চ্যাট: প্রশ্ন, নোট আর ফাইল

BanglaCodes-এর চ্যাট দিয়ে আসলে কী কী করা যায়?

চ্যাটে প্রশ্ন করা, কোড শেখা, error বোঝা, পড়ার নোট বানানো আর PDF বা স্লাইডের মতো ফাইল তৈরি করা যায়। ফাইল বাটনে PDF দিলে বা লিংক বাটনে ওয়েবপেজ বা YouTube ভিডিওর ঠিকানা দিলে সেখান থেকে সহজ বাংলায় নোট বানিয়ে দেয়। চ্যাট শেয়ার করলে অন্যরা শুধু পড়তে পারে।

বিল্ডার, চ্যাট আর অ্যাপ, তিনটা আলাদা জিনিস

চ্যাট: প্রশ্ন লিখুন, উত্তর আসবে

কোড শিখতে, কোনো error বুঝতে, "React কী জিনিস" জানতে, কিংবা পরীক্ষার নোট বানাতে চ্যাটই ঠিক জায়গা।

লেখার বাক্সের নিচের বাটনগুলো থেকেই শুরু করুন: ছবি, ভিডিও, পোস্টার আর সিভি; বাকিগুলো পাশের "আরও" মেনুতে: গবেষণাপত্র ও থিসিস, ফেসবুক পোস্ট, বায়োডাটা, থাম্বনেইল, লোগো, প্রেজেন্টেশন, ইনভয়েস, আবেদনপত্র, স্ক্রিপ্ট, ইবুক, কুইজ, চার্ট, নোট, আর্টিকেল আর অ্যাসাইনমেন্ট; ওয়েবসাইট, দোকান, অ্যাপ বা গেম চাইলে সোজা বিল্ডারে নিয়ে যায়। আগে লিখে তারপর বাটন চাপলে সেই লেখা দিয়েই বানানো শুরু হয়।

আজকের খবর, দাম বা নতুন কোনো নিয়ম জানতে চাইলে চ্যাট নিজে থেকেই ইন্টারনেটে খুঁজে নেয় আর উত্তরের নিচে "সূত্র" অংশে লিংক দেখায়; দিনে মাথাপিছু ৩ থেকে ৫টা প্রশ্নে এটা চলে।

যা যা আছে

Prompt সাজিয়ে দিন (✨): এলোমেলো করে লিখেছেন? জাদুকাঠির বাটনে চাপুন, AI আপনার লেখাটাকে গুছিয়ে একটা পরিষ্কার প্রম্পটে বদলে দিবে। তারপর পাঠান।

মুখে বলুন (🎙): টাইপ করতে কষ্ট হলে মাইক বাটনে চেপে বলুন, লেখা হয়ে যাবে। মাইক শুরুতে ইংরেজি শোনে; বাংলায় বলতে একবার পাশের "EN" চিপে চেপে "বাং" করে নিন (ফোনে বক্সের + মেনুতে "ভয়েসের ভাষা বদলান"), পরেরবার মনে থাকবে। Chrome আর Edge-এ চলে।

শিক্ষানবিশ বনাম Pro (mode): শিক্ষানবিশ mode-এ AI ধাপে ধাপে সহজ করে বোঝায়, শেষে প্র্যাকটিসের আইডিয়া দেয়। Pro mode-এ ছোট আর গভীর উত্তর দেয়। যখন খুশি বদলানো যায়।

Model বাছাই: লেখার বাক্সের নিচের সারিতে Model-এর নামে চাপুন (ফোনে বক্সের + মেনুতে "AI মডেল"), সেখান থেকে যেকোনো Model বেছে নিতে পারেন, নয়তো "অটো (ফ্রি)"-তে রেখে দিন।

Enter-এ পাঠানো: Enter চাপলেই মেসেজ চলে যায়; নতুন লাইন চাইলে Shift+Enter। আর কোনো উত্তর কপি করলে পরিষ্কার লেখা পাবেন (** বা ## চিহ্ন ছাড়া), সোজা Facebook বা WhatsApp-এ পেস্ট করার মতো।

PDF / প্রিন্ট: প্রতিটা উত্তরের নিচে "PDF / প্রিন্ট" বাটন। চাপলে উত্তরটা বাংলা ফন্ট, টেবিল আর ছবিসহ একটা A4 পাতায় সাজিয়ে প্রিন্টের পাতা খোলে; সেখান থেকে প্রিন্ট করুন, বা "Save as PDF" বেছে PDF রেখে দিন। দরখাস্ত, নোট, রুটিন বা CV হাতে নিয়ে যেতে এটাই সহজ পথ। উত্তরের ভেতরের অ্যাপ বা ভিডিও প্রিন্টে আসে না, ওগুলো চ্যাটেই খুলে নিজের বাটন দিয়ে নামান। iPhone-এ পাতাটা নতুন ট্যাবে খোলে।

মেসেজ বদলান, নতুন করে উত্তর: পাঠানো মেসেজে ভুল থাকলে তার নিচের "মেসেজ বদলান" চেপে ঠিক করুন, তারপর "আবার পাঠান"। শেষ উত্তরটা পছন্দ না হলে "নতুন করে উত্তর দিন" চাপুন, একই প্রশ্নের নতুন উত্তর আসবে।

পড়ার নোট: PDF, ওয়েবপেজ বা ভিডিও থেকে

লেখার বাক্সের নিচে ফাইল বাটনে চেপে একটা PDF বা টেক্সট ফাইল দিন (বইয়ের অধ্যায়, রিসার্চ পেপার, ক্লাস নোট)। PDF-টা আপনার ব্রাউজারেই পড়া হয়, ফাইলটা আমাদের সার্ভারে আপলোডও হয় না। তারপর লিখুন "এখান থেকে পরীক্ষার জন্য ছোট নোট বানাও"।

লিংক বাটনে চেপে একটা ওয়েবপেজের ঠিকানা দিলে লেখাটা পড়ে নিবে (শুরুর দিকের ১৫,০০০ অক্ষর পর্যন্ত, বেশিরভাগ লেখার জন্য যথেষ্ট)। YouTube ভিডিওর লিংক দিলে ভিডিওর subtitle থেকে নোট বানাবে (ভিডিওতে caption থাকলে তবেই; না থাকলে সেটা পরিষ্কার করে বলে দিবে)।

লিংক বাটন না চাপলেও চলে: মেসেজে ঠিকানা পেস্ট করলেই পাঠানোর সময় পড়ে নেয়, যেকোনো Model-এ, নিজের API Key দিলেও। কোনো পেজ খোলা না গেলে সেটা জানিয়ে দেয়, মেসেজটা তবুও যায়। বিস্তারিত PDF, স্ক্যান করা বই আর লিংক থেকে উত্তর গাইডে।

ইংরেজি পেপার সহজ বাংলায় কয়েক লাইনে নামিয়ে দেওয়া যায়। ছাত্রছাত্রীদের জন্য এটাই সবচেয়ে কাজের সুবিধা।

একটা কথা মাথায় রাখুন: ফাইল থেকে ৩০,০০০ আর লিংক থেকে ১৫,০০০ অক্ষর পর্যন্ত পড়া হয়, তাই খুব লম্বা লেখা হলে শেষ অংশটা বাদ পড়তে পারে। বড় পেপার হলে অধ্যায় ধরে ধরে আলাদা করে দিন, ফল অনেক ভালো হবে।

ছবি তুলে বা scan করে বানানো PDF-এ লেখাটা থাকে ছবির ভেতরে। চ্যাট তখন পুরো PDF-টা একটা ফাইল হিসেবেই যোগ করে, ১২টা পাতা পর্যন্ত, আর ছবি পড়তে পারে এমন Model প্রতিটা পাতা পড়ে উত্তর দেয়। পাতা এর বেশি হলে কয়টা বাদ পড়ল চ্যাটেই বলে দেয়, তখন বাকিগুলো আলাদা মেসেজে দিন। বিল্ডার বা ফোল্ডারের রেফারেন্স ফাইলে এমন PDF চলে না, সেখানে লেখাটা কপি করে .txt দিন।

চ্যাটেই ফাইল বানানো

"একটা ইনভয়েস PDF বানাও", "৫ স্লাইডের প্রেজেন্টেশন বানাও", "এই ডেটার একটা chart বানাও" বললে চ্যাটের ভেতরেই জিনিসটা তৈরি হয়ে আসে, ডাউনলোড বাটনসহ। PDF, PPTX স্লাইড, PNG, GIF, ছোট ভিডিও (.webm), CSV, সবই হয়।

লোগো বা ডায়াগ্রাম চাইলে ছবি হিসেবে দেখাবে, PNG বা SVG করে নামানো যাবে। আর কিছু পছন্দ হয়ে গেলে "অ্যাপ বানান" চাপলেই সেটা একটা আসল অ্যাপ হয়ে যায়, যা publish বা শেয়ার করা যায়।

ছবি বানানো

লেখার বাক্সের পাশে "ছবি বানান" বাটনে চেপে যা চান লিখুন, AI ছবি বানিয়ে দিবে। একদম ফ্রি, কোনো Token কাটে না। ডাউনলোড বাটন সাথেই থাকে।

চ্যাট শেয়ার করা

চ্যাটের উপরে "শেয়ার করুন" চাপলে একটা লিংক copy হয়ে যাবে (banglacodes.com/s/... এরকম)। যে খুলবে সে আলাপের শেষ ২০০টা মেসেজ পড়তে পারবে, কিন্তু কিছু বদলাতে বা লিখতে পারবে না।

কাউকে শেখাতে দারুণ কাজে দেয়। লিংকটা Google-এ উঠবে না, আর "শেয়ার বন্ধ করুন" চাপলেই সাথে সাথে অচল হয়ে যাবে। মনে রাখবেন, একবার বন্ধ করে আবার চালু করলে নতুন একটা লিংক তৈরি হয়, পুরোনোটা আর কাজ করে না। তাই বন্ধ করার আগে ভেবে নিন, যাদের পাঠিয়েছেন তাদের নতুন লিংক দিতে হবে।

চ্যাটের নাম নিজে থেকেই বসে

প্রথম মেসেজটা পাঠানোর পর AI নিজেই চ্যাটের একটা ছোট নাম বসিয়ে দেয়, যাতে পাশের লিস্টে খুঁজে পেতে সুবিধা হয়। পছন্দ না হলে পাশের লিস্টে চ্যাটের মেনু থেকে "নাম বদলান" চাপুন। পুরোনো কোনো চ্যাট খুঁজতে লিস্টের ওপরের "চ্যাট খুঁজুন" বক্সে নামের একটা শব্দ লিখুন; এটা চ্যাট আর ফোল্ডারের নাম ধরে খোঁজে, ভেতরের লেখা নয়।

নতুনদের যত প্রশ্ন

চ্যাট আর বিল্ডারের পার্থক্য কী, কোনটা কখন?

ওয়েবসাইট বা অ্যাপ বানাতে চাইলে বিল্ডার, জানতে-শিখতে আর ফাইল বানাতে চাইলে চ্যাট। চ্যাট সাইট বানায় না, কিন্তু PDF, স্লাইড, ছবি বা ছোট ভিডিও বানিয়ে দেয়, আর যেকোনো প্রশ্নের উত্তরও দেয়।

আজেবাজে প্রশ্ন করলে কি Token নষ্ট হবে?

ফ্রি Model-এ চ্যাট ফ্রি, দিনের কোটার ভেতরে যত খুশি। "বোকা প্রশ্ন" বলে কিছু নেই, নির্দ্বিধায় করুন।

আগের চ্যাট কি হারিয়ে যায়?

না, বাঁ পাশের লিস্টে সব জমা থাকে। ৫০০টা পর্যন্ত রাখা যায়, পুরোনো মুছলে আবার জায়গা হয়।

এরপর পড়ুন