এডিট, ভার্সন ও প্রিভিউ

কিছু ভুল হয়ে গেলে আগের ভার্সনে কিভাবে ফিরে যাব?

প্রতিবার AI কিছু বদলানোর আগে পুরোনো অবস্থাটা নিজে থেকেই জমা থাকে, "আগের ভার্সন" খুলে যেকোনোটার "দেখুন" চাপলে আগে প্রিভিউতে দেখায়, আর "এই ভার্সনে ফিরুন" চাপলে সেই অবস্থায় ফিরে যাবেন। শেষ ২০টা ভার্সন জমা থাকে। তাই যা খুশি বদলে দেখুন, ভয়ের কিছু নেই।

ডান পাশের প্রিভিউটা আসল জিনিস

যা বানাচ্ছেন সেটা সাথে সাথে ডান পাশে দেখা যায়। মোবাইলে "প্রিভিউ" ট্যাবে চাপলে দেখবেন। এটা কোনো ছবি না, আসল চলন্ত সাইট। বাটনে চাপ দিলে কাজ করবে।

উপরে "আগের ভার্সন" বাটন

তিনটা ট্যাব

আগের ভার্সনে ফেরা

প্রতিবার AI কিছু বদলানোর আগে পুরোনো অবস্থাটা নিজে থেকেই জমা থাকে। "আগের ভার্সন" খুললে লিস্ট পাবেন: যেকোনোটার "দেখুন" চাপলে আগে প্রিভিউতে সেই অবস্থাটা দেখায়, আর "এই ভার্সনে ফিরুন" চাপলে সেই অবস্থায় ফিরে যাবেন। চ্যাটেও প্রতিটা বিল্ডের নিচে একটা "এই ভার্সনে ফিরুন" বাটন থাকে: চাপলে প্রিভিউতে ঠিক ওই বিল্ডের পরের অবস্থাটা দেখায়, ওপরে লেখা থাকে "পুরোনো অবস্থা দেখছেন", আর সেখানকার "এই ভার্সনে ফিরুন" চাপলে তবেই ফেরে। শেষ ২০টা ভার্সন জমা থাকে।

তাই পরীক্ষা-নিরীক্ষায় ভয় নেই। যা খুশি বদলে দেখুন, খারাপ লাগলে ফিরে আসুন।

সাইটটা publish করা থাকলে আগের ভার্সনে ফেরার সময় লাইভ সাইটও সেই ভার্সনেই ফিরে যায়, আলাদা করে publish করতে হয় না। আর শেষ publish-এর পরে নতুন এডিট করলে বিল্ডারের উপরে "নতুন এডিট publish হয়নি" লেখা একটা ব্যাজ দেখা যায়; চাপলেই লাইভ সাইট আপডেট।

অ্যাপের নিয়ম: একবার লিখুন, বারবার মানবে

লেখার বক্সের নিচে "মেমোরি ও নিয়ম" বাটন আছে। নিয়মের ঘরে যা লিখবেন, AI প্রতিবার বানানোর সময় সেটা মেনে চলবে। যেমন: "সব heading গাঢ় সবুজ হবে", "বাটন গোল হবে", "ভাষা হবে সহজ, ইংরেজি কম"। প্রতিবার মনে করিয়ে দেওয়ার দরকার নেই, একবার লিখলেই হলো।

কী বদলালো, নিজের চোখে দেখুন

প্রতিটা বিল্ডের পরে চ্যাটের নিচে "এই বিল্ডে বদলেছে" চিপ আসে: কোন ফাইলে কত লাইন যোগ হলো (+) আর কত গেল (−)। চিপে চাপলে সবুজ-লাল diff খুলে যায়, ঠিক কোন লাইনটা বদলালো দেখা যায়। AI-এর ওপর অন্ধ বিশ্বাস রাখতে হয় না।

ছোট বদল, চোখের পলকে

"দামটা ২০ টাকা করো" ধরনের ছোট এডিটে AI এখন পুরো ফাইল নতুন করে লেখে না, শুধু দরকারি লাইনটুকু বদলায়। তাই ছোট কাজ অনেক দ্রুত হয়, Token-ও কম লাগে। বড় বদলে অবশ্য পুরো ফাইলই নতুন করে লেখে, সেটাই নিরাপদ।

আর শুধু লেখা বা ছবি বদলাতে হলে AI লাগেই না: লেখার বাক্সের ওপরের সাইট ম্যানেজ চিপে গিয়ে "লেখা ও ছবি" অংশটা খুলুন। পেজের প্রতিটা শিরোনাম, দাম আর ছবি সেখানে আলাদা ঘর হিসেবে থাকে, যেটা দরকার সেটাই বদলান, কোনো Token খরচ ছাড়াই। সাইট publish করা থাকলে সেভ করলেই বদলটা লাইভ সাইটে বসে।

প্রিভিউর ওপরেই আরও দুটো বাটন আছে। লেখা বদলান চেপে প্রিভিউতে যে লেখাটা বদলাতে চান সেটায় চাপ দিন, টাইপ করে Enter চাপুন, সেভ হয়ে যায়; AI বা Token কিছুই লাগে না। কোনো লেখা সরাসরি বদলানো না গেলে সেটা নিচের বক্সে চলে আসে, তখন AI বদলে দেয়। দেখিয়ে বলুন চেপে প্রিভিউতে যে জিনিসটা নিয়ে বলছেন সেটায় চাপ দিন (ফোনে প্রথম চাপে দাগ পড়ে, দ্বিতীয় চাপে বাছাই হয়), তারপর বক্সে লিখুন কী বদলাবে; AI ঠিক ওই জিনিসটাই বদলায়।

বিল্ড চলার মাঝে পরের কথা, আর শুধু প্রশ্ন

একটা বিল্ড চলার সময় বসে থাকতে হয় না। পরের কথাটা লিখে "লাইনে রাখুন" চাপুন; সেটা "পরের কাজের লাইন"-এ অপেক্ষা করে, আর বিল্ড শেষ হলে নিজে থেকেই যায়। মত বদলালে "লাইন থেকে সরান"। বিল্ড আটকে গেলে লাইনের কাজগুলো বাদ পড়ে, যাতে একটা ভুলের পেছনে আরও বিল্ড না চলে।

অ্যাপটা নিয়ে শুধু কিছু জানতে চাইলে, যেমন "ফর্মটা জমা হলে কোথায় যায়?", লেখার বক্সের ওপরে "প্রশ্ন" বেছে নিন (ফোনে বক্সের নিচের সারির চিপে)। AI উত্তর দেয়, কিন্তু কোনো ফাইলে হাত দেয় না; খরচের হিসাব চ্যাটের মতো।

কোড দেখতে চাইলে

"কোড" ট্যাবে সব ফাইল দেখা যায়। শেখার জন্য দারুণ, AI-কে জিজ্ঞেসও করতে পারেন "এই ফাইলের ৩ নম্বর অংশটা কী করছে"।

কোড আপনার সম্পত্তি। পুরোটা copy করে নিজের computer-এ রাখতে পারেন, GitHub-এ পাঠাতে পারেন, যা খুশি।

শেয়ার লিংক

প্রতিটা অ্যাপের একটা দেখার লিংক আছে (banglacodes.app/p/... এরকম), "শেয়ার" বাটনে চাপলেই copy হয়ে যায়। লিংকটা যার কাছেই পাঠান, সে ব্রাউজারে খুলে দেখতে পারবে। Account লাগবে না, একদম ফ্রি। এটা কাজ দেখানোর লিংক; কাস্টমারকে দেওয়ার আসল ঠিকানা পেতে "ফ্রিতে লাইভ করুন" চাপুন, সাইটটা নিজের নামের ঠিকানায় লাইভ হবে (apnar-site.banglacodes.app)।

মুছে ফেলা আর ফিরিয়ে আনা

বিল্ডার পেজে প্রতিটা কার্ডে "খুলুন", আর "আরও" মেনুতে "শেয়ার লিংক", "ডুপ্লিকেট করুন" (অ্যাপের একটা কপি, আসলটা যেমন আছে তেমন থাকে) আর "মুছে ফেলুন"। রাত দুটোয় ক্লান্ত চোখে ভুল কার্ডে চাপ পড়ে যাওয়াটা আর সর্বনাশ নয়। মুছলে অ্যাপটা সাথে সাথে লিস্ট থেকে সরে যায়, লাইভ লিংকও বন্ধ হয়ে যায়, কিন্তু ভেতরে ৩০ দিন জমা থাকে।

৩০ দিন পার হলে তখন সত্যিই চিরতরে যায়। আরেকটা ব্যাপার আলাদা করে বলে রাখা দরকার: ফ্রি account-এ শেষ এডিটের ৬০ দিন পর অ্যাপ নিজে থেকে এই একই লিস্টে চলে যায়, তবে সেটা আপনার নিজের মোছা নয় বলে ৩০ দিন নয়, এক বছর পর্যন্ত ফেরানো যায়। ফিরিয়ে আনলে ৬০ দিনের হিসাব নতুন করে শুরু হয়, আর ওই দিন আসার আগে email-এ খবর যায়। Pro হলে (যেকোনো প্যাক কিনলেই) অ্যাপ থাকে সারাজীবন। লাইভ করা সাইট এই হিসাবের বাইরে: Publish করা থাকলে অ্যাপটা কখনো নিজে থেকে সরে না।

নতুনদের যত প্রশ্ন

AI ভুল করে ভালো জিনিসটাই বদলে ফেললে?

বদলের পরেই "আগেরটায় ফিরে যান" চাপুন, আগের অবস্থা ফিরে আসবে। শেষ ২০টা অবস্থা সবসময় জমা থাকে।

ছোট্ট একটা বদল চাইলে কি পুরোটা আবার বানায়?

না। শুধু যেটুকু বলেছেন সেটুকুই বদলায়, বাকি সব অক্ষত থাকে। কোন কোন ফাইল বদলাল সেটাও দেখানো হয়।

একটা লেখার বানান ভুল, এর জন্যও কি AI-কে বলতে হবে?

না। প্রিভিউর ওপরের "লেখা বদলান" চাপুন, ভুল লেখাটায় চাপ দিয়ে ঠিক করুন, তারপর Enter। সাথে সাথে সেভ হয়, AI লাগে না, Token কাটে না।

দুইটা ভার্সনের মধ্যে কোনটা ভালো, দেখব কিভাবে?

ইতিহাস বাটনে সব ভার্সন তারিখসহ আছে। যেকোনোটার "দেখুন" চাপলে ফেরার আগেই প্রিভিউতে দেখে নিতে পারবেন, আর ফিরলেও পছন্দ না হলে আবার সামনেরটায় আসুন, কিছুই হারায় না।

একই কাজ সাইট ম্যানেজ পেজ থেকেও করা যায়: "লেখা ও ছবি" ট্যাবের নিচে "আগের অবস্থায় ফেরান" অংশে সবশেষ ২০টা ভার্সন থাকে। দেখুন ভুল হলে ফেরানো।

এরপর পড়ুন