শেয়ার ও Publish

বানানো সাইটটা কিভাবে শেয়ার বা লাইভ করব?

প্রতিটা অ্যাপের সাথেই একটা লাইভ শেয়ার লিংক থাকে, শেয়ার চাপলেই copy হয়, যে খুলবে তার account লাগবে না। নিজের ঠিকানায় Publish করাও ফ্রি: ফ্রি account-এ একসাথে তিনটা সাইট লাইভ থাকে, ঠিকানা হয় apnar-site.banglacodes.app, আর ৩০ সেকেন্ড থেকে ১ মিনিটে লাইভ হয়ে যায়।

শেয়ার লিংক: সবার জন্য, একদম ফ্রি

প্রতিটা অ্যাপের সাথে সাথেই একটা দেখার লিংক থাকে। "শেয়ার" চাপলেই copy। এই লিংক ফেসবুকে দিন, ক্লায়েন্টকে পাঠান, CV-তে বসান। যে খুলবে সে আসল সাইটটাই দেখবে, account লাগবে না।

বিল্ডারের উপরে Publish আর শেয়ার বাটন

নিজের ঠিকানায় Publish (ফ্রি)

চাইলে অ্যাপটা এক ক্লিকে লাইভ করে দেওয়া যায়, ফ্রিতেই। তখন আপনার সাইটের ঠিকানা হবে এরকম: apnar-site.banglacodes.app । ফ্রি account-এ একসাথে তিনটা সাইট লাইভ রাখা যায়, আর সাইটের নিচে ছোট একটা BanglaCodes ব্যাজ থাকে। যেকোনো Token প্যাক কিনলে যত খুশি সাইট লাইভ রাখা যায় আর ব্যাজটা উঠে যায়।

"ফ্রিতে লাইভ করুন" বাটনে চাপ দিলেই বাকিটা আমরা সামলে নিই। ৩০ সেকেন্ড থেকে ১ মিনিটের মতো লাগে। হয়ে গেলে "আপনার সাইট লাইভ" শিট খোলে, তাতে "লিংক কপি করুন", "সাইট খুলুন", "WhatsApp-এ পাঠান" আর "সবাইকে জানান"। "সবাইকে জানান" চাপলে ফোনের নিজের শেয়ার মেনু খোলে, সাইটের নাম আর লিংকসহ একটা তৈরি লেখা নিয়ে, তাই Messenger, imo বা SMS যেখানে খুশি পাঠাতে পারেন; শেয়ার মেনু না থাকলে WhatsApp খোলে। এরপর উপরের বাটনটা "লাইভ আছে" দেখায়, চাপলে এই শিট আবার খোলে।

কোনটা কখন?

নিজের ডোমেইন (যেমন aiinbangla.com)

Publish হওয়া সাইটে নিজের কেনা ডোমেইন নিজেই যোগ করে নিতে পারবেন। অ্যাপের উপরে ডোমেইন বাটনে চাপুন, ঠিকানাটা লিখুন, তারপর যে দুটো লাইন দেখানো হবে সেগুলো আপনার ডোমেইন কোম্পানির ঠিকানার খাতায় (DNS) বসিয়ে দিন। ঠিকানার পাশের তালার চিহ্নটা (HTTPS) নিজে থেকেই বসে যায়, তার জন্য আলাদা কোনো খরচ নেই; হোস্টিংয়ের একবারের ফি-টা ডোমেইন গাইডে লেখা আছে। (নিচের অধ্যায়ে ধাপে ধাপে দেওয়া আছে।)

চ্যাটও শেয়ার করা যায়

শুধু সাইট না, AI-এর সাথে আপনার পুরো আলাপটাও শেয়ার করা যায়। চ্যাটের উপরে "শেয়ার করুন" চাপলেই একটা লিংক copy হয়ে যাবে (banglacodes.com/s/... এরকম)। যে খুলবে সে আলাপের শেষ ২০০টা মেসেজ পড়তে পারবে, কিন্তু কিছু বদলাতে পারবে না।

কাউকে কিছু শেখাতে দারুণ: "দেখো, এভাবে বললেই বানিয়ে দেয়।" লিংকটা Google-এ উঠবে না, আর "শেয়ার বন্ধ করুন" চাপলেই সাথে সাথে অচল হয়ে যাবে। মনে রাখবেন, একবার বন্ধ করে আবার চালু করলে নতুন একটা লিংক তৈরি হয়, পুরোনোটা আর কাজ করে না। তাই বন্ধ করার আগে ভেবে নিন, যাদের পাঠিয়েছেন তাদের নতুন লিংক দিতে হবে।

মোবাইলে অ্যাপের মতো রাখা

BanglaCodes নিজেই একটা PWA। ফোনের ব্রাউজারে খুলে "Add to Home Screen" চাপলে অ্যাপের মতো আইকন বসে যাবে, আলাদা করে কিছু install করতে হবে না।

আপনার নিজের লাইভ সাইটও একইভাবে ফোনে বসানো যায়। আর আসল Android অ্যাপ চাইলে Publish হয়ে যাওয়ার পর উপরের "লাইভ আছে" বাটনে চাপুন: শিটে "অ্যান্ড্রয়েড অ্যাপ" কার্ড আছে, সেখান থেকে ফোনে ইনস্টলের .apk আর Play Store-এর .aab বানানো যায়; প্রথম অ্যাপটা ফ্রি। বিল্ডারের টুলের সারির "Android অ্যাপ" বাটনও একই কার্ড খোলে। ধাপগুলো আছে ফোনের অ্যাপের গাইডে।

একটা কথা জেনে রাখা জরুরি: Publish করলে ওই মুহূর্তের অ্যাপটার একটা ছবি তুলে রাখা হয়। এরপর বিল্ডারে আরও বদল করলে সেগুলো লাইভ সাইটে নিজে থেকে যায় না। নতুন কাজটা লাইভ করতে চাইলে আবার Publish চাপতে হবে। দাম বদলে গেছে অথচ সাইটে পুরোনো দামই দেখাচ্ছে, এর কারণ প্রায় সবসময় এটাই।

সার্ভারের কোড এখানে চলে না, আগে থেকেই বলে দিই

BanglaCodes-এর হোস্টিংয়ে শুধু ব্রাউজারে চলা জিনিস চলে: পেজের ডিজাইন আর ব্রাউজারের ভেতরের কাজ। সার্ভারে আলাদা কোনো প্রোগ্রাম (যেমন Express বা Flask), তথ্যভান্ডার (database) বা লুকানো গোপন Key এখানে চলে না। ফোল্ডার বা GitHub থেকে এমন কোড এনে publish করলে আমরা তখনই পরিষ্কার করে জানিয়ে দিই কোন অংশ ভিজিটরের কাছে কাজ করবে না, যেন খবরটা আপনার ক্রেতার আগে আপনি পান। বিকল্পও আছে: ফর্ম আর অর্ডারের জন্য লাইফটাইম হোস্টিংয়ের সাইট ইনবক্স, আর অ্যাপের নিজের খাতা, স্টক বা হাজিরা সব ডিভাইসে এক রাখতে Business বা Commerce প্ল্যানের ক্লাউড ডেটা। এর বেশি লাগলে ওই অংশটা অন্য কোনো কোম্পানির সার্ভারে রেখে এই সাইট থেকে ডেকে আনতে হয়, সেটা টেকনিক্যাল কাজ।

নতুনদের যত প্রশ্ন

Publish আর শেয়ার লিংকের পার্থক্য কী?

শেয়ার লিংক সবসময় সর্বশেষ অবস্থা দেখায়, আর Publish একটা নির্দিষ্ট ভার্সন বাঁধিয়ে দেয়। ক্রেতাদের Publish করা ঠিকানা দিন, পরীক্ষার কাজে শেয়ার লিংক।

Publish কি ফ্রিতে হয়?

হ্যাঁ। ফ্রি account-এ একসাথে তিনটা সাইট লাইভ রাখা যায়, সাইটের নিচে ছোট একটা BanglaCodes ব্যাজ থাকে। চারটা লাগলে একটা নামিয়ে দিন, নয়তো যেকোনো প্যাক কিনলে যত খুশি সাইট লাইভ থাকবে আর ব্যাজও থাকবে না। শেয়ার লিংক সবার জন্যই ফ্রি।

Publish-র পরে ভুল চোখে পড়লে?

ঠিক করে আবার Publish চাপুন, একই ঠিকানায় নতুনটা বসে যাবে। ঠিকানা কখনো বদলায় না।

অ্যানালিটিক্স, পিক্সেল আর ভেরিফিকেশন কোড

Publish করা সাইটে ভিজিটর মাপতে চাইলে বিল্ডারের ডোমেইন সেটিংসের নিচে "অ্যানালিটিক্স ও এক্সট্রা কোড" অংশটা খুলুন:

সেভ করলেই বসে যায়, নতুন Publish লাগে না। Publish করা সাইটে সবকিছু পুরোপুরি কাজ করে, ফ্রি ঠিকানাতেও, নিজের ডোমেইনেও; শুধু শেয়ার লিংকে analytics সীমিতভাবে চলে, কারণ ওই লিংকটা নিরাপত্তার sandbox-এ থাকে।

Publish করার পর সাইটের লেখা, দাম আর ছবি AI ছাড়াই নিজে আপডেট করা যায়। কীভাবে, সেটা লেখা, দাম, ছবি আর রং নিজে আপডেট করা গাইডে।

এরপর পড়ুন