GitHub-এ রাখা

আমার অ্যাপের কোড GitHub-এ কিভাবে রাখব?

GitHub-এ রাখলে কোড কখনো হারাবে না। প্রথমে GitHub-এ ফ্রি account খুলুন, তারপর ওখানে repo লেখা ঘরে টিক দিয়ে একটা চাবি (Personal Access Token) বানান। এটা BanglaCodes-এর Token নয়, GitHub-এর নিজের চাবি। চাবিটা BanglaCodes-এর Settings-এ paste করে Connect চাপুন। এরপর GitHub বাটন থেকে অ্যাপ পাঠানো আর আনা, দুটোই এক চাপে হয়।

GitHub কেন দরকার?

GitHub হলো কোড রাখার সবচেয়ে জনপ্রিয় জায়গা। আপনার অ্যাপ সেখানে থাকলে কখনো হারাবে না, আর ভবিষ্যতে চাকরির interview-তে "আমার GitHub দেখুন" বলতে পারবেন। এটা ডেভেলপারদের CV-র মতো।

উপরের সারিতে GitHub বাটন

Connect করবেন যেভাবে

  1. github.com-এ ফ্রি account খুলুন (না থাকলে)।
  2. GitHub-এর Settings থেকে একটা Personal Access Token বানান। এটা GitHub-এর নিজের চাবি, BanglaCodes-এর Token নয়, দুটো আলাদা জিনিস। বানানোর সময় repo লেখা ঘরটায় টিক দিবেন। সরাসরি লিংক: github.com/settings/tokens
  3. BanglaCodes-এর Settings-এ "GitHub" অংশে Token-টা paste করে Connect চাপুন।

ব্যস, একবারই করতে হয়। Token-টা encrypted হয়ে থাকে, আমরাও পুরোটা দেখতে পাই না।

Settings পেজ: ভাষা, নিজের API Key আর GitHub, সব এখানে

Push আর Pull

মনে রাখবেন: Push করলে GitHub-এর ফাইল বদলে যায়, Pull করলে এখানকার ফাইল। তবে Pull-এর আগে এখানকার অবস্থাটা ভার্সন হিসেবে জমা থাকে, হারানোর ভয় নেই।

নতুনদের যত প্রশ্ন

GitHub কী, আমার কি এটা লাগবেই?

না, লাগবেই না। এটা কোড রাখার একটা বিদেশি সিন্দুক, প্রোগ্রামাররা ব্যবহার করেন। শখ না থাকলে এ পেজ পুরোটাই এড়িয়ে যান।

GitHub-এ রাখলে আমার কোড কি সবাই দেখবে?

Repo-টা private হিসেবে বানানো হয়: শুধু আপনি দেখবেন। Public করতে চাইলে GitHub-এ গিয়ে repo-র Settings থেকে visibility বদলে নিন।

GitHub sync কি টাকার ব্যাপার?

না, এটা ফ্রিতেও চলে।

এরপর পড়ুন