টেমপ্লেট ভিডিও: নিজের চরিত্র আর বাংলা কথায় ভাইরাল ভিডিও
নিজের চরিত্র আর বাংলা ডায়লগ দিয়ে টেমপ্লেট ভিডিও কিভাবে বানাব?
banglacodes.com/videos-এর ভিডিও স্টুডিও টেমপ্লেট ভিডিওতেই খোলে। একটা টেমপ্লেটের "এটা দিয়ে বানান"-এ ক্লিক করুন, চরিত্র আর জায়গা বাছুন বা নিজে লিখুন, ডায়লগ বদলান; কথা বলে আমাদের বাংলা কণ্ঠ রায়হান আর আরফা। সাধারণ বা ভালো কোয়ালিটি বেছে "ভিডিও বানান"-এ ক্লিক করুন, দাম বাটনেই লেখা। ক্রেডিট কেনা account লাগে, ভিডিও না হলে ক্রেডিট ফেরত।
টেমপ্লেট ভিডিও কী
banglacodes.com/videos খুললে ভিডিও স্টুডিও প্রথমেই টেমপ্লেট ভিডিও ঘরে খোলে। প্রতিটা টেমপ্লেট একটা জনপ্রিয় ধাঁচের ছোট ভিডিও: দুই পিচ্চির ঝগড়া, পোষা প্রাণীর নালিশ, বাজারে দরদাম, দোকানের মাসকট কথা বলে, জন্মদিন বা ঈদের গান, আরও অনেক। আপনি চরিত্র, জায়গা আর ডায়লগ বদলান, চরিত্ররা আপনার লেখা বাংলায় কথা বলে।
- এডিটিং সফটওয়্যার বা ক্যামেরা লাগে না।
- প্রতিটা কার্ডের নমুনা ভিডিও ওই টেমপ্লেট দিয়েই, ভালো কোয়ালিটিতে বানানো।
- বানাতে ক্রেডিট কেনা account লাগে, আর দাম প্রতিটা কার্ডেই লেখা।
টেমপ্লেট বেছে নেওয়া
- উপরের চিপ থেকে ধরন বাছুন: সব, কথা বলে, পোষা প্রাণী, ব্যবসা, প্রকৃতি, গান।
- শব্দসহ শুনতে উপরের শব্দসহ দেখুন বাটনে, বা কার্ডের কোণার স্পিকারে ক্লিক করুন।
- পছন্দ হলে কার্ডের এটা দিয়ে বানান-এ ক্লিক করুন। একটা বাক্স খোলে: এক পাশে নমুনা, অন্য পাশে আপনার ঘরগুলো।
চরিত্র, জায়গা আর ডায়লগ
- প্রতিটা ঘরে কয়েকটা তৈরি পছন্দ থাকে। মনের মতো না হলে নিজে লিখব বেছে এক লাইনে লিখুন, বাংলায় বা ইংরেজিতে।
- ডায়লগের প্রতিটা লাইনে কে বলবে বেছে দিন আর কথাটা বদলান। + আরেকটা লাইন দিয়ে লাইন বাড়ান, মুছুন দিয়ে কমান।
- কথাগুলো বলে আমাদের বাংলা কণ্ঠ: ছেলেদের রায়হান, মেয়েদের আরফা।
- কিছু টেমপ্লেটে নিজের পোষা প্রাণী বা নিজের আঁকা চরিত্রের ছবি দেওয়া যায়; সেখানে মানুষের মুখের ছবি নেওয়া হয় না।
- যেখানে মুখের ছবি লাগে, সেখানে শুধু নিজের ছবি, বা যার ছবি তার অনুমতি নিয়ে; ছবি দিলে নিচের অনুমতির টিকটা দিতেই হয়।
পরিচিত তারকা বা অন্য কারো মুখ দিয়ে ভিডিও বানানো যায় না।
কোয়ালিটি: সাধারণ না ভালো
| কোনটা | কী পাবেন |
| সাধারণ | কম দামে ভিডিও, ফোনের ফিডে দিব্যি চলে |
| ভালো | কথা বলা টেমপ্লেটে ঠোঁট মিলিয়ে কথা, বাকিগুলোয় স্পষ্ট মুখ, গানের টেমপ্লেটে স্টুডিওর মতো কণ্ঠ |
গানের টেমপ্লেটে সাধারণে পুরো গান হয়, প্রায় দেড় মিনিট; ভালোতে এক মিনিটের গান। দুটোতেই ভিডিওটা গানের পুরো সময় চলে। প্রতিটা ঘরের নিচে তার দাম ক্রেডিটে লেখা থাকে।
বানানো আর নামানো
- ভিডিও বানান বাটনে ক্লিক করুন। বাটনেই দাম লেখা থাকে।
- ক্রেডিট কম থাকলে বাটনের নিচে ক্রেডিট কিনে নিন লিংক আসে।
- তৈরি হতে কয়েক মিনিট লাগে। পেজের উপরের আপনার ভিডিও অংশে সেটা দেখা যায়, তৈরি হলে ওখানেই চলে, আর নামান দিয়ে ফোনে নামানো যায়।
- ভিডিও বানানো না গেলে কাটা ক্রেডিট পুরোটা নিজে থেকেই ফেরত আসে।
নতুনদের যত প্রশ্ন
ফ্রি account-এ টেমপ্লেট ভিডিও বানানো যায়?
না, ভিডিও বানাতে ক্রেডিট কেনা account লাগে। যেকোনো একটা প্যাক কিনলেই চালু হয়; দিনের ফ্রি AI টোকেন দিয়ে ভিডিও হয় না।
ভিডিওর ভেতরে দোকানের নাম বা দাম লেখা যাবে?
ডায়লগে মুখে বলিয়ে নিন। ভিডিওর ছবিতে বাংলা লেখা ঠিকমতো আঁকা হয় না, তাই লেখা লাগলে পোস্টের ক্যাপশনে বা ফোনের এডিটিং অ্যাপে বসান।
ভিডিওটা কোথায় পোস্ট করা যায়?
নামানো ফাইলটা সাধারণ ভিডিও ফাইল: ফেসবুক রিল, TikTok, ইউটিউব শর্টস, WhatsApp স্ট্যাটাস, সবখানে চলে।