বানানোর পরে: সবকিছু আপডেট করবেন কিভাবে

সাইট বানানো হয়ে গেছে, এখন নতুন খবর বা লেখা কিভাবে আপডেট করব?

সাইটটা আটকে যায়নি, যেকোনো দিন আপডেট করতে পারবেন। নতুন কিছু যোগ করতে হলে বিল্ডারে গিয়ে বাংলায় বলুন, যেমন "একটা খবরের অংশ যোগ করো"। শুধু লেখা বা ছবি আপডেট করতে হলে সাইট ম্যানেজ পেজ থেকে লিখে সেভ করুন, সাথে সাথে লাইভ হবে। রোজ নতুন খবর দিতে চাইলে একবার বিল্ডারকে বলে কয়েকটা খালি জায়গা বানিয়ে নিন, তারপর রোজ সাইট ম্যানেজ থেকে ওগুলোর লেখা আপডেট করবেন।

সাইট বানানো শেষ, এখন কী

অনেকে ঠিক এই জায়গায় এসে আটকে যান। সাইটটা লাইভ হয়ে গেছে, কিন্তু নতুন খবর কীভাবে দিবেন, দাম কীভাবে আপডেট করবেন, নতুন একটা পেজ কীভাবে যোগ করবেন, সেটা আর বোঝা যায় না।

প্রথমেই একটা ভুল ধারণা সরিয়ে রাখি: সাইটটা আটকে যায়নি। যেকোনো দিন যেকোনো কিছু আপডেট করতে পারবেন।

আপডেট করার রাস্তা দুইটা। কোনটা কখন লাগবে, সেটা জানলেই কাজ সহজ হয়ে যায়।

১. নতুন কিছু যোগ করতে: বিল্ডার

নতুন একটা পেজ, খবরের একটা অংশ, খেলার স্কোরের টেবিল, ছবির গ্যালারি, অর্ডারের ফরম, এই ধরনের নতুন জিনিস বিল্ডারে বসে বলতে হবে।

বিল্ডারে গিয়ে বাংলায় লিখুন কী চান। যেমন:

AI বদলে দিবে, আপনি দেখে নিয়ে Publish করবেন। প্রতিটা বদলের আগের ভার্সন জমা থাকে, তাই নষ্ট হওয়ার ভয় নেই।

২. শুধু লেখা বা ছবি আপডেট করতে: সাইট ম্যানেজার

দোকানের নাম, ফোন নম্বর, দাম, কোনো একটা লাইন, একটা ছবি, এগুলোর জন্য বিল্ডারে যাওয়ার দরকার নেই।

সাইট ম্যানেজ পেজে গিয়ে লেখাটা আপডেট করে সেভ করলেই লাইভ পেজে চলে যাবে। রং, ফন্ট আর লোগো, আসল ফোন আর বিকাশ, নগদ, রকেট নম্বরও সেখান থেকেই বদলায়, AI ছাড়া। কোন জিনিস কোথায় আছে, সেটা সাইট ম্যানেজ গাইডে বিস্তারিত পাবেন।

রোজ নতুন খবর বা স্কোর দিতে চাইলে

এইটা সবচেয়ে বেশি জিজ্ঞেস করা প্রশ্ন। রোজ যদি নতুন খবর, নতুন স্কোর বা নতুন প্রোডাক্ট দিতে হয়, তাহলে রোজ বিল্ডারে যাওয়া ঝামেলার কাজ।

সহজ কৌশলটা হলো, একবার বিল্ডারকে বলে কয়েকটা খালি জায়গা বানিয়ে নেওয়া:

এরপর আর প্রতিদিন বিল্ডারে যেতে হবে না। সাইট ম্যানেজ পেজ থেকে ওই জায়গাগুলোর লেখা আপডেট করলেই নতুন খবর উঠে যাবে।

সাইটটা ফোনের অ্যাপ হিসেবেও দিন

সাইট লাইভ হলে সেটাকে আসল Android অ্যাপও বানানো যায়: প্রথম অ্যাপটা ফ্রি, এরপরের প্রতিটা বিল্ডে ১০ হাজার প্রিমিয়াম Token; ফ্রি AI টোকেন দিয়ে হয় না। বিল্ডারের টুলের সারিতে "Android অ্যাপ" বাটনে চাপুন, বা সাইট ম্যানেজ পেজের "অ্যান্ড্রয়েড অ্যাপ" কার্ডে "অ্যাপ বানান" চাপুন। তারপর নাম আর আইকন দেখে নিয়ে "অ্যাপ বানানো শুরু করুন" দিন। .apk ফাইলটা কাস্টমারদের WhatsApp-এ "Document" হিসেবে পাঠানো যায়, আর .aab দিয়ে Play Store-এ তোলা যায়।

আপডেটের নিয়ম এখানেও একই। অ্যাপটা আপনার লাইভ সাইটটাই খোলে, তাই সাইট ম্যানেজারে সেভ করা বা বিল্ডারের বদল Publish করা, দুটোই অ্যাপে সাথে সাথে দেখায়; নতুন করে অ্যাপ বানাতে হয় না। পুরো ধাপ আছে ফোনের অ্যাপের গাইডে।

মনে রাখবেন

এরপর পড়ুন