অ্যাপের মেমোরি, ফাইল ও ইম্পোর্ট

অ্যাপে দোকানের নাম আর ফোন নম্বর কিভাবে সবসময় মনে রাখাব?

অ্যাপ প্যানেলে নিয়ম, মেমোরি আর রেফারেন্স ফাইল বসিয়ে দিন, AI প্রতিবার বানানোর সময় সেগুলো মেনে চলবে, তাই বারবার লিখতে হবে না। এগুলো শুধু ওই অ্যাপেই কাজ করে। কম্পিউটারের ফোল্ডার বা GitHub-এ রাখা পুরোনো কাজও (repo) এখানে আনা যায়।

অ্যাপ নিজেই মনে রাখতে পারে

প্রতিবার দোকানের নাম, ফোন নম্বর বা দামের নিয়ম লিখতে হবে না। অ্যাপের নামের পাশে চেপে অ্যাপ প্যানেল খুলুন, সেখানে তিনটা জিনিস আছে:

অ্যাপের নিয়ম, মেমোরি আর রেফারেন্স ফাইলের প্যানেল

এগুলো শুধু ওই অ্যাপের ভেতরেই কাজ করে, অন্য অ্যাপে না। ফল: ছোট্ট একটা কথা বললেও AI আপনার ব্যবসার সব খুঁটিনাটি ঠিক রাখে।

এক অ্যাপে অনেক চ্যাট

একই অ্যাপের ভেতরে আলাদা আলাদা আলোচনা চালানো যায় (সর্বোচ্চ ২০টা)। যেমন একটা চ্যাটে হোমপেজ নিয়ে কাজ, আরেকটায় অর্ডার ফর্ম নিয়ে। উপরের চিপ থেকে বদলানো যায়, নতুন চ্যাট চাপলে পরিষ্কার একটা শুরু হয়।

আগের কাজ নিয়ে আসা

কম্পিউটার থেকে: অ্যাপ পেজে নতুন অ্যাপের বক্সের নিচে লেখা আছে "অথবা আগের কোড থেকে শুরু করুন", পাশে তিনটা বাটন। "কম্পিউটারের ফোল্ডার" চেপে ফোল্ডারটা দিন, অথবা কোডবেসটা .zip হয়ে থাকলে "জিপ ফাইল" চেপে জিপটাই দিন, আনজিপ করতে হয় না। ফোনের Chrome ফোল্ডার বাছতে দেয় না, তাই ফোনে জিপ ফাইলটাই সহজ পথ। বাঁ পাশের কোনো ফোল্ডারের "+" মেনুতেও একই তিন পথ আছে, তখন নতুন অ্যাপটা সেই ফোল্ডারেই থাকে। হাজার হাজার ফাইলের ফোল্ডারও দিতে পারেন: আমরা পুরো গঠনটা বুঝে নিই, তারপর যেসব ফাইল অ্যাপটা আসলে ব্যাখ্যা করে (README, package.json, index/main ফাইল, config) সেগুলো খুলে নিই। node_modules, dist, .git-এর মতো জঞ্জাল বাদ যায়।

GitHub থেকে: "GitHub repo" চেপে repo-র নাম দিন (যেমন owner/repo), বা পুরো লিংক। repo public হলেও আগে Settings-এ GitHub Token যোগ করা থাকতে হবে। পুরো repo-র ফোল্ডার-সহ গঠন পড়ে নেওয়া হয়।

নিরাপত্তার জন্য .env-এর মতো হিডেন ফাইল বা key/সার্টিফিকেট কখনো ইম্পোর্ট হয় না।

Settings পেজ: ভাষা, নিজের API Key আর GitHub, সব এখানে

পুরো অ্যাপ নামিয়ে নেওয়া

কোড ট্যাবের ডাউনলোড (ZIP) বাটনে চাপলে সব ফাইল একটা ZIP হয়ে নেমে আসে (ব্যবহার করা ছবিসহ)। কোডটা আপনার, যখন খুশি নিয়ে যেতে পারেন।

GitHub-এ ব্যাকআপ

Settings-এ GitHub Token বসালে অ্যাপের উপরের GitHub বাটনে দুটো কাজ পাবেন: GitHub-এ পাঠান (push) আর GitHub থেকে আনুন (pull)। আনার আগে বর্তমান অবস্থাটা একটা ভার্সনে জমা হয়ে যায়, তাই ভয় নেই। এটা ফ্রিতেও চলে।

নতুনদের যত প্রশ্ন

মেমোরি আর নিয়মের পার্থক্য কী?

মেমোরি হলো তথ্য (দোকানের নাম, দাম, ফোন), আর নিয়ম হলো আদেশ (সবসময় বাংলায়, রং সবুজ)। দুটোই প্রতিটা বিল্ডে মানা হয়।

পুরোনো সাইট থেকে সব কপি করে আনা যাবে?

ফোল্ডারটা কম্পিউটার থেকে ইম্পোর্ট করুন, পুরোটা একটা .zip হয়ে থাকলে "জিপ ফাইল" দিয়ে জিপটাই দিন, আর GitHub-এ থাকলে repo থেকে আনুন; লেখা-জাতীয় ফাইলগুলো ঢুকে যাবে। তারপর সেটার উপরেই বদলাতে বলুন।

মেমোরিতে ভুল কিছু ঢুকে গেলে?

"মেমোরি ও নিয়ম" খুলে নিজেই লাইনটা মুছে দিন বা ঠিক করে দিন, সাথে সাথে ইফেক্টিভ।

এরপর পড়ুন