যেকোনো দরখাস্ত লিখে নিন: ছুটি, চাকরি, স্কুল বা অফিসের
কার কাছে, কী কারণে আর কবে, বাংলায় বলুন; AI নিয়ম মেনে দরখাস্ত লিখে দিবে। ছুটির, চাকরির, স্কুলের বা অফিসের দরখাস্ত, প্রিন্ট বা PDF করে নিন।
- প্রধান শিক্ষকের কাছে তিন দিনের ছুটির দরখাস্ত লিখে দাও। আমি নবম শ্রেণির ছাত্রী, রোল ১২, আদর্শ বালিকা বিদ্যালয়, মিরপুর। জ্বরের জন্য ১৪ থেকে ১৬ অক্টোবর আসতে পারব না।
- অফিসে পাঁচ দিনের ছুটির আবেদন লিখে দাও। আমি হিসাব বিভাগের সহকারী অফিসার। বোনের বিয়ে, ২ থেকে ৬ নভেম্বর। এই কয়দিন আমার কাজ দেখবেন সহকর্মী রাশেদ সাহেব।
- dorkhasto likhe dao: bank er branch manager er kache, amar account e mobile number bodlate chai. Kushtia branch.
"আমাকে একটা দরখাস্ত লিখে দাও" বললে কি নিয়ম মেনে দরখাস্ত পাওয়া যাবে?
যাবে। কার কাছে লিখছেন, কী কারণে, কত তারিখ থেকে কত তারিখ, আর আপনার নাম, শ্রেণি বা পদ বাংলায় লিখুন। AI তারিখ, বরাবর, বিষয়, সম্বোধন, মূল কথা আর নিবেদকের অংশ ক্রম মেনে দরখাস্ত লিখে দিবে; যা বলবেন না সেটা ফাঁকা থাকবে। তারপর উত্তরের নিচের "PDF / প্রিন্ট" বাটনে ছাপিয়ে নিন।
দরখাস্ত লিখে নেওয়ার তিনটা ধাপ
- কার কাছে, কেন, কবে: প্রাপকের পদবি আর প্রতিষ্ঠান, কারণটা এক লাইনে, কত তারিখ থেকে কত তারিখ, আর নিচে বসবে আপনার নাম, শ্রেণি বা পদ, রোল বা আইডি। বাংলা কিবোর্ড না থাকলে ইংরেজি অক্ষরে বাংলায় লিখুন, AI বুঝে নিবে।
- AI দরখাস্ত লিখে দিবে: ছয়টা অংশ ক্রম মেনে আসবে: তারিখ, প্রাপক, বিষয়, সম্বোধন, মূল কথা আর নিবেদক। তারিখ না বললে আজকের তারিখ বসবে; নাম বা রোল না দিলে সেই ঘর [ ] ফাঁকা থাকবে।
- মিলিয়ে নিয়ে ছাপুন: নাম, রোল আর তারিখ একবার মিলিয়ে নিন। তারপর উত্তরের নিচের "PDF / প্রিন্ট" বাটন চাপুন, দরখাস্তটা পরিষ্কার A4 পেজে বাংলা ফন্টে ছাপা হবে।
দরখাস্ত লিখতে গিয়ে আর নমুনা খুঁজতে হবে না
দরখাস্ত লাগলে সাধারণত যা হয়: গুগলে নমুনা খোঁজা, কারো পুরনো খাতা দেখে লেখা, তারপর নিজের নাম, তারিখ আর কারণ বসাতে গিয়ে বাক্য জোড়াতালি দেওয়া। নমুনার কথাগুলো অনেক সময় নিজের ঘটনার সাথে মেলেই না।
এখানে নিজের ঘটনাটা নিজের ভাষায় লিখবেন, এলোমেলো হলেও চলবে। AI সেখান থেকে আপনার জন্যই দরখাস্ত লিখে দিবে, নমুনার কপি নয়। বদলাতে চাইলে "আরেকটু ছোট করো" বা "কারণটা নরম করে লেখো" বললেই নতুন করে লিখবে।
কোন দরখাস্তে AI-কে কী বলে দিবেন
- স্কুলে ছুটির দরখাস্ত: প্রধান শিক্ষকের কাছে; শ্রেণি, শাখা, রোল, কত দিন আর কেন। ডাক্তারের কাগজ থাকলে বলুন, শেষে "সংযুক্ত" লাইনে বসবে
- অফিসে ছুটির আবেদন: পদবি, বিভাগ, আইডি, তারিখ, আর আপনার কাজ কে দেখবেন; এই লাইনটাই সবচেয়ে বেশি বাদ পড়ে
- প্রধান শিক্ষকের কাছে অন্য আবেদন: প্রশংসাপত্র, বেতন মওকুফ বা শ্রেণিকক্ষের ফ্যান মেরামত; কী চান আর কবের মধ্যে
- অফিসে অনুমতি: কী কাজের জন্য, কখন থেকে কখন, আর কবে ফিরে কাজে যোগ দিবেন
- ব্যাংক বা প্রতিষ্ঠানে: শাখা বা দপ্তরের নাম আর অনুরোধটা; অ্যাকাউন্ট বা পরিচয়পত্রের নম্বর চ্যাটে না দিয়ে ফাঁকা রাখুন, ছাপার পরে হাতে লিখে দিন
- চাকরির আবেদন: পদের নাম, বিজ্ঞপ্তি কোথায় দেখেছেন, আর নিজের পড়াশোনা ও অভিজ্ঞতা; সাথে সিভি থাকলে ভালো, সেটা সিভির পেজে বানিয়ে নিন
দরখাস্তের ফরম্যাট: ছয়টা অংশ, একই ক্রমে
যেকোনো দরখাস্তের চেহারা এক। নিয়ম মুখস্থ না থাকলেও চলবে, AI এই ক্রমেই সাজাবে; আপনি শুধু দেখে নিন সবগুলো আছে কি না। প্রতিটা অংশের পুরো নমুনা আছে দরখাস্ত লেখার নিয়মে।
- তারিখ: একদম উপরে
- বরাবর: তারপর প্রাপকের পদবি, প্রতিষ্ঠান আর ঠিকানা, প্রতিটা আলাদা লাইনে
- বিষয়: এক লাইনে পুরো অনুরোধ, সংখ্যা আর কারণসহ, যেমন "তিন দিনের অসুস্থতাজনিত ছুটির জন্য আবেদন"
- সম্বোধন: জনাব, বা স্যার বা ম্যাডাম
- মূল কথা: দুই তিন অনুচ্ছেদে; প্রথম বাক্যেই কারণ, তারপর তারিখ আর অনুরোধ
- নিবেদকের অংশ: বিনীত নিবেদক, তারপর নাম, শ্রেণি বা পদ, রোল বা আইডি
বাংলিশে লিখলেও দরখাস্ত আসবে বাংলায়
বাংলা কিবোর্ড না থাকলে ইংরেজি অক্ষরেই বাংলায় লিখুন, যেমন "dorkhasto likhe dao, headmaster er kache tin diner chhuti"। AI কথাটা বুঝে পুরো দরখাস্ত বাংলা হরফে লিখে দিবে। টাইপ করতে কষ্ট হলে চ্যাটের মাইক বাটনে চেপে মুখে বলুন, Chrome-এ কথাগুলো লেখা হয়ে যাবে। ইংরেজি দরখাস্ত লাগলে শুধু লিখুন "ইংরেজিতে লিখে দাও"।
দরখাস্ত প্রিন্ট আর PDF করবেন যেভাবে
দরখাস্ত তৈরি হলে উত্তরের নিচের "PDF / প্রিন্ট" বাটন চাপুন। উত্তরটা পরিষ্কার একটা A4 পেজে বাংলা ফন্টে সাজানো হবে; প্রিন্টারে পাঠান, নয়তো Save as PDF বেছে ফোনে রেখে দিন। আইফোনে বাটনটা একটা নতুন ট্যাব খুলবে, সেখান থেকে প্রিন্ট করুন। উত্তরে দরখাস্তের বাইরে কোনো কথা থাকলে আগে লিখুন "শুধু দরখাস্তটা দাও", তারপর সেই উত্তরটা ছাপুন।
স্কুলের ছুটির দরখাস্ত অনেক জায়গায় হাতে লেখাই নিয়ম। তখন AI-এর লেখাটা দেখে নিজের হাতে খাতায় লিখুন, এক পেজে, কাটাকাটি ছাড়া। অফিস, ব্যাংক বা সরকারি দপ্তরে ছাপানো কপিই ভালো, নিজের কাছেও একটা কপি থেকে যাবে।
দরখাস্ত জমা দেওয়ার আগে যা মিলিয়ে নিবেন
- নাম, রোল, আইডি আর তারিখ: যা দিয়েছেন তা-ই বসেছে কি না; ভুল রোলের দরখাস্ত খাতায় খুঁজে পাওয়া যায় না
- বিষয়ের লাইন: কত দিনের আর কেন, দুটোই আছে কি না
- ভাষা: খুব ভারী শব্দ এলে বলুন "সহজ করে লেখো"; যিনি পড়বেন তিনি আপনার লেখার ধরন চেনেন
- [ ] ফাঁকা ঘর: ছাপার আগে পূরণ করুন, নয়তো ছাপার পরে হাতে লিখে দিন
দরখাস্ত লেখা নিয়ে যত প্রশ্ন
দরখাস্ত লিখে দেওয়ার জন্য কত টাকা লাগে?
টাকা লাগবে না। চ্যাট চলবে ফ্রি AI টোকেনে, রোজ ৪,০০,০০০ পর্যন্ত ফ্রি AI টোকেন পাবেন, আর প্রিন্ট বা PDF হবে ফোনের নিজের প্রিন্ট থেকে। দিনের ফ্রি কোটার ভেতরে যতগুলো লাগে লিখিয়ে নিন।
দরখাস্ত লিখে কীভাবে ছাপাব?
দরখাস্ত তৈরি হলে উত্তরের নিচের PDF / প্রিন্ট বাটন চাপুন। A4 পেজে সাজানো দরখাস্তটা প্রিন্টারে পাঠান, নয়তো Save as PDF বেছে ফোনে রাখুন আর দোকান থেকে ছাপিয়ে নিন।
ইংরেজি অক্ষরে লিখলে কি AI বুঝবে?
বুঝবে। "dorkhasto likhe dao" বা "chhutir application" এর মতো বাংলিশে লিখলেও AI বুঝে নিবে, আর দরখাস্তটা বাংলা হরফেই লিখে দিবে। ইংরেজিতে চাইলে বলে দিন "ইংরেজিতে লেখো"।
দরখাস্তে তারিখ কী বসবে?
আপনি অন্য তারিখ না বললে আজকের তারিখ বসবে। ছুটির দিনগুলো অবশ্যই নিজে বলে দিন, কত তারিখ থেকে কত তারিখ; "যত দ্রুত সম্ভব" লিখলে যিনি পড়বেন তিনি বুঝবেন না কবে দরকার।
চাকরির আবেদনপত্রও কি লেখা যাবে?
যাবে। পদের নাম, বিজ্ঞপ্তি কোথায় দেখেছেন, আর নিজের পড়াশোনা ও অভিজ্ঞতা দিন। সরকারি বা ব্যাংকের চাকরিতে আসল আবেদন সাধারণত সার্কুলারের অনলাইন ফর্মে হয়, তাই সার্কুলারটা আগে পড়ে নিন; এই চিঠি তখন কাগজের কপি।
AI কি নিজে থেকে নাম বা রোল বসিয়ে দিবে?
না। নাম, বাবার নাম, রোল, আইডি বা প্রতিষ্ঠানের যেটা দেননি, সেটা ফাঁকা ঘর হয়ে থাকবে, আন্দাজে বসবে না। ছাপার আগে ঘরগুলো পূরণ করুন, নয়তো ছাপার পরে হাতে লিখে দিন।
দরখাস্ত কত বড় হবে?
এক পেজ, আর মূল কথা দুই তিন অনুচ্ছেদ। বেশি লম্বা হয়ে গেলে বলুন "এক পেজে ছোট করো"; ছোট দরখাস্ত অভদ্রতা নয়, যিনি পড়বেন তাঁর সময় বাঁচে।
আরও পড়ুন
- দরখাস্ত লেখার নিয়ম: ছয়টা অংশ আর একটা পূর্ণ নমুনা
- চ্যাট কীভাবে কাজ করে: বাটন, মাইক আর ফাইল
- AI-কে গুছিয়ে বলার কৌশল
- চাকরির আবেদনের সাথে সিভি: দুইটা ফরম্যাট
আরও যা বানিয়ে নিতে পারেন
- সিভি: চাকরির জন্য এক পেজের সিভি, PDF-এ
- বিয়ের বায়োডাটা: নিজের আর পরিবারের তথ্যে গোছানো বায়োডাটা
- প্রশ্ন: MCQ, সংক্ষিপ্ত আর সৃজনশীল প্রশ্ন, উত্তরসহ
- সার্টিফিকেট: কোর্স, প্রতিযোগিতা বা ট্রেনিংয়ের সার্টিফিকেট