে হবে?

না, পুরো লিস্ট একবারে দিন (লিখে বা ফাইলে), প্রত্যেকের PDF আলাদা হয়ে আসবে।

QR দিয়ে কি ভেরিফাইয়ের ব্যবস্থা করা যায়?

যায়, প্রতিটা সার্টিফিকেটে একটা QR বসানো যায় যেটা আপনার ভেরিফাই পেজে নিয়ে যায়। "ভেরিফাইয়ের QR দাও" বললেই হবে। পেজটা আপনার নিজের দেওয়া লিস্ট দেখায়, তাই নতুন সার্টিফিকেট দিলে লিস্টটাও আপডেট করে আবার Publish চাপবেন।

এরপর পড়ুন