মোবাইল দিয়েই গেম বানান, বাংলায় বলে

কোডিং না জেনে মোবাইল দিয়েই গেম তৈরি করুন: কুইজ, মেমোরি, সাপের খেলা বা সহজ ৩ডি গেম। বাংলায় বলুন কেমন গেম, AI বানিয়ে দিবে, লিংকে বন্ধুদের খেলান।

গেম বানিয়ে দিন

কোনো অ্যাপস না নামিয়ে মোবাইল দিয়ে কি গেম তৈরি করা যায়?

যায়, যদি গেমটা ছোট আর সহজ হয়। বাংলায় লিখুন কেমন গেম চান: কুইজ, মেমোরি কার্ড, সাপের খেলা, শব্দ মেলানো বা সহজ 3D। AI কয়েক মিনিটে বানিয়ে দিবে, গেম চলবে ব্রাউজারেই, আর লিংক পাঠালে বন্ধুরা ফোনে খেলবে। বড় স্টুডিওর মোবাইল গেম এভাবে হয় না, তবে শুরু করতে টাকা লাগবে না।

মোবাইল দিয়ে গেম তৈরির তিনটা ধাপ

  1. গেমের নিয়মটা লিখুন: চারটা কথা বলুন: পর্দায় কী থাকবে, খেলোয়াড় কী করবে, কখন পয়েন্ট বাড়বে আর কখন খেলা শেষ। নিয়ম যত পরিষ্কার, গেম তত আপনার মনের মতো হবে।
  2. নিজে খেলে দেখুন: কয়েক মিনিটে গেম স্ক্রিনে চলে আসবে। ফোনে খেলে যা খচখচ করে, চ্যাটে একটা একটা করে বলুন: বাটন বড় করো, গতি একটু কমাও।
  3. লাইভ করে লিংক পাঠান: "ফ্রিতে লাইভ করুন" চেপে লিংকটা WhatsApp বা ফেসবুকে দিন। যে পাবে সে ফোনেই খেলবে, কিছু নামাতে বা account খুলতে হবে না।

গেম বানানোর সফটওয়্যার শেখার ঝামেলা ছাড়াই

ছোট একটা গেম বানানোর ইচ্ছা অনেকেরই থাকে: ক্লাসের পড়া ঝালাইয়ের কুইজ, ছোট ভাইবোনের জন্য মজার খেলা, বন্ধুদের সাথে স্কোরের লড়াই। কিন্তু গেম তৈরির সফটওয়্যার শিখতে গেলেই সামনে আসে কম্পিউটার, ইংরেজি টিউটোরিয়াল আর মাসের পর মাস কোডিং।

এখানে সেই পথে যেতে হবে না। বাংলায় লিখে বলবেন কেমন গেম চান, AI কোড লিখে দিবে, আর আপনি ফোনে খেলে দেখে বলবেন কী বদলাবে। গেম বানানোর আলাদা কোনো অ্যাপস নামাতে হবে না, ফোনের ব্রাউজারেই পুরো কাজ হবে।

কোন কোন গেম সবচেয়ে ভালো দাঁড়ায়

এখানে বানানো গেম কেমন হবে, আর কেমন হবে না

সোজা কথা আগে বলে রাখি: এগুলো ব্রাউজারে চলা ছোট আর সহজ গেম, লিংক থেকেই খুলবে। বড় স্টুডিওর ভারী গ্রাফিক্সের মোবাইল গেম, বা অনলাইনে অনেকে মিলে একসাথে খেলার গেম এভাবে বানানো যায় না। দুই ফোন থেকে একই খেলায় ঢোকা যাবে না; দুজনের খেলা চাইলে এক ফোনে পালা করে খেলার মতো করে বানাতে বলুন।

সবার স্কোর মিলিয়ে একটা লিডারবোর্ডও হবে না; প্রত্যেকের সেরা স্কোর জমা থাকবে তার নিজের ফোনে। আর গেমের বাংলা লেখা পেজেই রাখতে বলুন, ছবির ভেতরে নয়: AI-এর আঁকা ছবিতে বাংলা অক্ষর ঠিকমতো আসে না।

গেম বানাতে কত টাকা লাগে

গেম বানানো, বদলানো আর লাইভ করা শুরু করতে টাকা লাগবে না। রোজ ৪,০০,০০০ পর্যন্ত ফ্রি AI টোকেন পাবেন, প্রতিদিন আবার ভরবে, আর আপনার-নাম.banglacodes.app ঠিকানায় একসাথে ৩টা সাইট বা গেম ফ্রিতে লাইভ রাখা যায়।

গেমটা আসল অ্যান্ড্রয়েড অ্যাপ করতে চাইলে প্রথম অ্যাপটা ফ্রি, এরপরের প্রতিটা বিল্ডে ১০ হাজার Token। বড় কাজে বেশি Token লাগলে প্যাক কেনা যাবে, সব আছে দামের পেজে।

গেম তৈরি করার নিয়ম: কী লিখলে গেম ভালো হবে

গেম বানানোর পরে: লিংক, হোম স্ক্রিন আর অ্যান্ড্রয়েড অ্যাপ

বন্ধুদের লাইভ ঠিকানাটাই পাঠান। সেরা স্কোর মনে রাখার কাজ লাইভ ঠিকানায় চলবে, শুধু দেখানোর শেয়ার লিংকে চলবে না। চাইলে বলুন "ফোনের হোম স্ক্রিনে বসানোর মতো করে দাও", তাহলে গেমটা নিজের আইকন নিয়ে বসবে আর একবার খোলার পর ইন্টারনেট ছাড়াও চলবে।

আসল অ্যাপ ফাইল চাইলে "Android অ্যাপ" বাটন থেকে গেমের .apk বানিয়ে বন্ধুদের WhatsApp-এ পাঠান, সাথে Play Store-এর .aab-ও পাবেন; ধাপগুলো আছে অ্যান্ড্রয়েড অ্যাপের পেজে। নিজে না লিখে তৈরি ছাঁচ থেকে শুরু করতে চাইলে বিল্ডার পেজের "তৈরি Prompt" অংশে "মজা ও গেম" খুলুন: কুইজ গেম, Snake গেম আর মেমোরি গেম আছে।

গেম বানানো নিয়ে প্রশ্নোত্তর

গেম বানানোর জন্য কি কোনো অ্যাপস নামাতে হবে?

না। BanglaCodes নিজেই গেম বানানোর ওয়েবসাইট: ফোনের ব্রাউজারে খুলে বাংলায় লিখে গেম বানাবেন। যারা খেলবে তাদেরও কিছু নামাতে হবে না, লিংকে চাপলেই গেম খুলবে।

মোবাইল দিয়ে গেম তৈরি করতে কি কোডিং জানা লাগবে?

না। নিয়মটা বাংলায় লিখবেন, কোড লিখবে AI। কী বদলাতে চান সেটাও চ্যাটে বাংলায় বলবেন, যেমন "বাটন বড় করো" বা "গতি একটু বাড়াও"।

গেম বানাতে কত টাকা লাগে?

বানানো আর লাইভ করা ফ্রি, রোজের ফ্রি AI টোকেন দিয়ে। Token কিনতে হবে শুধু অনেক বড় কাজে, আর গেমটা অ্যান্ড্রয়েড অ্যাপ করলে প্রথম অ্যাপের পরের প্রতিটা বিল্ডে।

বানানো গেম কি Play Store-এ দেওয়া যাবে?

যাবে। গেমটা লাইভ করে "Android অ্যাপ" বাটন থেকে .apk আর .aab বানান; প্রথম অ্যাপটা ফ্রি। .aab ফাইলটা নিজের Google Play ডেভেলপার account থেকে তুলতে হবে, আর Google রিভিউ করে তবেই ছাড়বে।

বন্ধুরা কি অনলাইনে একসাথে খেলতে পারবে?

না। দুই ফোন থেকে একই খেলায় ঢোকা যাবে না, কারণ বানানো গেম অন্য ফোনের সাথে কথা বলতে পারে না। এক ফোনে পালা করে দুজনে খেলুন, নয়তো যে যার ফোনে খেলে স্কোরের স্ক্রিনশট মিলিয়ে নিন।

সস্তা ফোনে কি গেম চলবে?

সহজ গেম বেশিরভাগ ফোনেই চলবে। 3D গেম পুরোনো ফোনে ধীর লাগতে পারে; তখন বলুন "হালকা করে বানাও, জিনিস কমাও", আর বানানোর মাঝে নিজের ফোনে একবার খুলে দেখুন।

গেমের ভেতরে ছবি দেওয়া যাবে?

যাবে। নিজের ছবি দিন, বিল্ডারের ছবি খোঁজার বাটন থেকে বেছে নিন, বা বাংলায় বর্ণনা দিয়ে AI দিয়ে ছবি বানিয়ে নিন। শুধু বাংলা লেখাটা ছবির ভেতরে না রেখে গেমের পেজে রাখুন।

আরও পড়ুন

আরও যা বানিয়ে নিতে পারেন

আর কী কী বানানো যায়, সব দেখুন