চ্যাটে ATS সিভি, ছবিসহ

পুরনো PDF সিভি আর নিজের ছবি দিয়ে চ্যাটে নতুন ATS সিভি বানাব কিভাবে?

চ্যাটের "CV লিখে দাও" কার্ড বা "সিভি" বাটন চাপুন, আর একই মেসেজে পুরনো সিভি (স্ক্যান করা PDF-ও চলে), নিজের ছবি আর কোন চাকরির জন্য লিখে দিন। চ্যাট প্রতিটা চাকরি আর ডিগ্রি রেখে পরীক্ষা করা ছকে বসায়, কিছু বানায় না। ATS ছকে ছবি থাকে না, চাইলে তবেই; বাংলাদেশি ছকে ছবি উপরে ডানে। "PDF ডাউনলোড" চাপলে লেখা বাছাই করা যায় এমন PDF হয়।

পুরনো সিভি থেকে নতুন সিভি

চ্যাটের শুরুর পাতায় CV লিখে দাও কার্ড, বা লেখার বাক্সের নিচের সিভি বাটন চাপুন। তারপর একই মেসেজে তিনটা জিনিস দিন:

চ্যাট আগে পুরনো সিভির প্রতিটা চাকরি, ডিগ্রি, তারিখ আর সংখ্যা বের করে নেয়, তারপর একটা পরীক্ষা করা ছকে বসায়। একটাও বাদ দেয় না, আর আপনি যা বলেননি তা বানায় না: ফাঁকা থাকলে [ ] রেখে দেয়, পরে জিজ্ঞেস করে। স্ক্যানের কোনো শব্দ পড়া না গেলে [?] লিখে রাখে, তাই নতুন সিভিটা একবার মিলিয়ে নিন।

দুই ছক: ATS না বাংলাদেশি

কোথায় পাঠাবেনছকছবি
বিদেশ, remote, MNC বা টেক কোম্পানিATSশুধু চাইলে
সরকারি চাকরি, ব্যাংক, গার্মেন্টস বা স্থানীয় প্রতিষ্ঠানবাংলাদেশিউপরে ডানে

নিজে বলে দিলে সেটাই হয় ("ATS ছকে বানাও")। না বললে চাকরি দেখে চ্যাট বেছে নেয়, আর এক লাইনে জানায় কোনটা নিল।

ছবি বসানো

সিভি চাওয়ার মেসেজেই নিজের ছবিটা যোগ করুন। বাংলাদেশি ছকে ছবি উপরে ডানে বসে। ATS ছকে ছবি থাকে না, কারণ অনেক ATS সফটওয়্যার ছবি পড়তে পারে না; তবু চাইলে লিখে দিন "ছবিটা সিভিতে বসাও"।

সাদা বা হালকা ব্যাকগ্রাউন্ডের পরিষ্কার ছবি দিন, মুখ সোজা ক্যামেরার দিকে।

PDF করে নামানো

সিভিটা চ্যাটের ভেতরেই একটা পাতা হয়ে আসে, উপরে PDF ডাউনলোড বাটন। চাপলে প্রিন্টের পাতা খোলে, সেখানে "Save as PDF" বেছে নিন। এই PDF-এর লেখা বাছাই আর কপি করা যায়, বাংলা অক্ষরও ভাঙে না, তাই ATS সফটওয়্যারও পড়তে পারে। কেন এটা জরুরি, সেটা বাংলা লেখা PDF-এ ভেঙে যায় কেন লেখায়।

কিছু বদলাতে চাইলে চ্যাটেই বলুন, যেমন "নতুন চাকরিটা Experience-এর সবার উপরে বসাও"।

আরও যা আছে

এরপর পড়ুন