সমস্যা হলে

BanglaCodes কাজ না করলে বা error দেখালে কী করব?

সব ফ্রি Model ব্যস্ত দেখালে এক দুই মিনিট পরে চেষ্টা করুন বা Settings-এ নিজের ফ্রি Key বসান। আজকের ফ্রি ব্যবহার শেষ হলে পরদিন আবার নতুন করে শুরু হয়। প্রিভিউ খালি দেখালে পেজটা refresh করুন, আর AI ভুল বানালে আগের ভার্সন থেকে ফিরে গিয়ে নতুন করে বলুন।

সবচেয়ে সহজ পথ: "Help লাগবে?" বাটন

প্রতিটা পেজের কোণায় "Help লাগবে?" বাটন আছে (বিল্ডারের ভেতরে বাঁ পাশের লিস্টে)। সমস্যাটা নিজের ভাষায় লিখুন, যেমন "আমার ডোমেইন কাজ করছে না" বা "Token কমে গেল কেন"। login থাকলে আপনার নিজের Token, অর্ডার আর ডোমেইনের অবস্থা দেখেই উত্তর দেয়, আর কোন গাইডে বিস্তারিত আছে সেটার লিংক দেয়। উত্তর না মিললে ওই বাক্সের নিচেই "Message দিন" বাটন আর email, মানুষ উত্তর দিবে।

যে সমস্যাগুলো বেশি হয়, আর সমাধান

"এই বিল্ডের সম্ভাব্য খরচ Token-এ ধরছে না" দেখাচ্ছে। অ্যাপটা বড় হয়ে গেছে বা দিনের Token প্রায় শেষ। ছোট ছোট ধাপে বলুন, অদরকারি রেফারেন্স ফাইল সরান, নয়তো কাল ফ্রি Token এলে বা Token কিনলে হয়ে যাবে।

বিল্ডারের চেনা পর্দা

"সব ফ্রি Model ব্যস্ত" দেখাচ্ছে। ফ্রি Model-গুলোর দিনের লিমিট আছে, ভিড়ের সময় এমন হয়। কোনো ফ্রি Model-ই যদি বিল্ডটা করতে না পারে, তাহলে ওই বিল্ডটা আমাদের খরচে একটা Premium Model (DeepSeek V4 Pro) দিয়ে হয়ে যায়, ওটাও না পারলে আমাদের খরচে Gemini 3.7 Flash দিয়ে, দিনে ৩ বার পর্যন্ত (একটা account-এ সব মিলিয়ে ১২ বার); চ্যাটেই বলে দেওয়া হয়। তবু আটকে থাকলে এক-দুই মিনিট পরে চেষ্টা করুন, নয়তো Premium Model বেছে নিন বা Settings-এ নিজের ফ্রি Key (Google/Groq) বসিয়ে নিন।

"আজকের ফ্রি ব্যবহার শেষ।" ফ্রি Model-এর দৈনিক লিমিটটা শেষ হয়েছে, ঢাকার সময় রাত ১২টায় আবার পুরো হবে। তর সইছে না? লিমিটের কথা যে কার্ডে আসে সেখানেই "নিজের ফ্রি Key দিন" বাটন আছে। চাপলে Settings খোলে, সবচেয়ে সহজ পথটা সেখানেই লেখা: Google Gemini-র "কোথায় পাবেন" চেপে নিজের Google account দিয়ে "Create API key" করুন, Key-টা কপি করে "Key দিন"-এ বসান। তারপর "যেখানে ছিলেন সেখানে ফিরে যান" চাপুন; আপনার লেখাটা বক্সেই থাকে, আবার পাঠালেই চলবে, খরচ শূন্য। অথবা Premium Model বেছে নিন।

এটা তিন কারণে আসতে পারে। এক, সত্যিই আপনার আজকের ৪,০০,০০০ Token পর্যন্ত ভাগটা শেষ, তখন কাল আবার নতুন করে শুরু হবে। দুই, পুরো সাইটে সেদিন প্রচুর চাপ পড়েছে, তখন যাঁরা আজ সবচেয়ে বেশি ব্যবহার করেছেন তাঁরা আগে বিরতি পান, তাই অল্প কাজ সাধারণত চলেই যায়; ঘণ্টাখানেক পরে চেষ্টা করলেও চলে আসে। তিন, একসাথে কয়েকটা কাজ চালাচ্ছেন, তখন একটা শেষ হলেই পরেরটা চলবে।

তাড়া থাকলে Settings-এ নিজের একটা ফ্রি API Key বসিয়ে নিন, তাহলে আমাদের এই লিমিটগুলোর কোনোটাই আর আপনার ওপর খাটবে না; থাকে শুধু ওই Key-র কোম্পানির নিজের ফ্রি লিমিট।

আরেকটা যেটা মাঝেমধ্যে হয়: ব্যালেন্সে Token আছে দেখাচ্ছে, তবু "Token কম" বলছে। বড় কাজ শুরুর আগে সম্ভাব্য খরচটা কিছুক্ষণের জন্য আটকে রাখা হয়, যাতে একসাথে দুটো কাজে একই Token দুবার খরচ না হয়। আগের কাজটা শেষ হলেই নিজে থেকে ঠিক হয়ে যায়।

email-এর লিংকে চাপ দিয়ে যদি "মেয়াদ শেষ" দেখেন: account চালুর লিংক ৪৮ ঘণ্টা কাজ করে, password reset-এর লিংক ১ ঘণ্টা। ওই পেজ থেকেই নতুন করে মেইল পাঠাতে বলুন।

"Premium Model চালাতে Token লাগে।" এটা আলাদা জিনিস। আপনার ফ্রি Model কিন্তু চালু আছেই, "অটো" রেখে দিলেই কাজ হবে। Claude বা GPT-5.5 চালাতে চাইলে Token কিনে নিন।

Email নিশ্চিত করার মেইল আসেনি। Spam আর promotions folder দেখুন। তারপরও না এলে "আবার মেইল পাঠান" চাপুন। ঠিকানা ভুল লিখে ফেললে নতুন account খুলুন, বা আমাদের মেইল করুন।

AI ভুল জিনিস বানিয়েছে। ঠান্ডা মাথায় বলুন কী চেয়েছিলেন: "না, আমি বলেছিলাম লিস্টটা বাঁ পাশে হবে, ঠিক করো।" তাও গোলমাল হলে "আগের ভার্সন" থেকে ফিরে গিয়ে নতুন করে বলুন।

প্রিভিউ খালি দেখাচ্ছে। বানানো চলার সময় প্রিভিউয়ের উপরের লাইনটা পড়ুন, ওটা বলে এখন কোন ধাপ চলছে। "দ্বিতীয় চেষ্টা চলছে" মানে আগের Model-টা পারেনি, পরেরটা শুরু থেকে লিখছে; আগের চেষ্টা কিছু এঁকে থাকলে সেটা "আগের চেষ্টার পেজ" লেখা নিয়ে প্রিভিউতে থেকে যায়, নতুনটা ততটা লিখলেই বদলে যায়। ফ্রি Model-গুলো প্রায় ৩ মিনিটে না পারলে রেসকিউ পাওয়ার মতো বিল্ডে লেখা আসে "ফ্রি Model-গুলো পারছে না, Premium-এ চেষ্টা চলছে" (রেসকিউ)। এই সময়টা অপেক্ষা করুন, বিল্ড শেষ হলে প্রিভিউ ভরে যায়।

বিল্ড শেষ হওয়ার পরেও খালি থাকলে পেজটা refresh করুন। তারপরও খালি? চ্যাটে লিখুন "প্রিভিউতে কিছু দেখা যাচ্ছে না, index.html ঠিক আছে কি না দেখো।"

উত্তর মাঝপথে থেমে গেছে। বড় সাইট বানাতে গেলে মাঝেমধ্যে হয়। "বাকিটা শেষ করো" লিখলেই চালিয়ে যাবে। অ্যাপ বড় হলে ছোট ছোট ধাপে বলুন।

মুখে বলা (ভয়েস) কাজ করছে না। ভয়েস আপাতত Chrome আর Edge-এ চলে। মাইকের permission চাইলে Allow দিবেন। বাংলায় বললেন অথচ ইংরেজি আবোলতাবোল লেখা এল? মাইক শুরুতে ইংরেজি শোনে: পাশের "EN" চিপে চেপে "বাং" করে নিন, ফোনে লেখার বক্সের + মেনুতে "ভয়েসের ভাষা বদলান"।

Publish আটকে যাচ্ছে। ফ্রিতে একসাথে তিনটা সাইট লাইভ রাখা যায়। তিনটাই চললে চার নম্বরটা লাইভ হবে না: একটা নামিয়ে দিন, নয়তো যেকোনো Token প্যাক নিন। অন্য কারণে আটকালে একটু পরে আবার চেষ্টা করুন, আর শেয়ার লিংকটা কিন্তু সবসময়ই কাজ করছে।

Publish করেছি, কিন্তু নতুন কিছু যোগ করতে পারছি না। সাইট ম্যানেজার শুধু আগে থেকে পেজে থাকা লেখা আর ছবি বদলায়, নতুন কিছু বানায় না। খবরের একটা অংশ, স্কোরের টেবিল, নতুন পেজ বা গ্যালারি যোগ করতে বিল্ডারে ফিরে গিয়ে বাংলায় বলুন, যেমন "একটা খবরের অংশ যোগ করো"। মনে রাখার সহজ নিয়ম: নতুন জিনিস বিল্ডারে, আগের লেখা বদলানো সাইট ম্যানেজারে।

আর কিছু আটকালে

"চ্যাট"-এ জিজ্ঞেস করুন। সিরিয়াসলি, AI-টা এই প্ল্যাটফর্মের ব্যাপারগুলোও বোঝে, আর বাংলায় বুঝিয়ে দেয়।

যেকোনো পেজের নিচের ডান কোণে সাহায্যের বাটনটা আছে; সেখানে প্রশ্ন লিখলে AI সাথে সাথেই উত্তর দেয়, আর গাইডের লিংকও দেখিয়ে দেয়।

তাতেও না হলে মেইল করুন support@banglacodes.com-এ, অথবা আমাদের Facebook গ্রুপ-এ পোস্ট করুন। আমরা মানুষ, উত্তর দিব।

নতুনদের যত প্রশ্ন

কিছু একটা ভেঙে গেছে কিন্তু কী ভেঙেছে বুঝছি না।

AI-কেই বলুন: "কাজ করছে না, ঠিক করো"। ভুলটা ও নিজেই খুঁজে নেয় বেশিরভাগ সময়। না পারলে "আগেরটায় ফিরে যান" তো আছেই।

একই কথা বারবার বলেও ঠিক হচ্ছে না।

কথাটা বদলে দেখুন: কী দেখছেন আর কী দেখতে চান, দুটোই লিখুন। "বাটনটা চাপলে কিছু হয় না, চাপলে ফর্মটা খুলবে" এভাবে বললে সবচেয়ে দ্রুত ঠিক হয়।

মানুষের সাহায্য কোথায় পাব?

support@banglacodes.com-এ লিখুন, সত্যিকারের মানুষই পড়ে। সাথে অ্যাপের লিংকটা দিলে দ্রুত হয়।

এরপর পড়ুন