কে দেখতে পায়, AI কী দেখে

আমার বানানো অ্যাপ কি সবাই দেখতে পায়?

লিংক জানলে যে কেউ খুলতে পারে, প্রথম বিল্ডের পর থেকেই, তবে লিংকটা কেউ জানে না যতক্ষণ না আপনি পাঠাচ্ছেন। শেয়ার বাটন চাপলে তবেই Google-এ ওঠে। আর AI শুধু ওই অ্যাপের নিয়ম, মেমোরি, ফাইল আর ওই চ্যাটের কথা দেখে, আপনার অন্য অ্যাপ বা email কিছুই দেখে না।

ছোট করে উত্তরটা

আপনার অ্যাপ লিংক জানলেই যে কেউ খুলতে পারে, প্রথম বিল্ডের পর থেকেই। কিন্তু লিংকটা কেউ জানে না যতক্ষণ না আপনি নিজে পাঠাচ্ছেন, আর Google-এও ওঠে না যতক্ষণ না আপনি শেয়ার চাপছেন।

গত ৩০ দিনের নতুন ভিজিটরের হিসাব

তাই দুটো আলাদা জিনিস: কেউ খুলতে পারা আর কেউ খুঁজে পাওয়া। নিচে ধাপে ধাপে।

কে কখন দেখতে পায়

অবস্থাকে দেখতে পায়Google-এ ওঠে?
সবে বানিয়েছেন, কাউকে দেননিশুধু আপনি (লিংক কারও কাছে নেই)না
লিংক কাউকে পাঠিয়েছেনযার কাছে লিংক আছেনা
শেয়ার বাটন চেপেছেনযার কাছে লিংক আছেনা
নিজের ডোমেইনে Publish করেছেনসবাইহ্যাঁ
সেরা কাজে জমা দিয়েছেন ও নির্বাচিত হয়েছেনসবাইহ্যাঁ

গুরুত্বপূর্ণ: অ্যাপের ভেতরে কোনো ফাইলে গোপন কিছু (API Key, password) লিখে রাখলে লিংক যার কাছে আছে সে সেটাও পড়ে ফেলতে পারে। বিল্ডার এমন কিছু দেখলে সতর্ক করে, কিন্তু আটকায় না, সরানোর দায়িত্ব আপনার।

সেরা কাজে নির্বাচিত হলে একটা বাড়তি কথা

সেরা কাজ পেজে জায়গা পেলে যে কেউ আপনার অ্যাপটা নিজের মতো করে বানিয়ে নিতে পারবেন, মানে পুরো ফাইলগুলোর একটা কপি তাদের account-এ চলে যাবে। এটা ইচ্ছাকৃত, শেখার জন্যই এই সুবিধা, আর আপনিও অন্যদেরটা এভাবেই নিতে পারেন। জমা দেওয়ার আগে জেনে রাখুন, ব্যস।

চ্যাট শেয়ার করলে কী যায়

চ্যাটের লিংক দিলে শুধু ওই কথোপকথনটাই দেখা যায়, আপনার নাম, email, অন্য চ্যাট বা অন্য অ্যাপ কিছুই না। পড়তে পারবে, বদলাতে পারবে না।

AI আসলে কী কী দেখতে পায়

অনেকেরই প্রশ্ন, তাই পরিষ্কার করে বলি। বানানোর সময় AI যা দেখে:

আর যা দেখে না:

আপনার দেওয়া ফাইল বা লেখা AI-এর কাছে তথ্য হিসেবে যায়, নির্দেশ হিসেবে নয়। তাই কোনো ফাইলের ভেতরে লেখা "সব মুছে ফেলো" জাতীয় কথা AI মানে না।

নিজের সব তথ্য মুছে ফেলতে চাইলে

Settings-এর নিচে "Account মুছে ফেলতে চাই" বাটন আছে। চাপলে কী কী মুছে যাবে তার লিস্ট দেখায়, আর স্ক্রিনে দেখানো ৬ সংখ্যার নম্বরটা হুবহু লিখলে তবেই মোছা হয়। মোছার পর ফেরানোর উপায় নেই। অ্যাপগুলো তার আগে ডাউনলোড করে নিতে চাইলে বিল্ডার থেকে ZIP করে নামিয়ে নিন, বা GitHub-এ পাঠিয়ে দিন।

একই কথা ছবির বেলাতেও। আপনার বানানো বা আপলোড করা প্রতিটা ছবির একটা আলাদা, আন্দাজ করা যায় না এমন ঠিকানা থাকে, আর সেই ঠিকানা যার কাছে আছে সে ছবিটা খুলতে পারে। প্রোফাইলের ছবি Google-এ খুঁজে পাওয়া যায় না, তবে অ্যাপে বসানো ছবি আপনি সাইটটা শেয়ার করলে Google ছবি-খোঁজায় আসতে পারে, কারণ তখন সেটা আপনার publish করা পেজেরই অংশ।

নতুনদের যত প্রশ্ন

লিংক না দিলেও কি গুগলে চলে আসবে?

না। শেয়ার না করা অ্যাপ কোথাও লিস্টে নেই, ঠিকানা অনুমান করাও অসম্ভব রকম কঠিন।

ভুল মানুষকে লিংক দিয়ে ফেলেছি, ফেরানো যাবে?

সোজা কথা: অ্যাপের শেয়ার লিংক বন্ধ করার বাটন নেই। লিংকটা যার কাছে গেছে, সে খুলতে পারবে। একমাত্র উপায় অ্যাপটা মুছে ফেলা, তাতে লিংকও মরে যায় (আগে ব্যাকআপ নামিয়ে নিবেন)। চ্যাটের শেয়ার অবশ্য বন্ধ করা যায়, তবে জেনে রাখুন: বন্ধ করে আবার চালু করলে নতুন একটা লিংক তৈরি হয়, পুরোনোটা আর কাজ করে না। তাই গোপন কিছু কখনো শেয়ার লিংকে রাখবেন না।

আমি নিজে বারবার খুললে কি ভিজিটর বাড়বে?

না। apnar-site.banglacodes.app লিংকে আপনার নিজের খোলাগুলো বাদ যায়, নিজের ডোমেইনেও: যে নেট-লাইন থেকে আপনি BanglaCodes-এ login করে আছেন, সেখান থেকে খোলা গোনা হয় না। login না করা অন্য কোনো ফোন বা লাইন থেকে খুললে অবশ্য সেটা গোনা হতে পারে। বাকিটা সত্যিকারের অন্য মানুষের। আর দিন-ধরে-দিন হিসাবটা দেখতে চাইলে বিল্ডারের "সাইট ড্যাশবোর্ড"-এর "এক নজরে" ট্যাবে গত ৩০ দিনের নতুন ভিজিটরের চার্ট আছে, সব প্ল্যানেই।

এরপর পড়ুন