ছবি দিয়ে ভিডিও তৈরি, এআই দিয়ে

প্রোডাক্টের ছবি দিন, রিল স্টুডিওতে AI একজন উপস্থাপকের হাতে সেটা দিয়ে বাংলায় কথা বলা ভিডিও বানাবে। স্ক্রিপ্ট আর ছবি ফ্রি, ভিডিও Token কেনা অ্যাকাউন্টে।

ফ্রি অ্যাকাউন্ট খুলুন

এআই দিয়ে ছবি থেকে ভিডিও তৈরি কিভাবে করব, আর এতে কি টাকা লাগবে?

রিল স্টুডিওতে প্রোডাক্টের এক থেকে তিনটা ছবি দিন, একজন উপস্থাপক বেছে নিন; AI স্ক্রিপ্ট লিখবে, উপস্থাপকের হাতে আপনার প্রোডাক্ট বসানো একটা ছবি দেখাবে, আর আপনি রাজি হলে বাংলায় কথা বলা ভিডিও বানাবে। স্ক্রিপ্ট আর ছবির ধাপ ফ্রি; শেষের ভিডিওটা শুধু Token কেনা অ্যাকাউন্টে হবে, দাম আগেই দেখাবে।

ছবি দিয়ে AI ভিডিও বানানোর চারটা ধাপ

  1. রিল স্টুডিও খুলুন: banglacodes.com/reels ঠিকানায় যান। এই পেজের বাটন অ্যাকাউন্ট খুলে চ্যাটে নিবে; রিল স্টুডিও আলাদা পেজ, নিচের লিংকেও আছে।
  2. এক লাইনে প্রোডাক্ট, সাথে ছবি: কী বিক্রি করেন, অফার আর ব্যবসার নাম লিখুন। প্রোডাক্টের এক থেকে তিনটা ছবি দিন, আর একজন তৈরি উপস্থাপক বা নিজের সেলফি বেছে নিন।
  3. স্ক্রিপ্ট আর ছবি দেখে নিন: AI স্ক্রিপ্ট লিখবে, যতবার খুশি নতুন করে লেখাতে পারবেন। তারপর উপস্থাপকের হাতে প্রোডাক্ট বসানো ছবিটা দেখে "এটাই" বলুন। এই দুই ধাপ ফ্রি।
  4. দাম দেখে ভিডিও বানান: "ভিডিও বানান" বাটনের ঠিক উপরে দাম লেখা থাকবে। চাপলে কয়েক মিনিটে ভিডিও হবে; ট্যাব বন্ধ করলেও কাজ চলবে।

ছবি দিয়ে ভিডিও: প্রোডাক্ট হাতে মানুষ, বাংলায় কথা

অনলাইনে বিক্রি করেন, কিন্তু ভিডিও বিজ্ঞাপন বানানো হয়ে ওঠে না: ক্যামেরার সামনে দাঁড়াতে অস্বস্তি, মডেল ভাড়া করার খরচ, এডিটিং শেখার সময় কোনোটাই নেই। অথচ ফেসবুকে স্থির ছবির চেয়ে কথা বলা ভিডিও বেশি থামায়।

রিল স্টুডিওতে আপনি দিবেন শুধু প্রোডাক্টের ছবি আর এক লাইনের কথা। পর্দায় একজন মানুষ আপনার জিনিসটা হাতে নিয়ে বাংলায় বলবেন কেন এটা কিনবেন। কণ্ঠ AI-এর হবে, চাইলে আপনার নিজের। শুরু করতে রিল স্টুডিও খুলুন।

দুই রকম AI ভিডিও: কোনটা আপনার জন্য

ভিডিওর জন্য প্রোডাক্টের ছবি কেমন হবে

উপস্থাপকের হাতে আপনার জিনিসটা বসাতে AI ছবিটা দেখেই কাজ করবে, তাই ছবি যত পরিষ্কার, ফল তত ভালো। জিনিসটা পুরো ফ্রেমে রাখুন, কোণা কাটা যেন না যায়; দিনের আলোয় তুলুন, ফ্ল্যাশ ছাড়া; পেছনে এলোমেলো কিছু না রেখে একরঙা দেয়াল বা কাপড়।

পেছনটা আগে থেকে পরিষ্কার করতে চাইলে চ্যাটে ছবি দিয়ে "ছবির পেছনটা সরান" চাপুন, জিনিসটা হুবহু থাকবে; নিয়মটা ব্যাকগ্রাউন্ড রিমুভের পেজে। হাতে বসানো ছবিটা দেখে আপনি "ঠিক আছে" না বলা পর্যন্ত ভিডিও শুরু হবে না, তাই জিনিস বদলে গেলে সেখানেই থামাতে পারবেন।

AI ভিডিওর স্ক্রিপ্টে কী দেখে নিবেন

এআই দিয়ে ভিডিও বানানোয় যা হবে না

ছবি দিয়ে AI ভিডিও বানাতে কত টাকা লাগে

স্ক্রিপ্ট লেখা আর ছবির ধাপ সবার জন্য ফ্রি, ফ্রি অ্যাকাউন্টেও; যতবার খুশি স্ক্রিপ্ট নতুন করে লেখানো যাবে। শেষের ভিডিও বানানো শুধু Token কেনা অ্যাকাউন্টে খোলা, আর যেকোনো একটা প্যাক একবার কিনলেই সেই দরজা খুলে যাবে। রোজের ফ্রি AI টোকেন দিয়ে এই ভিডিও হবে না।

প্রতিটা ভিডিওর দাম বাটনের উপরেই একটা সংখ্যায় লেখা থাকবে, চাপার আগেই দেখবেন; "সাশ্রয়ী" আর "ভালো" দুই স্তরের দাম আলাদা। কিছু ভেঙে গেলে কাটা Token পুরোটা ব্যালেন্সে ফিরে আসবে, আলাদা করে চাইতে হবে না। প্যাকের দাম প্রাইসিং পেজে।

ছবি দিয়ে AI ভিডিও নিয়ে প্রশ্নোত্তর

ছবি দিয়ে ভিডিও তৈরি ai free তে করা যাবে?

স্ক্রিপ্ট আর ছবির ধাপ ফ্রি, কিন্তু শেষের AI ভিডিও বানাতে Token কেনা অ্যাকাউন্ট লাগবে। একেবারে ফ্রি ভিডিও চাইলে চ্যাটে লেখা আর রঙের ছোট প্রচার ভিডিও বানান, সেটায় কোনো খরচ নেই।

এআই দিয়ে ভিডিও বানাবো কিভাবে, মোবাইল দিয়ে?

ফোনের ব্রাউজারে banglacodes.com/reels খুলুন, প্রোডাক্টের কথা আর ছবি দিন, স্ক্রিপ্ট আর ছবি দেখে নিন, দাম দেখে ভিডিও বানান। কোনো অ্যাপ বা এডিটিং সফটওয়্যার নামাতে হবে না।

ভিডিও বানাতে কত সময় লাগে?

স্ক্রিপ্ট আসে কয়েক সেকেন্ডে, হাতে বসানো ছবি আধা মিনিটের মতো, আর ভিডিও দুই থেকে চার মিনিটে। অপেক্ষার সময় ট্যাব বন্ধ করলেও কাজ চলবে, পরে এসে পেজের নিচে আগের রিলে পাবেন।

ভিডিওতে কি বাংলায় কথা বলবে?

বলবে। বাংলা AI কণ্ঠের লিস্ট থেকে একটা বেছে নিন, নয়তো UGC বিজ্ঞাপনে নিজের কণ্ঠ রেকর্ড করুন। তবে ভিডিওর ভেতরে বাংলা লেখা আঁকা যাবে না, লেখা পরে এডিটিং অ্যাপে বসাতে হবে।

ভিডিও না হলে কি টাকা কাটবে?

না। ভিডিও বানাতে গিয়ে কিছু ভেঙে গেলে কাটা Token পুরোটা নিজে থেকেই ব্যালেন্সে ফিরে আসবে। স্ক্রিপ্ট বা ছবির ধাপে তো কোনো Token কাটেই না।

বানানো ভিডিও কোথায় দিতে পারব?

নামানো ফাইলটা সাধারণ ভিডিও ফাইল, ফেসবুক, ইউটিউব, টিকটক আর WhatsApp সবখানে চলবে। ফোনে নামাতে সমস্যা হলে কম্পিউটার থেকে খুলে নামিয়ে নিজেকে WhatsApp-এ পাঠান।

যেকোনো ছবিকে কি ভিডিও বানানো যাবে?

না। রিল স্টুডিও বানানো হয়েছে বিক্রির বিজ্ঞাপনের জন্য: প্রোডাক্টের ছবি থেকে উপস্থাপকের ভিডিও, বা বর্ণনা থেকে AI দৃশ্যের রিল। পরিবারের ছবির স্লাইডশো বা পুরনো ছবি নড়ানো এখানে হবে না।

আরও পড়ুন

আরও যা বানিয়ে নিতে পারেন

আর কী কী বানানো যায়, সব দেখুন