সব লিমিট এক জায়গায়

BanglaCodes-এ কী কী লিমিট আছে?

ফ্রি Model-এ দিনে ৪,০০,০০০ ফ্রি AI টোকেন পর্যন্ত, ছবি বানানো দিনে ২০টা, ছবি আপলোড দিনে ৬০টা, অ্যাপ ১০০টা, এক অ্যাপে ফাইল ৪০টা, জমা থাকা ভার্সন শেষ ২০টা। স্বাভাবিক ব্যবহারে এগুলোর বেশিরভাগেই কেউ পৌঁছায় না, আটকে গেলে এই লিস্টে মিলিয়ে নিন।

কেন এই পেজ

কোনটা কতবার, কোনটা কত বড়, সব এখানে। কিছু মুখস্থ করার দরকার নেই, স্বাভাবিক ব্যবহারে এগুলোর বেশিরভাগেই আপনি পৌঁছাবেন না। আটকে গেলে এখানে মিলিয়ে নিবেন।

দিনের ফ্রি Token আর বাকিটা এক পেজে

প্রতিদিনের

কীকত
ফ্রি Model-এ AI Tokenদিনে ৪,০০,০০০ পর্যন্ত
AI দিয়ে ছবি বানানো (ফ্রি)দিনে ২০টা; সবাই মিলে দিনের ভাগ ফুরিয়ে এলে মাথাপিছু কমে, তবে ৩টার নিচে নয়
HD ছবি (Token দিয়ে)দিনের ভাগের বাইরে, শুধু Token
নিজের ছবি এডিট (পেছন সরানো, নতুন দৃশ্য)ছবি বানানোর দিনের ভাগের ভেতরেই, ফ্রি
চ্যাটের ভিডিও (MP4)কোনো লিমিট নেই, আপনার ফোনেই তৈরি হয়; এক ভিডিওতে ৮টা পর্যন্ত দৃশ্য
ইন্টারনেটে খোঁজাদিনে মাথাপিছু ৩ থেকে ৫টা প্রশ্ন (মাসের ভাগ থেকে); বাকিটা সূত্র ছাড়া উত্তর
ছবি আপলোডদিনে ৬০টা
লিংক বা ফাইল পড়ানোদিনে ২০০টা
সাইটের সেটিংস সেভ (ব্যবসার তথ্য, ঘোষণা বার, ফন্ট, কোড, পেমেন্ট লিংক, SMS)২৪ ঘণ্টায় ৩০ বার, সব সাইট মিলিয়ে

প্রতিদিনের হিসাব বাংলাদেশ সময় অনুযায়ী রাত ১২টায় নতুন করে শুরু হয়।

এক মিনিটে কতবার

কাজকতবার
বানানো (বিল্ড)মিনিটে ৮ বার
চ্যাটমিনিটে ২০ বার
ছবি বানানোমিনিটে ৬ বার
ছবি এডিটমিনিটে ৬ বার

"একটু ধীরে!" লেখা এলে এক মিনিট থেমে আবার চেষ্টা করুন, কিছু হারায় না।

আকার ও সংখ্যা: অ্যাপ, ফাইল, চ্যাট, মেসেজ, ছবি

এক মেসেজে কয়টা ফাইল দেওয়া যায়, একটা ফাইল কত বড় হতে পারে, ছবির সাইজ কত, এক অ্যাপে কয়টা ফাইল আর চ্যাট থাকতে পারে, সব নিচের লিস্টে।

কীলিমিট
মোট অ্যাপ১০০টা
এক অ্যাপে ফাইল৪০টা
অ্যাপের একটা ফাইল৩,০০,০০০ অক্ষর
পুরো অ্যাপ মিলিয়ে১৫ লাখ বাইট (ইংরেজি কোডে ২০ লাখ অক্ষর পর্যন্ত, বাংলা লেখায় প্রায় ৫ লাখ)
এক অ্যাপে চ্যাট২০টা
ফোল্ডার (চ্যাট গোছানোর)৩০টা
আলাদা চ্যাট সেশন৫০০টা
জমা থাকা ভার্সনশেষ ২০টা
ফর্ম সাবমিশন (লাইফটাইম হোস্টিং)দিনে ২৫টা, Business-এ ১০০টা, Commerce-এ ৫০০টা
আমাদের খরচে Premium রেসকিউ বিল্ডদিনে ৩ বার, সব মিলিয়ে ১২ বার
ফর্মের email খবরদিনে ৫টা, Business-এ ১০টা, Commerce-এ ৩০টা
ফোনে অর্ডারের নোটিফিকেশনযতগুলোর জন্য email যায় ততগুলো; এক account-এ ৫টা ফোন পর্যন্ত
Android অ্যাপ বানানোদিনে ২টা; প্রথম অ্যাপ ফ্রি, পরের প্রতিটা বিল্ডে ১০ হাজার প্রিমিয়াম Token, ফ্রি AI টোকেন দিয়ে হয় না
ড্যাশবোর্ডের পেজফ্রিতে ৫টা, লাইফটাইম হোস্টিংয়ে ১৫টা, Business-এ ৫০টা, Commerce-এ ২০০টা
একবারে ইনস্ট্রাকশন৩২,০০০ অক্ষর
একটা চ্যাট মেসেজ৩২,০০০ অক্ষর
চ্যাটে এক মেসেজে ফাইল৭টা
"লেখা ও ছবি" ট্যাবে যত পেজ আসেবড়জোর ১২টা HTML পেজ, প্রতি পেজে ৩০০টা ঘর পর্যন্ত
চ্যাটে এক মেসেজে ছবি৪টা
চ্যাটে এক মেসেজে স্ক্যান করা PDF-এর পাতা১২টা, ছবির ৪টার বাইরে
বিল্ডারে এক মেসেজে ছবি১টা
বন্ধু ডাকার বোনাস২০ জন পর্যন্ত, দুজনেই কেনার ৮%, সর্বোচ্চ ৮,০০০
শেয়ারের বোনাস৫টা অ্যাপ পর্যন্ত, প্রতিটায় ৩ জন ভিজিটরের পর ৫০০
চ্যাটে দেওয়া ফাইল থেকে পড়া৩০,০০০ অক্ষর
চ্যাটে এক মেসেজে সব ফাইল মিলিয়ে৬০,০০০ অক্ষর
চ্যাটে দেওয়া লিংক থেকে পড়া১৫,০০০ অক্ষর
আপলোড করা ছবি২.৫ MB, JPEG

অ্যাপের স্মৃতি

ঘরলিমিট
নিয়ম২,০০০ অক্ষর
মেমোরি৪,০০০ অক্ষর
রেফারেন্স ফাইল৫টা, সব মিলিয়ে ৫০,০০০ অক্ষর

account ও সময়

Premium-এর হিসাব

Premium Model-এ খরচ Token-এ, আর হার Model-এর লিস্টেই লেখা থাকে। বড় কাজ শুরুর আগে আমরা সম্ভাব্য খরচটা আটকে রাখি (৫ মিনিটের জন্য), যাতে একসাথে দুটো কাজ চালালে একই Token দুবার খরচ না হয়ে যায়। তাই মাঝেমধ্যে ব্যালেন্স আছে মনে হলেও "Token কম" দেখাতে পারে, একটা কাজ শেষ হলেই ঠিক হয়ে যায়।

নতুনদের যত প্রশ্ন

লিমিট পার হয়ে গেলে কি জরিমানা বা টাকা কাটে?

কক্ষনো না। জিনিসটা শুধু থেমে যায় আর কখন আবার পারবেন সেটা দেখায়। টাকা কাটার প্রশ্নই নেই।

৬০ দিন পর অ্যাপ মুছে গেলে ফেরত পাব?

পাবেন। সরে যাওয়ার আগে email-এ জানানো হয়, একবার খুলে কিছু বদলালেই ৬০ দিন আবার শুরু। সরে গেলেও বিল্ডার পেজের নিচে "মুছে ফেলা অ্যাপ" অংশে এক বছর পর্যন্ত থাকে, "ফিরিয়ে আনুন" চাপলেই ফাইল, ভার্সন আর ইনবক্স সহ ফিরে আসে। Pro হলে (যেকোনো প্যাক) অ্যাপ চিরদিন থাকে। লাইভ করা সাইট এই হিসাবের বাইরে: Publish করা থাকলে অ্যাপটা কখনো নিজে থেকে সরে না।

১০০টা অ্যাপ ভরে গেলে?

পুরোনো বা পরীক্ষার অ্যাপ মুছে দিন, জায়গা ফিরে আসে। দরকারিগুলো আগে GitHub-এ বা ZIP নামিয়ে রাখতে পারেন।

এরপর পড়ুন