সিভি বানাতে চান? তথ্য দিন, PDF-এ নামানোর মতো সিভি নিন

পুরনো সিভি বা নিজের তথ্য দিন, AI এক পেজের গোছানো সিভি বানিয়ে দিবে, PDF-এ নামানোর মতো। দোকানে গিয়ে টাকা দিয়ে সিভি বানাতে হবে না।

সিভি বানিয়ে দিন

"আমাকে একটা সিভি বানিয়ে দাও" লিখলেই কি মোবাইলে সিভি পাওয়া যাবে?

যাবে। নিজের তথ্য লিখুন, নয়তো পুরনো সিভির PDF বা ছবি চ্যাটে দিন। AI এক পেজের গোছানো সিভি বানিয়ে দিবে, আর PDF-এর বাটনে চাপলে সেটা ফোনে নামবে। যা বলবেন না, AI তা বানিয়ে বসাবে না: ঘরটা ফাঁকা রাখবে আর শেষে এক দুইটা প্রশ্ন করবে। চ্যাট চলবে ফ্রি AI টোকেনে, তাই দোকানে টাকা দিয়ে সিভি বানাতে হবে না।

মোবাইল দিয়ে সিভি তৈরি করার নিয়ম, তিন ধাপে

  1. নিজের তথ্য দিন: নাম, পড়াশোনা, কোথায় কী কাজ করেছেন, কী কী পারেন আর কোন চাকরির জন্য সিভি। পুরনো সিভি থাকলে চ্যাটে তার PDF বা ছবি দিয়ে দিন, AI সেখান থেকেই পড়ে নিবে।
  2. সিভিটা দেখে নিন: এক পেজের সিভি চ্যাটেই তৈরি হবে। যা দেননি সেটা [ ] ব্র্যাকেটে ফাঁকা থাকবে, আর শেষে AI এক দুইটা প্রশ্ন করবে; উত্তর দিলে ফাঁকা ঘরগুলো ভরে যাবে।
  3. ঠিক করে PDF নামান: "অভিজ্ঞতা উপরে নাও" বা "ইংরেজিতে করো" লিখে যা দরকার বদলে নিন, তারপর PDF-এর বাটন চেপে ফাইলটা ফোনে রাখুন। আবেদনে সেটাই পাঠান।

সিভির জন্য আর কম্পিউটারের দোকানে বসে থাকতে হবে না

সিভি বানাতে সাধারণত যা হয়: কম্পিউটারের দোকানে গিয়ে নিজের সব তথ্য মুখে মুখে বলা, দোকানির টাইপ করা বানান ভুল ধরা, তারপর একটা ফোন নম্বর বদলাতে আবার দোকানে যাওয়া। নতুন আরেকটা চাকরির জন্য সিভি একটু বদলাতে চাইলে পুরো ঘোরাঘুরিটা আবার।

এখানে ফোন থেকেই নিজের ভাষায় বলবেন, AI সাজিয়ে লিখবে, আর যতবার খুশি বদলাবেন; কাল ইন্টারভিউ আর আজ রাতে সিভি বানাবো, এমন অবস্থাতেও কারো অপেক্ষায় থাকতে হবে না।

সিভি বানাতে কত টাকা লাগে: দোকানে আর এখানে

দোকানে সিভি বানালে টাকা তো লাগেই, সাথে যায় সময় আর নিজের তথ্য: ফোন নম্বর, ঠিকানা, জন্মতারিখ অচেনা একজনের কম্পিউটারে থেকে যেতে পারে। প্রতিটা বদলের জন্য আবার যাওয়া, আবার খরচ।

এখানে সিভি বানানো চ্যাটের কাজ, আর চ্যাট চলবে ফ্রি AI টোকেনে: রোজ ৪,০০,০০০ পর্যন্ত ফ্রি AI টোকেন পাবেন, প্রতিদিন আবার ভরে যাবে। PDF নামাতেও আলাদা টাকা লাগবে না, কারণ ফাইলটা তৈরি হবে আপনার ফোনের নিজের প্রিন্ট থেকে। কার্ড নম্বরও লাগবে না।

কোন চাকরির জন্য কোন সিভি ফরম্যাট

বাংলাদেশে দুই রকম সিভি চলে, আর কোনটা লাগবে তা নির্ভর করে চাকরির ধরনের উপর। কোন চাকরির জন্য সিভি, সেটা লিখে দিলে AI সেই ফরম্যাট ধরেই সাজাবে; না লিখলে চাকরির ধরন দেখে একটা বেছে নিবে আর এক লাইনে জানিয়ে দিবে কোনটা দিল।

ভালো সিভির জন্য AI-কে কী কী বলবেন

সিভি তৈরি হলে PDF নামানোর নিয়ম

সিভিটা চ্যাটেই একটা A4 পেজ হয়ে দেখাবে, ভেতরে PDF নামানোর বাটনসহ। চাপলে ফোনের প্রিন্টের পেজ খুলবে; Save as PDF বেছে নিলে ফাইলটা ফোনে জমা হবে, বাংলা যুক্তাক্ষর না ভেঙে। সিভি পেজ না হয়ে শুধু লেখা হয়ে এলে উত্তরের নিচের "PDF / প্রিন্ট" বাটন চাপুন।

পাঠানোর আগে ফাইলটা একবার খুলে পড়ুন, আর নাম দিন নিজের নামে, যেমন তানজিলা-আক্তার-সিভি.pdf; দশটা cv.pdf-এর ভিড়ে আপনারটা হারাবে না।

লিংকে খোলা যায় এমন সিভি ওয়েবসাইট

চাইলে নিজের একটা সিভি ওয়েবসাইটও বানিয়ে নিন: বিল্ডারে CV কার্ড বেছে তথ্য দিলে এক পেজের সিভি সাইট হবে, Print / PDF বাটনসহ। লাইভ করে লিংকটা ফেসবুক বা LinkedIn প্রোফাইলে রাখুন, তবে চাকরিদাতাকে PDF-ই পাঠান। ধাপগুলো সিভির গাইডে আছে, আর সাধারণ ওয়েবসাইটের কথা ওয়েবসাইট বানানোর পেজে।

ইংরেজি সিভি, কভার লেটার আর বিদেশি চাকরি

চাকরির বিজ্ঞাপন যে ভাষায়, সিভিও সেই ভাষায়; বাংলায় তথ্য দিয়ে ইংরেজি সিভি চাইলে লিখুন "ইংরেজিতে বানাও"। কভার লেটার লাগলে চ্যাটের খালি পেজে "চাকরির আবেদন ও ইমেইল" কার্ড আছে। বিদেশি চাকরির জন্য "শিখুন" পেজের "বিদেশি চাকরির CV ও কভার লেটার" কার্ডে AI আগে কয়েকটা প্রশ্ন করে নিবে, তারপর ATS সিভি আর ওই পদের সাথে মেলানো ইংরেজি কভার লেটার লিখে দিবে। বাংলায় দরখাস্ত লাগলে দেখুন দরখাস্ত লিখে নেওয়ার পেজ।

সিভি বানানো নিয়ে যত প্রশ্ন

সিভি বানাতে কত টাকা লাগে?

এখানে টাকা লাগবে না। চ্যাট চলবে রোজের ফ্রি AI টোকেনে, আর PDF তৈরি হবে ফোনের নিজের প্রিন্ট থেকে; দোকানে যাওয়া বা প্রতিটা বদলে নতুন খরচ, কিছুই লাগবে না।

মোবাইল দিয়ে কি সিভি তৈরি করা যায়, নাকি সিভি মেকার অ্যাপ লাগবে?

মোবাইলেই হবে, কোনো অ্যাপ নামাতে হবে না। BanglaCodes নিজেই সিভি বানানোর ওয়েবসাইট: লেখা, সিভি দেখা, বদলানো আর PDF নামানো সবই ফোনের ব্রাউজার থেকে হবে।

পুরনো সিভি থেকে কি নতুন সিভি বানানো যাবে?

যাবে। চ্যাটে পুরনো সিভির PDF দিন, নয়তো কাগজের সিভির ছবি তুলে দিন। AI সেখান থেকে তথ্য পড়ে নতুন করে সাজাবে; কোন তথ্য বদলাতে বা যোগ করতে হবে, সেটা সাথে লিখে দিন।

AI কি আমার সিভিতে ভুল তথ্য বসিয়ে দিবে?

যা বলবেন না, AI তা বানিয়ে বসাবে না। পড়াশোনা, কাজ বা যোগাযোগের যেটা দেননি সেটা ফাঁকা থাকবে, আর শেষে AI জিজ্ঞেস করবে কী দিলে সিভিটা ভালো হবে। তবু পাঠানোর আগে প্রতিটা সাল আর নম্বর নিজে মিলিয়ে নিন।

সিভি কত পেজের হবে?

নতুনদের জন্য এক পেজই ভালো, আর এখানকার সিভি এক পেজ ধরেই সাজানো হবে। সরকারি বা ব্যাংকের বাংলাদেশি ফরম্যাটে দুই পেজও স্বাভাবিক। লেখা বেশি হয়ে গেলে বলুন "এক পেজে আঁটাও", দরকার হলে লেখা একটু ছোট হবে।

সিভিতে ছবি দিব কি না?

বাংলাদেশি ফরম্যাটে উপরে ডানে পাসপোর্ট সাইজের ছবি স্বাভাবিক, ATS ফরম্যাটে ছবি থাকে না। ছবিসহ সিভি লাগলে বিল্ডারে সিভি ওয়েবসাইট বানিয়ে নিজের তোলা ছবি আপলোড করে বসিয়ে নিন।

আরও পড়ুন

আরও যা বানিয়ে নিতে পারেন

আর কী কী বানানো যায়, সব দেখুন