PDF, স্লাইড, GIF: ফাইল বানানো

বানানো টুল থেকে কি PDF বা স্লাইড ডাউনলোড করা যায়?

যায়। বানানো টুল থেকে PDF, PNG ছবি, .pptx স্লাইড, GIF, Excel-এ খোলা যায় এমন CSV আর সাধারণ Text বা JSON ফাইল নামানো যায়; ভিডিও চাইলে চ্যাটের "ভিডিও" বাটনে, সেটা MP4 হয়ে নামে। যা লিখবেন তাতে স্পষ্ট বলে দিন কোন ফাইল চান আর কোন বাটনে নামবে। সবকিছু ব্রাউজারেই তৈরি হয়, আর বাংলা লেখাও PDF-এ নিখুঁত দেখায়।

যা বানাবেন, সেখান থেকে ফাইলও নামবে

BanglaCodes-এ বানানো টুল শুধু পর্দায় দেখায় না, সত্যিকারের ফাইলও নামিয়ে দিতে পারে। বললেই হয়:

বিল্ডারের ডান পাশে প্রিভিউ আর কোড

একটা invoice maker বানাও, "PDF ডাউনলোড" বাটনে চাপলে বাংলা ইনভয়েসটা PDF হয়ে নামবে

কী কী নামানো যায়:

ফাইলউদাহরণ টুল
PDFইনভয়েস, রিসিপ্ট, সার্টিফিকেট, CV, রিপোর্ট
ছবি (PNG)পোস্টার, কার্ড, কোট-ছবি, QR কোড
স্লাইড (.pptx)প্রেজেন্টেশন, ক্লাসের লেকচার, পিচ ডেক
GIFছোট অ্যানিমেশন, ব্যানার
ভিডিও (MP4)চ্যাটের "ভিডিও" বাটনে: বিজ্ঞাপন, শুভেচ্ছা, রিল
CSV / Excel-এ খোলা যায়হিসাবের খাতা, লিস্ট, রিপোর্ট
Text / JSONনোট, ডেটা ব্যাকআপ

চ্যাটের ভিডিওটা বাদে বাকি সবই ব্রাউজারেই তৈরি হয়, কোনো সার্ভারে আপনার ডেটা যায় না। ডাউনলোড প্রিভিউ আর publish করা সাইট, দুই জায়গাতেই কাজ করে।

আর চ্যাটের যেকোনো উত্তর, যেমন নোট, দরখাস্ত বা রুটিন, PDF করতে বা প্রিন্ট করতে উত্তরের নিচের "PDF / প্রিন্ট" চাপুন; বাংলা ফন্ট, টেবিল আর ছবিসহ A4 পাতায় আসে।

বাংলা লেখা PDF-এ ঠিক দেখায় তো?

দেখায়, কারণ আমরা সঠিক কৌশলটা AI-কে শিখিয়ে রেখেছি: বাংলা অংশটা আগে ছবির মতো করে এঁকে তারপর PDF-এ বসানো হয়। যুক্তাক্ষর, কার-চিহ্ন সব নিখুঁত থাকে। আপনার কিছু করতে হবে না, এমনিই হবে।

ভালো ফল পাওয়ার প্রম্পট

সার্টিফিকেট মেকার বানাও: নাম আর কোর্সের নাম লিখলে সুন্দর একটা সার্টিফিকেট দেখাবে, "ডাউনলোড" চাপলে PNG হয়ে নামবে ক্লাসের উপস্থিতির খাতা বানাও, মাস শেষে "CSV নামাও" বাটনে পুরো হিসাব Excel-এ খোলার মতো ফাইল হয়ে নামবে ৫ পেজের একটা প্রেজেন্টেশন জেনারেটর: title আর point লিখলে .pptx ফাইল বানিয়ে দিবে

দুটো জিনিস মনে রাখুন: কোন ফাইল চান সেটা স্পষ্ট বলুন (PDF না PNG না CSV), আর ডাউনলোডটা কোন বাটনে হবে সেটাও।

লিমিটগুলোও জানুন

নতুনদের যত প্রশ্ন

PDF দিলে AI কি সত্যিই পুরোটা পড়ে?

পড়ে, তবে একটা ফাইলের প্রথম ৩০,০০০ অক্ষর পর্যন্ত (মোটামুটি ১০ পৃষ্ঠা)। বড় বই হলে দরকারি অধ্যায়টা আলাদা করে দিন। সাধারণ বই বা নোটের জন্য এটা অনেক।

ছবি তোলা (স্ক্যান করা) PDF চলবে?

লেখা বাছাই করা যায় এমন PDF সবচেয়ে ভালো কাজ করে। ছবি-স্ক্যানে লেখা পড়া নাও যেতে পারে, তখন দরকারি অংশটুকু টাইপ করে দিন।

আমার ফাইল কি আপনাদের কাছে থেকে যায়?

ফাইলটা আপনার প্রশ্নের উত্তর বানাতেই ব্যবহার হয়। আমরা কাউকে বিক্রি করি না, কোনো AI শেখানোর কাজেও ব্যবহার করি না। ফ্রি Model-এ ফাইলটা প্রোভাইডারের ফ্রি সার্ভিসে যায়, যারা নিজেদের সার্ভিস ভালো করতে সেটা দেখতে পারে; গোপন ফাইল হলে Premium Model বা নিজের API Key ব্যবহার করুন।

এরপর পড়ুন