এক মাসের প্রচারে চার রকম জিনিস লাগে

একটা ছোট দোকান মাসজুড়ে যা যা দেয়, সেটা আসলে চার রকম।

!দাম পাতার Token প্যাকগুলো

চারটার দাম চার রকম, আর তার মধ্যে দুইটা একদম ফ্রি।

কোনটা কখন নিবেন সেটা আগে থেকে ঠিক করা থাকলে মাসের Token অনেক দূর যায়, আর মাসের মাঝখানে ব্যালেন্স ফুরিয়ে যায় না। এই অধ্যায়টা পুরোটাই সেই হিসাব।

কোনটা কখন, আর কত Token

যা দরকারকোনটা নিবেনToken
রোজকার পোস্টের ছবিসাধারণ AI ছবিফ্রি, দিনে ২০টা
ছাপার ব্যানার, পেজের কভারHD ছবি২,৫০০
লেখা আর রং নড়বে, মানুষ নয়বিল্ডারের ভিডিওফ্রি
পণ্যের ছবি নেই, তবু দৃশ্য চাইরিল স্টুডিওর রিল৩২,০০০ থেকে
মানুষ পণ্য হাতে নিয়ে বলুকUGC বিজ্ঞাপন৮৫,০০০ থেকে

সাধারণ ছবি আর HD ছবি, তফাতটা কোথায়

একটা কথা মনে রাখুন: কোনো AI ছবিতেই বাংলা লেখা বসে না, HD-তেও না। বাংলা লেখাসহ পোস্টার লাগলে বিল্ডারকে বলুন "একটা পোস্টার পেজ বানাও", তখন সত্যিকারের ফন্টে নিখুঁত বাংলা লেখা হয় আর PNG করে নামানো যায়। ওটাও ফ্রি।

৳৪৯৯ Starter প্যাকে এক মাস

Starter প্যাকে ১,০০,০০০ Token পাবেন। ছোট একটা দোকান, যারা মাসে একটাই ভালো বিজ্ঞাপন চায়, তাদের মাসটা এভাবে সাজানো যায়:

যা করলেনToken
একটা UGC বিজ্ঞাপন, সাশ্রয়ী স্তরে৮৫,০০০
৬টা HD ছবি১৫,০০০
রোজকার সাধারণ ছবি আর পোস্টফ্রি
মোট১,০০,০০০

৳৯৯৯ Builder প্যাকে এক মাস

Builder প্যাকে ৩,০০,০০০ Token। এটা সেই দোকানের জন্য, যারা সপ্তাহে অন্তত একটা নতুন জিনিস দেখাতে চায়:

যা করলেনToken
দুইটা UGC বিজ্ঞাপন, সাশ্রয়ী স্তরে১,৭০,০০০
গানসহ দুইটা রিল৮০,০০০
২০টা HD ছবি৫০,০০০
মোট৩,০০,০০০

একটা বিজ্ঞাপন তিন জায়গায় খাটান

একই ভিডিও থেকে একটা স্থির ছবিও বেরিয়ে আসে: ভালো একটা মুহূর্তে থামিয়ে screenshot নিয়ে নিন, ওটা পোস্টের ছবি হিসেবে দিব্যি চলে। এতে বাড়তি এক Token-ও লাগে না।

দিনের ফ্রি ৪,০০,০০০ Token পর্যন্ত কখন যথেষ্ট, কখন নয়

সবাই রোজ ৪,০০,০০০ Token পর্যন্ত পান, ফ্রি Model-এ। এটা দিয়ে যা যা হয়:

যা হয় না সেটা একটাই: রিল স্টুডিওর সত্যিকারের AI ভিডিও।

Token বাঁচানোর ছয়টা নিয়ম

এক মাস চালিয়ে দেখুন কোন পোস্টে সত্যি ইনবক্স এসেছে। পরের মাসের Token ঠিক ওই জায়গাটাতেই ঢালুন, বাকিটা ফ্রি জিনিস দিয়েই চলে যাবে।