Account, নিরাপত্তা ও ভাষা

BanglaCodes-এ account খোলা আর তথ্যের নিরাপত্তা কেমন?

Google দিয়ে এক ক্লিকে ঢোকা যায়, তাতে email নিশ্চিত করার ধাপও লাগে না। password দিয়ে খুললে মেইলের বাটনে চেপে account চালু করতে হয়, নইলে AI চালানো যায় না। Password এমনভাবে জমা থাকে যে আমরা নিজেরাও সেটা পড়তে পারি না, আর আপনার দেওয়া API Key তালাবন্ধ (encrypted) অবস্থায় থাকে, আর আপনার তথ্য কারও কাছে বিক্রি করা হয় না।

Google দিয়ে এক ক্লিকে ঢোকা

Login বা Account খোলার পেজে "Google দিয়ে Sign in করুন" বাটন থাকলে সেটাই সবচেয়ে সহজ পথ: password মনে রাখা লাগে না, আর email verify করার ধাপটাও লাগে না (Google আগেই সেটা কনফার্ম করে রেখেছে)। আগে যদি একই email দিয়ে password-account খুলে থাকেন, চিন্তা নেই, Google দিয়ে ঢুকলে সেই একই account-এই ঢুকবেন, নতুন কিছু তৈরি হবে না। তবে ওই password-account-টার email verify করা না থাকলে নিরাপত্তার জন্য আগের password-টা তখনই ক্যানসেল হয়ে যায় আর চালু সব session বন্ধ হয়ে যায়; পরে password দিয়ে ঢুকতে চাইলে "Password ভুলে গেছি" দিয়ে নতুন একটা বসিয়ে নিন।

Settings পেজ

Email নিশ্চিত করা

Account খোলার পর একটা মেইল যায়। ভেতরের বাটনে চাপ দিলেই account চালু হয়ে যায়। নিশ্চিত না করা পর্যন্ত AI চালানো যায় না, কারণ এতে ভুয়া account ঠেকানো যায় আর সবার জন্য ফ্রি Token বাঁচে।

মেইল না পেলে: spam বা promotions folder দেখুন। তারপরও না পেলে "আবার মেইল পাঠান" চাপুন (১০ মিনিটে ৩ বার, আর এক ঘণ্টায় এক নেট-লাইন থেকে মোট ১০ বার)।

Password ভুলে গেলে

Login পেজে "Password ভুলে গেছেন?" লিংকে চাপুন, email দিন। একটা লিংক যাবে যেটা ১ ঘণ্টা কাজ করে। নতুন password দিলেই হয়ে গেল।

নিরাপত্তার জন্য password বদলালে আপনার সব পুরোনো session লগআউট হয়ে যায়, মানে অন্য কোথাও logged in থাকলে সেখান থেকেও বেরিয়ে যাবে।

ভাষা বদলানো

হোমপেজের উপরের ভাষার মেনুতে ১১টা ভাষা আছে, বাংলা আর English সহ; Settings-এর সুইচে বাংলা আর English। যেটা বাছবেন সেটা account-এ জমা থাকে, তাই অন্য ফোনে লগইন করলেও সেটাই খোলে।

টেকনিক্যাল শব্দগুলো (Token, API Key, Model, Publish) সব ভাষাতেই English-ই থাকে, কারণ ওগুলো এভাবেই সবাই চেনে।

আপনার তথ্য নিয়ে আমরা কী করি

বিস্তারিত প্রাইভেসি পলিসি-তে আছে।

প্রোফাইল ছবি

Settings-এ গিয়ে নিজের ছবি দিতে পারেন, সাইটের যেখানেই আপনার নাম দেখা যায় সেখানে ওটাই দেখাবে। Google দিয়ে ঢুকলে আপনার Google-এর ছবিটা নিজে থেকেই বসে যায়, চাইলে বদলে নিতে পারেন। ছবিটা আপলোডের আগেই আপনার ব্রাউজারে ছোট করে কেটে নেওয়া হয়, তাই বড় ছবি দিলেও সমস্যা নেই আর দ্রুত লোড হয়।

রং আর হরফ নিজের মতো

সাইটে রঙ (/themes) আর হরফ (/fonts) নামে দুটো পেজ আছে। রঙের পেজে ছয়টা সাজানো থিম (রয়্যাল, উষ্ণ ক্রিম, ফরেস্ট, কাগজ-কালি, মধ্যরাত, আকাশ), আর হরফের পেজে বাংলা ফন্ট: SolaimanLipi, Kalpurush আর কয়েকটা।

যেটা চাপবেন সাথে সাথেই পুরো সাইট বদলে যাবে, আর আপনার পছন্দটা browser-এ মনে থাকবে। চোখে আরাম হয় এমনটা বেছে নিন।

খরচের হিসাব দেখা

Token পেজে (/app/usage) দৈনিক খরচের একটা গ্রাফ আছে: কোন দিন কত Token গেল, কয়টা request হলো, কোন Model কত খরচ করল। গ্রাফের উপর মাউস রাখলে সেই দিনের হিসাব দেখা যায়।

শেখার পেজ

শিখুন পেজে (/app/learn) তৈরি prompt টেমপ্লেট আর একটা পরিভাষার লিস্ট আছে: Variable, Function, API, Database এসব শব্দের সহজ বাংলা মানে, উদাহরণসহ। কোনো টার্ম আটকে গেলে এখানে খুঁজে দেখুন।

নতুন কী যোগ হলো

সাইটে নতুন কী এলো, কী ঠিক হলো, সব নতুন কী পেজে (/changelog) তারিখ ধরে লেখা থাকে। ফুটারেও লিংক আছে।

নতুনদের যত প্রশ্ন

Password ভুলে গেছি, সব হারিয়ে ফেললাম?

কিছুই হারাননি। Login পেজের "Password ভুলে গেছেন?" চাপুন, email-এ লিংক যাবে, নতুন password দিলেই সব আগের মতো।

Verify-র মেইল আসছে না।

Spam ফোল্ডারটা দেখুন, বেশিরভাগ সময় ওখানেই থাকে। না পেলে "আবার মেইল পাঠান" চাপুন।

এক account কি দুই ডিভাইসে চালানো যায়?

যায়। ফোন আর কম্পিউটারে একই email দিয়ে ঢুকুন, অ্যাপ আর চ্যাট সব এক জায়গাতেই।

এরপর পড়ুন