সাইট বানানো শেষ, এখন কী

অনেকে ঠিক এই জায়গায় এসে আটকে যান। সাইটটা লাইভ হয়ে গেছে, কিন্তু নতুন খবর কীভাবে দিবেন, দাম কীভাবে বদলাবেন, নতুন একটা পেজ কীভাবে যোগ করবেন, সেটা আর বোঝা যায় না।

প্রথমেই একটা ভুল ধারণা সরিয়ে রাখি: সাইটটা আটকে যায়নি। যেকোনো দিন যেকোনো কিছু বদলাতে পারবেন।

বদলানোর রাস্তা দুইটা। কোনটা কখন লাগবে, সেটা জানলেই কাজ সহজ হয়ে যায়।

১. নতুন কিছু যোগ করতে: বিল্ডার

নতুন একটা পেজ, খবরের একটা অংশ, খেলার স্কোরের টেবিল, ছবির গ্যালারি, অর্ডারের ফরম, এই ধরনের নতুন জিনিস বিল্ডারে বসে বলতে হবে।

বিল্ডারে গিয়ে বাংলায় লিখুন কী চান। যেমন:

AI বদলে দিবে, আপনি দেখে নিয়ে Publish করবেন। প্রতিটা বদলের আগের ভার্সন জমা থাকে, তাই নষ্ট হওয়ার ভয় নেই।

২. শুধু লেখা বা ছবি বদলাতে: সাইট ম্যানেজার

দোকানের নাম, ফোন নম্বর, দাম, কোনো একটা লাইন, একটা ছবি, এগুলোর জন্য বিল্ডারে যাওয়ার দরকার নেই।

সাইট ম্যানেজ পাতায় গিয়ে লেখাটা বদলে সেভ করলেই লাইভ পেজে চলে যাবে। কোন জিনিস কোথায় আছে, সেটা সাইট ম্যানেজ গাইডে বিস্তারিত পাবেন।

রোজ নতুন খবর বা স্কোর দিতে চাইলে

এইটা সবচেয়ে বেশি জিজ্ঞেস করা প্রশ্ন। রোজ যদি নতুন খবর, নতুন স্কোর বা নতুন প্রোডাক্ট দিতে হয়, তাহলে রোজ বিল্ডারে যাওয়া ঝামেলার কাজ।

সহজ কৌশলটা হলো, একবার বিল্ডারকে বলে কয়েকটা খালি জায়গা বানিয়ে নেওয়া:

এরপর আর প্রতিদিন বিল্ডারে যেতে হবে না। সাইট ম্যানেজ পাতা থেকে ওই জায়গাগুলোর লেখা বদলে দিলেই নতুন খবর উঠে যাবে।

মনে রাখবেন