শিক্ষকদের জন্য: MCQ আর সৃজনশীল প্রশ্ন বানিয়ে নিন

বিষয়, শ্রেণি আর অধ্যায় বলুন; AI MCQ, সংক্ষিপ্ত আর সৃজনশীল প্রশ্ন বানিয়ে দিবে, উত্তরসহ। প্রিন্ট করে পরীক্ষা নিন, বা অনলাইন কুইজ বানিয়ে লিংক দিন।

প্রশ্ন বানিয়ে দিন

"প্রশ্ন বানিয়ে দিন" লিখলে কি অধ্যায় থেকে MCQ আর সৃজনশীল প্রশ্ন পাওয়া যাবে?

যাবে। বিষয়, শ্রেণি, অধ্যায় আর কয়টা প্রশ্ন লাগবে লিখুন, সাথে বইয়ের পেজের ছবি বা অধ্যায়ের PDF দিন। AI ঠিক ততগুলো MCQ বানিয়ে দিবে, চারটা করে অপশনসহ, আর নিচে ব্যাখ্যাসহ আলাদা উত্তরপত্র। তারপর একই চ্যাটে সংক্ষিপ্ত বা সৃজনশীল প্রশ্ন চেয়ে নিন, আর উত্তরের নিচের "PDF / প্রিন্ট" বাটনে ছাপিয়ে নিন।

প্রশ্ন বানানোর নিয়ম, তিন ধাপে

  1. অধ্যায়টা দিন: শ্রেণি, বিষয়, অধ্যায় আর কয়টা প্রশ্ন। চ্যাটে বইয়ের পেজের ছবি বা অধ্যায়ের PDF দিলে প্রশ্ন আসবে ঠিক আপনার বইয়ের পড়া থেকেই।
  2. MCQ আর উত্তরপত্র আসবে: যতগুলো চাইবেন ঠিক ততগুলো MCQ, প্রতিটায় চারটা অপশন, সহজ থেকে কঠিন মিলিয়ে। নিচে আলাদা উত্তরপত্র, প্রতিটা উত্তরের এক লাইনের ব্যাখ্যাসহ।
  3. উত্তর মিলিয়ে ছাপুন: প্রতিটা উত্তর বইয়ের সাথে মিলিয়ে নিন। তারপর দরকারমতো সংক্ষিপ্ত বা সৃজনশীল প্রশ্ন চেয়ে নিন, আর উত্তরের নিচের "PDF / প্রিন্ট" বাটনে A4 পেজে ছাপুন।

প্রশ্নপত্র বানাতে আর রাত জাগতে হবে না

সাপ্তাহিক পরীক্ষা, মডেল টেস্ট, কোচিংয়ের নতুন ব্যাচ: প্রতিটার জন্য নতুন প্রশ্ন লাগে, আর সেটা বানানো হয় সাধারণত রাতে, গাইড বই আর পুরনো প্রশ্ন ঘেঁটে। সবচেয়ে বেশি সময় যায় ভুল অপশন বানাতে, কারণ না পড়ে আসা ছাত্র যেন সেগুলো সহজে বাদ দিতে না পারে।

এখানে অধ্যায়টা দিলে AI প্রশ্ন, অপশন আর উত্তরপত্র একসাথে বানিয়ে দিবে, আর ভুল অপশনগুলোও হবে সত্যিই বিভ্রান্ত করার মতো। আপনার কাজ থাকবে বাছাই করা আর উত্তর মিলিয়ে দেখা, শূন্য থেকে লেখা নয়।

কোন ধরনের প্রশ্ন কীভাবে চাইবেন

প্রশ্ন যেন আপনার বই থেকেই আসে

শুধু "নবম শ্রেণির পদার্থবিজ্ঞান থেকে প্রশ্ন দিন" লিখলে সাধারণ প্রশ্ন আসবে, আপনার বইয়ের নয়; বাংলাদেশের পাঠ্যবই AI মুখস্থ জানে না। তাই চ্যাটে অধ্যায়টা দিয়ে দিন: বইয়ের পেজের ছবি তুলে, লেখাওয়ালা PDF দিয়ে, নয়তো দরকারি অংশটা টাইপ করে। স্ক্যান করা PDF-এর পেজগুলো ছবি হিসেবে যুক্ত হবে আর AI ছবি দেখে পড়বে; এক মেসেজে কয়েকটা পেজই যায়, তাই বড় অধ্যায় ভাগ করে দিন।

প্রশ্নের উত্তর ছাপার আগে মিলিয়ে নিন

AI ভুল উত্তরও ঠিক উত্তরের মতোই আত্মবিশ্বাস নিয়ে লেখে, বিশেষ করে সংখ্যা, সাল আর বাংলাদেশের নিজস্ব তথ্যে। তাই প্রশ্নপত্র ছাপার আগে উত্তরপত্রের প্রতিটা উত্তর বইয়ের সাথে মিলিয়ে নিন। কোনো প্রশ্নে দুইটা অপশনই ঠিক মনে হলে বা উত্তর ভুল পেলে লিখুন "৭ নম্বর প্রশ্নটা বদলে দিন", নতুন প্রশ্ন আসবে। কেন এই সাবধানতা, তা AI কেন ভুল বলে লেখায় আছে।

প্রশ্নপত্র প্রিন্ট আর PDF, ছাত্রের কপি আলাদা

প্রতিটা উত্তরের নিচে "PDF / প্রিন্ট" বাটন আছে; চাপলে উত্তরটা পরিষ্কার A4 পেজে বাংলা ফন্টে সাজানো হবে। প্রিন্টারে পাঠান, নয়তো Save as PDF বেছে ফোনে রাখুন। আইফোনে বাটনটা নতুন একটা ট্যাব খুলবে, সেখান থেকে প্রিন্ট করুন।

খেয়াল রাখুন, বাটনটা পুরো উত্তরই ছাপবে, প্রশ্ন আর উত্তরপত্র একসাথে। ছাত্রদের কপির জন্য লিখুন "শুধু প্রশ্নগুলো দিন, উত্তর ছাড়া", তারপর সেই উত্তরটা ছাপুন; উত্তরপত্র রাখুন নিজের কাছে। পাশাপাশি বসা ছাত্রদের জন্য "অপশনের ক্রম বদলে আরেকটা সেট দিন" লিখলে দুইটা সেট হয়ে যাবে।

প্রশ্ন দিয়ে অনলাইন কুইজ, লিংকে পরীক্ষা

কাগজের বদলে ফোনে পরীক্ষা নিতে চাইলে বিল্ডারে ক্লাস কুইজ অ্যাপ বানিয়ে নিন। প্রশ্নগুলো দিলে ছাত্ররা লিংক খুলে নাম লিখবে, একটা একটা করে উত্তর দিবে, শেষে শুধু স্কোর দেখবে, আর একটা বাটনে নিজের নাম ও স্কোর আপনার কাছে পাঠাতে পারবে। উত্তরগুলো অ্যাপের সাথেই যায়, তাই এটা অনুশীলনের জন্য, বোর্ড পরীক্ষার মতো সিল করা নয়।

ধাপগুলো কুইজের গাইডে আছে, আর খেলার মতো কুইজ বানাতে দেখুন গেম বানানোর পেজ। কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের সার্টিফিকেটও একসাথে বানিয়ে নেওয়া যাবে।

প্রশ্ন বানানো নিয়ে শিক্ষকদের প্রশ্ন

প্রশ্ন বানানোর অ্যাপস লাগবে, নাকি ওয়েবসাইটেই হবে?

কোনো অ্যাপ নামাতে হবে না। ফোন বা কম্পিউটারের ব্রাউজারে চ্যাট খুলে অধ্যায় আর প্রশ্নের সংখ্যা লিখলেই প্রশ্ন আসবে, প্রিন্ট আর PDF-ও ওখান থেকেই হবে।

সৃজনশীল প্রশ্ন বানানোর নিয়ম কী?

একটা উদ্দীপক, মানে ছোট একটা ঘটনা, ছবি বা তথ্য, আর তার উপর চারটা প্রশ্ন: ক জ্ঞানমূলক, খ অনুধাবনমূলক, গ প্রয়োগমূলক আর ঘ উচ্চতর দক্ষতা, সাধারণত ১, ২, ৩ আর ৪ নম্বরের। AI-কে অধ্যায় দিয়ে বলুন উদ্দীপক নতুন করে বানাতে, বই থেকে হুবহু নয়।

AI-এর বানানো প্রশ্নের উত্তর কি সবসময় ঠিক থাকে?

না, আর এটাই সবচেয়ে জরুরি কথা। AI ভুল উত্তরও আত্মবিশ্বাস নিয়ে লেখে, বিশেষ করে সংখ্যা আর সালে। ছাপার আগে উত্তরপত্রের প্রতিটা উত্তর বইয়ের সাথে মিলিয়ে নিন, আর ভুল পেলে সেই প্রশ্নটা বদলে দিতে বলুন।

প্রশ্ন বানিয়ে দিন লিখলে কয়টা প্রশ্ন আসবে?

যতগুলো লিখবেন ঠিক ততগুলো। সংখ্যা না বললে ২০টা MCQ আসবে, সহজ, মাঝারি আর কঠিন মিলিয়ে। আরও লাগলে একই চ্যাটে লিখুন "আরও ২০টা দিন, আগেরগুলো বাদে"।

প্রশ্ন বানাতে কি টাকা লাগে?

না। চ্যাট চলবে ফ্রি AI টোকেনে, রোজ ৪,০০,০০০ পর্যন্ত ফ্রি AI টোকেন পাবেন, আর প্রিন্ট বা PDF হবে ফোনের নিজের প্রিন্ট থেকে। দিনের ফ্রি কোটার ভেতরে প্রতিটা ব্যাচের জন্য আলাদা সেট বানাতেও বাড়তি খরচ নেই।

ইংরেজি ভার্সনের প্রশ্নও কি হবে?

হবে। ইংরেজি মাধ্যম বা ইংরেজি ভার্সনের জন্য অনুরোধটা ইংরেজিতে লিখুন, নয়তো বলে দিন "ইংরেজিতে দিন"; প্রশ্ন, অপশন আর উত্তরপত্র সবই ইংরেজিতে আসবে।

ছাত্ররা কি ফোনে পরীক্ষা দিতে পারবে?

পারবে। বিল্ডারে ক্লাস কুইজ অ্যাপ বানিয়ে লিংকটা ক্লাসের গ্রুপে দিন; ছাত্ররা নাম লিখে উত্তর দিবে, শেষে স্কোর দেখবে। উত্তরগুলো অ্যাপের সাথেই থাকে, তাই এটা অনুশীলনের জন্য ভালো, আসল পরীক্ষার জন্য নয়।

আরও পড়ুন

আরও যা বানিয়ে নিতে পারেন

আর কী কী বানানো যায়, সব দেখুন