ভালো করে বলার কৌশল

AI-কে বাংলায় কিভাবে বললে মনের মতো সাইট বানিয়ে দেয়?

তিনটা জিনিস বললেই যথেষ্ট, কী চান, কার জন্য, আর দেখতে কেমন হবে। একটা সাইট বানাও না বলে দোকানের নাম, কী কী থাকবে আর রং বলে দিন। একবারে একটা কাজ বলুন, উদাহরণ দিন, আর গুছিয়ে লিখতে না পারলে Prompt সাজিয়ে দিন বাটনে চাপুন।

AI-কে যত পরিষ্কার বলবেন, ফল তত ভালো

কঠিন কিছু না। তিনটা জিনিস বললেই যথেষ্ট: কী চান, কার জন্য, দেখতে কেমন হবে।

চ্যাটের ঘর, যেখানে বাংলায় বলে কাজ করানো যায়

দুর্বল: "একটা সাইট বানাও"

ভালো: "আমার চায়ের দোকানের জন্য একটা এক পেজের সাইট বানাও। উপরে দোকানের নাম 'মামার চা', মাঝে ৫টা আইটেমের দামসহ লিস্ট, নিচে ঠিকানা আর ফোন নম্বর। রং হবে সবুজ আর ক্রিম।"

কাজে লাগার মতো কিছু কৌশল

ছবি Attach করা

Builder-এর নিচে "ছবি খুঁজুন" বাটন আছে। কী ধরনের ছবি লাগবে লিখুন (যেমন: office, nature, food), Pexels থেকে আসল ছবি চলে আসবে। পছন্দেরটায় ক্লিক করে prompt-এর সাথে Attach করে দিন, AI সেই ছবি সাইটে বসিয়ে দিবে। ছবিগুলো বাণিজ্যিক কাজেও ব্যবহার করা যায়।

শিক্ষানবিশ আর Pro Mode

Settings থেকে বা Builder-এর নিচের বাটন থেকে যখন খুশি বদলানো যায়।

যা না করলেই ভালো

একসাথে দশ লাইনের ফরমায়েশ। পুরো অ্যাপ এক বাক্যে চাওয়া। ছোট ছোট ধাপে গেলে জিনিসটাও ভালো হবে, আপনিও বুঝতে বুঝতে এগোতে পারবেন।

কথায় না কুলালে ছবি

কোনো ডিজাইন মুখে বোঝানো কঠিন? screenshot paste করে দিন, এক ছবিতেই AI বুঝে যাবে যা দশ লাইনে বোঝানো যেত না। আর কাজ বড় হলে লেখার বক্সের ওপরে "প্ল্যান" বেছে নিন, AI-এর ভাবনাটা আগেই দেখে নিতে পারবেন।

নতুনদের যত প্রশ্ন

আমি গুছিয়ে লিখতে পারি না, তাহলে কি খারাপ ফল পাব?

না। প্রথম বিল্ডে আপনার কথাটা আমরা নিজেরাই পেছনে গুছিয়ে নিই। আর অগোছালো ফল এলে "এটা বাদ দাও, ওটা যোগ করো" বলে বলে ঠিক করে নেওয়াই স্বাভাবিক পথ।

বাংলিশে লিখলে চলবে?

চলবে। বাংলা হরফ, বাংলিশ, ইংরেজি, মেশানো, সবই বোঝে।

এক মেসেজে কতটুকু লেখা যায়?

বিল্ডারে একবারে ৩২,০০০ অক্ষর পর্যন্ত। এত লম্বা লাগে না অবশ্য, ভালো প্রম্পট সাধারণত কয়েক লাইনের।

এরপর পড়ুন