গবেষণাপত্র ও থিসিস: চ্যাটে ধাপে ধাপে
চ্যাট দিয়ে গবেষণাপত্র বা থিসিস লিখতে কী সাহায্য পাব, আর কোন কাজটা নিজের হতে হবে?
চ্যাটে গবেষণাপত্র আর থিসিসের ১৩টা কার্ড দুই ভাগে আছে, আর লেখার বাক্সের "আরও" মেনুতে গবেষণাপত্র ও থিসিস। AI ধাপে ধাপে আউটলাইন আর ড্রাফট লেখে, কোনো সূত্র বানায় না: নিশ্চিত না হলে [যাচাই করুন] লিখে রাখে, আপনার ডেটা ছাড়া ফল লেখে না। প্রতিটা রেফারেন্স নিজে মিলিয়ে নিন, ড্রাফটটা নিজের ভাষায় লিখুন, আর প্রতিষ্ঠানের নিয়ম মেনে AI-এর সাহায্যের কথা জানান।
কোথায় পাবেন
নতুন চ্যাট খুললে শুরুর পাতায় গবেষণার কার্ডগুলো দুই ভাগে দেখবেন: "গবেষণাপত্র ও থিসিস লেখা" আর "গবেষণা: পড়া, তুলনা ও চেক", মোট ১৩টা কার্ড। এছাড়া লেখার বাক্সের নিচের "আরও" মেনুতে আছে গবেষণাপত্র ও থিসিস। আগে বিষয়টা লিখে তারপর এটা চাপলে সেই লেখা দিয়েই শুরু হয়।

প্রথম ভাগ লেখার কাজের: গবেষণাপত্রের ড্রাফট, থিসিসের অধ্যায়, লিটারেচার রিভিউ, রেফারেন্স ঠিক করা, একাডেমিক ভাষা আর ভাইভার প্রস্তুতি। দ্বিতীয় ভাগ পড়া আর যাচাইয়ের: রিসার্চ গ্যাপ খোঁজা, অনেক পেপার পাশাপাশি তুলনা, সোর্সের মূল ধারণা, বিরোধী গবেষণা মেলানো, নিজের যুক্তি পরীক্ষা আর সোর্স চেক।
AI কী করে দেয়
- ধাপে ধাপে লেখে। পুরো পেপার এক উত্তরে আঁটে না। প্রথমে কাজের শিরোনাম, গবেষণার প্রশ্ন আর আউটলাইন, তারপর প্রতি উত্তরে এক বা দুইটা অংশ, আর প্রতিটা উত্তরের শেষে পরের ধাপ। Abstract লেখে সবার শেষে।
- ছক মেনে লেখে। গবেষণাপত্রে ভূমিকা, পদ্ধতি, ফল আর আলোচনা (IMRaD), থিসিসে অধ্যায় ধরে, আর রিভিউতে বিষয় ধরে, পেপার ধরে ধরে নয়।
- একবারই জিজ্ঞেস করে। লেভেল (BSc, MSc, PhD), দৈর্ঘ্য, সাইটেশন স্টাইল বা সুপারভাইজারের নিয়ম না জানালে আউটলাইনের পরে ছোট করে শুধু সেটুকু জানতে চায়।
- রেফারেন্স সাজায়। APA, IEEE, Harvard, MLA বা Chicago, যেটা আপনার প্রতিষ্ঠান চায়। কিছু না বললে বিষয় দেখে একটা বেছে নেয়, আর বলে দেয় কোনটা নিল।
কোনো সূত্র বানায় না
এটাই সবচেয়ে জরুরি নিয়ম, আর AI-কে ঠিক এভাবেই বলা আছে:
- যে লেখক, বই, জার্নাল, সাল, DOI বা পরিসংখ্যান নিয়ে নিশ্চিত না, সেটা বানিয়ে বসায় না। সেখানে লিখে রাখে [যাচাই করুন], আর বলে কোন ধরনের সূত্র লাগবে।
- আপনার ডেটা ছাড়া কোনো ফল লেখে না। স্যাম্পল, উত্তর, সংখ্যা বা p value না দিলে জায়গাটা ফাঁকা থাকে, যেমন [n = ?]।
- আপনি যে পেপার বা লিংক দিয়েছেন, উদ্ধৃতি দেয় সেগুলো থেকেই।
তবু প্রতিটা রেফারেন্স নিজে মিলিয়ে নিন: লাইব্রেরি, Google Scholar বা জার্নালের সাইটে খুঁজে দেখুন লেখাটা আসলেই আছে কি না, আর যে কথাটা তার নামে লেখা হয়েছে সেটা ওতেই আছে কি না।
কোন কাজটা আপনার নিজের
AI আউটলাইন আর ড্রাফট দেয়, আর বুঝিয়ে দেয়। জমা দেওয়ার লেখাটা আপনার।
- ড্রাফটটা পড়ে নিজের ভাষায় লিখে নিন। যা নিজে বোঝেন না, সেটা ভাইভায় বলতে পারবেন না।
- প্রতিষ্ঠানের নিয়ম মেনে AI-এর সাহায্যের কথা জানান। অনেক বিশ্ববিদ্যালয় এটা লিখিতভাবে চায়।
- ডেটা সংগ্রহ, বিশ্লেষণ আর ফল আপনার নিজের কাজ। AI শুধু সাজাতে আর লেখার ধরন দেখাতে পারে।
AI-এর লেখা অংশ নিজের বলে জমা দেওয়া কেন বিপদের, সেটা পড়াশোনায় AI নিয়ে আমাদের লেখায় খোলাখুলি বলা আছে।
পেপার দিয়ে শুরু করুন
নিজের পড়া পেপারগুলো দিলে কাজ সবচেয়ে ভালো হয়। লেখার বাক্সের ফাইল বাটনে PDF দিন, বা পেপারের লিংক মেসেজে পেস্ট করুন। স্ক্যান করা পুরনো পেপারও চলে, এক মেসেজে ১২টা পাতা পর্যন্ত। কতটা পড়ে, সেটা PDF, স্ক্যান করা বই আর লিংক থেকে উত্তর গাইডে।
তারপর বলুন, যেমন:
এই তিনটা পেপার পড়ে একটা লিটারেচার রিভিউর আউটলাইন দাও, বিষয় ধরে সাজিয়ে, APA 7 স্টাইলে।
লেখা হয়ে গেলে উত্তরের নিচের PDF / প্রিন্ট বাটনে পাতাটা A4-এ সাজিয়ে প্রিন্ট বা PDF করতে পারবেন; বাকি বাটনগুলো চ্যাট: প্রশ্ন, নোট আর ফাইল গাইডে।
খরচ
চ্যাটের মতোই: ফ্রি Model-এ ফ্রি, দিনের ফ্রি AI টোকেনের ভেতরে। লম্বা থিসিস অনেক উত্তরে ভাগ হয়, তাই দিনের লিমিট তাড়াতাড়ি ফুরাতে পারে। কোন লিমিট কত, সব লিমিট এক জায়গায় গাইডে দেখুন।