শুরু করুন

BanglaCodes আসলে কী আর কিভাবে শুরু করব?

বাংলায় বলে দিলেই AI ওয়েবসাইট, অ্যাপ, টুল বা গেম বানিয়ে দেয়, কোডিং বা ইংরেজি জানার দরকার নেই। নাম, email আর password দিয়ে account খুলে email কনফার্ম করুন, তারপর বিল্ডার ট্যাবে লিখুন বা মাইকে বলুন কী চান। ডান পাশে লাইভ প্রিভিউ দেখে বদলাতে বলুন, শেয়ার বাটনে লাইভ লিংক পাবেন।

BanglaCodes আসলে কী?

খুব সহজ কথায়: আপনি বাংলায় বলবেন কী চান, AI সেটা বানিয়ে দিবে। ওয়েবসাইট, অ্যাপ, টুল, গেম, যা মাথায় আসে।

লগইনের পর বিল্ডারের প্রথম পেজ

কোডিং জানা লাগবে না। ইংরেজি জানা লাগবে না। টাকাও লাগবে না, ফ্রি Model-এ অ্যাপ বানানো একদম ফ্রি।

প্রথম ৩ মিনিটে যা করবেন

  1. Account খুলুন। Google বাটনে এক চাপ, নয়তো নাম, email আর password। Card চাইব না, ফোন নম্বরও না।
  2. Email দিয়ে খুললে inbox দেখুন। ভেতরের বাটনে চাপ দিলেই account চালু; Google দিয়ে ঢুকলে এই ধাপটা নেই। মেইল না পেলে spam folder দেখুন, আর "আবার মেইল পাঠান" তো আছেই।
  3. বানানো শুরু করুন। অ্যাপ পেজে "বানানো শুরু করুন" চাপুন আর লিখে ফেলুন কী বানাতে চান। মুখে বলতে চাইলে মাইক বাটনটা চাপুন, বললেই লেখা হয়ে যাবে। মাইক শুরুতে ইংরেজি শোনে, তাই বাংলায় বলার আগে একবার ভাষাটা বদলে নিন: কম্পিউটারে মাইকের পাশের "EN" চিপে চাপুন, ফোনে লেখার বক্সের + মেনুতে "ভয়েসের ভাষা বদলান"। একবার বদলালে মনে থাকে।
  4. দেখুন আর বদলান। ডান পাশে লাইভ প্রিভিউ দেখবেন। পছন্দ না হলে বলুন "রংটা নীল করো" বা "উপরে একটা মেনু দাও", বদলে যাবে।

ব্যস। শেয়ার বাটনে চাপ দিলে একটা লাইভ লিংক পাবেন, যাকে খুশি পাঠান।

অ্যাপের ভেতরে কী কী আছে

বিল্ডারের নিচে তৈরি টেমপ্লেটগুলো, একটায় চাপ দিলেই শুরু

হোমপেজের "কী বানাবেন আজ?" বাটনগুলো

ওয়েবসাইট, অ্যাপ, দোকান, CV, গেম, 3D গেম, ছবি ও লোগো, অ্যানিমেশন, স্লাইড আর কুইজ, দশটা বাটন। যেকোনোটায় ক্লিক করলে তৈরি একটা prompt নিয়ে সরাসরি কাজ শুরু হয়ে যায়। নতুন হলে এখান থেকে শুরু করাই সবচেয়ে সহজ।

বাঁ পাশে বলা, ডান পাশে সাথে সাথে অ্যাপটা

নতুনদের যত প্রশ্ন

আমি কম্পিউটারের কিছুই জানি না, সত্যিই পারব?

পারবেন। ফেসবুক চালাতে পারলেই যথেষ্ট। আপনি বাংলায় লিখবেন কী চান, বাকিটা AI করবে। ভুল হলে কিছু ভাঙে না, আবার বললেই ঠিক হয়ে যায়।

কোনো এক সময় হুট করে টাকা চাইবে না তো?

না। ফ্রি Model-এ বানানো সবসময় ফ্রি, আর কেনার আগে টাকা কাটার কোনো পথই নেই, card নম্বরই তো দেননি।

আমার লেখা ভুল বানানে ভরা, AI বুঝবে?

বুঝবে। বানান, দাঁড়ি-কমা বা বাংলিশ, কোনোটাই সমস্যা না। "amar dokaner site banao" লিখলেও কাজ হয়।

এরপর পড়ুন