প্রম্পট গাইড (পূর্ণাঙ্গ)
BanglaCodes-এ কেমন প্রম্পট লিখলে ঠিকঠাক ফল পাওয়া যায়?
ভালো প্রম্পটে চারটা জিনিস থাকে, কার জন্য, কী কী থাকবে, দেখতে কেমন আর বিশেষ শর্ত। বাংলাতেই লিখুন, টেকনিক্যাল শব্দ ইংরেজিতে রাখলে ভালো। বদলাতে বলার সময় ঠিক কোন অংশ সেটা স্পষ্ট বলুন, তাতে নিয়ন্ত্রণ বেশি থাকে আর কিছু বাদ পড়ে না।
এই অধ্যায়টা কেন
আগের অধ্যায়ে ভালো প্রম্পটের মূল কথা বলা আছে। এখানে আছে পুরো লিস্ট: BanglaCodes যা যা পারে, তার প্রতিটার জন্য বলার নিয়ম আর নমুনা। দরকারমতো খুঁজে নিন, পুরোটা একবারে পড়ার দরকার নেই।

১. প্রম্পটের কাঠামো
সবচেয়ে ভালো ফল পেতে চারটা জিনিস বলুন:
| কী | উদাহরণ |
| কার জন্য | "আমার মিষ্টির দোকানের জন্য" |
| কী কী থাকবে | "৬টা মিষ্টি দাম সহ, উপরে ফোন নম্বর" |
| দেখতে কেমন | "রং লাল-সাদা, গোল বাটন" |
| বিশেষ শর্ত | "মোবাইলে যেন ভালো দেখায়" |
নমুনা:
আমার মিষ্টির দোকান "মধুবন"-এর জন্য একটা এক পেজের সাইট বানাও। উপরে দোকানের নাম আর ফোন নম্বর। মাঝে ৬টা মিষ্টির নাম, ছবি রাখার জায়গা আর দাম। নিচে ঠিকানা আর ম্যাপ। রং লাল-সাদা, বাটন গোল। মোবাইলে যেন সুন্দর দেখায়।
২. ভাষা: বাংলা না ইংরেজি?
বাংলাতেই বলুন। পুরো সিস্টেমটাই বাংলার জন্য বানানো। টেকনিক্যাল শব্দ ইংরেজিতে লিখলে ভালো, যেমন button, form, database, API। মেশানো একদম ঠিক আছে:
একটা contact form বানাও, নাম, email আর message রাখার ঘর থাকবে।
সাইটের ভেতরের লেখা কোন ভাষায় হবে সেটা আলাদা করে বলে দিন, না বললে বাংলায় হবে:
লেখাগুলো ইংরেজিতে দাও, শুধু ডিজাইনটা বাংলা ধাঁচের রাখো।
৩. কী কী বানাতে বলা যায়
ব্রাউজারে যা চলে সবই। BanglaCodes vanilla HTML, CSS আর JavaScript দিয়ে বানায়, কোনো install লাগে না।
ওয়েবসাইট: পোর্টফোলিও, দোকানের পেজ, রেস্টুরেন্ট মেনু, বিয়ের দাওয়াত, ইভেন্ট পেজ, কোচিং সেন্টার, ল্যান্ডিং পেজ, ব্লগের চেহারা
টুল: ক্যালকুলেটর, হিসাবের খাতা, ইনভয়েস মেকার, নামাজের সময়সূচি, ইউনিট কনভার্টার, QR কোড জেনারেটর, টাইমার, বাজেট ট্র্যাকার
গেম: Snake, কুইজ, মেমোরি গেম, টিক-ট্যাক-টো, ক্রিকেট স্কোরবোর্ড, 3D গেম (three.js দিয়ে)
অন্যান্য: স্লাইড, অ্যানিমেশন, SVG লোগো, চার্ট আর গ্রাফ, ফ্ল্যাশকার্ড, CV
যা এখনো পারে না: সার্ভার-সাইড কোড (PHP, Python backend), নিজের চালানো database, login সিস্টেম যেখানে পাসওয়ার্ড জমা থাকে, payment নেওয়া। এগুলো লাগলে বাইরের সার্ভিস (যেমন Google Form, Firebase) যোগ করে নিতে বলতে পারেন। তবে অ্যাপের নিজের হিসাব সব ডিভাইসে এক রাখতে আলাদা কিছু লাগে না, Business বা Commerce প্ল্যানে ক্লাউড ডেটা আছে।
৪. এডিট করার প্রম্পট
বানানোর পর বদলাতে বলার সময় কোন অংশ সেটা বলে দিন:
| খারাপ | ভালো |
| "সুন্দর করো" | "উপরের নামটা আরও বড় আর গাঢ় করো" |
| "কাজ করছে না" | "যোগ বাটনে চাপ দিলে কিছু হয় না" |
| "রং বদলাও" | "বাটনের রং সবুজ থেকে কমলা করো" |
একসাথে অনেক কিছু বললে সব হবে, কিন্তু একটা একটা করে বললে নিয়ন্ত্রণ বেশি থাকে।
দরকারি কিছু এডিট প্রম্পট:
মোবাইলে দেখতে ঠিক করো উপরে একটা মেনু বার দাও ছবির জায়গাগুলো গোল করো লেখার সাইজ একটু বাড়াও, পড়তে কষ্ট হচ্ছে পুরোটা dark mode-এ বদলাও নিচে একটা যোগাযোগের ফর্ম যোগ করো
৫. ছবি নিয়ে প্রম্পট
ছবি বানাতে বলা (ছবির প্যানেলের "বানান" ট্যাব): দৃশ্যটা বর্ণনা করুন, ধাঁচটাও বলুন।
সবুজ ধানখেতে সূর্যোদয়, সমতল ভেক্টর ইলাস্ট্রেশন এক কাপ চা কাঠের টেবিলে, উপর থেকে তোলা ছবি একটা বইয়ের দোকানের সাধারণ লোগো, ক্রিম রঙের ব্যাকগ্রাউন্ড
screenshot দেখিয়ে বলা: ছবি paste করে বলুন কতটুকু নিতে হবে।
এই ছবির মতো layout বানাও, কিন্তু রং আমার মতো রাখো এই screenshot-এ যে অংশটা ভাঙা দেখাচ্ছে সেটা ঠিক করো
৬. প্ল্যান মোডের প্রম্পট
বড় কাজে লেখার বক্সের ওপরে "প্ল্যান" বেছে নিয়ে পুরো চাওয়াটা একবারে লিখুন। AI ধাপ দেখাবে, তারপর আপনি বদলাতে বলতে পারেন:
৩ নম্বর ধাপটা বাদ দাও, ওটা লাগবে না ২ আর ৪ উল্টে দাও ঠিক আছে, বানিয়ে ফেলো
৭. অ্যাপের নিয়ম লেখার ধরন
"নিয়ম" বাক্সে ছোট ছোট আদেশ লিখুন, প্রতিটা আলাদা লাইনে:
সব heading গাঢ় সবুজ হবে বাটন সবসময় গোল ইংরেজি শব্দ যতটা সম্ভব কম প্রতিটা পেজে নিচে ফোন নম্বর থাকবে
এখানে ডিজাইনের স্থায়ী সিদ্ধান্তগুলো লিখুন, একবারের কাজ নয়।
৮. চ্যাটে শেখার প্রম্পট
"for loop জিনিসটা একদম সহজ করে বুঝিয়ে দাও, উদাহরণ দিয়ে" "এই error-টা কেন আসছে: Uncaught TypeError..." "আমার কোডের এই অংশটা কী করছে, লাইন ধরে বলো" "HTML শিখতে ৭ দিনের একটা রুটিন বানিয়ে দাও"
৯. যেসব ভুল সবাই করে
খুব ছোট করে বলা: "একটা সাইট বানাও" দিয়ে AI-এর অনুমানের উপর ছেড়ে দেওয়া। ২ লাইন বেশি লিখলে ১০ গুণ ভালো ফল।
একসাথে বিশটা কাজ: এক প্রম্পটে সব চাইলে কিছু বাদ পড়তে পারে। ভাগ করে নিন।
আগেরটা ভুলে যাওয়া ধরে নেওয়া: AI আগের কথা মনে রাখে। "আগেরটা বাদ দিয়ে নতুন করে বানাও" স্পষ্ট করে না বললে সে আগেরটার উপরেই কাজ করবে।
অস্পষ্ট বিশেষণ: "প্রফেশনাল", "সুন্দর", "মডার্ন" এগুলোর মানে একেকজনের কাছে একেক রকম। রং, ফন্ট, spacing বলে দিলে ফল নিশ্চিত হয়।
১০. আটকে গেলে
- "Prompt সাজিয়ে দিন" (✨) বাটনে চাপুন, AI আপনার লেখাটাই গুছিয়ে দিবে
- চ্যাটে গিয়ে জিজ্ঞেস করুন "এটা বানাতে কী কী বলা দরকার?"
- তৈরি টেমপ্লেট থেকে শুরু করে সেটাকে বদলাতে থাকুন
- "আগের ভার্সন" থেকে ফিরে গিয়ে অন্যভাবে বলে দেখুন
নতুনদের যত প্রশ্ন
প্রম্পট মুখস্থ করতে হবে নাকি?
না। এগুলো নমুনা, নিজের কথায় বদলে ব্যবহার করুন। কপি করে নাম-দাম-রং পাল্টে দিলেই আপনার নিজের প্রম্পট।
নমুনার বাইরে কিছু চাইলে হবে না?
অবশ্যই হবে। নমুনা শুধু শুরু করার জন্য। যা মাথায় আসে সেটাই লিখুন, না পারলে AI নিজেই বলবে কী কী জানালে ভালো হয়।
একবারে সব বলব, নাকি ভেঙে ভেঙে?
বড় জিনিস ভেঙে বলাই ভালো: আগে মূল কাঠামো, তারপর এক এক করে বাকিটা। ছোট ছোট ধাপে ভুলও কম হয়, Token-ও কম লাগে।