একটা ওয়েবসাইট বানাতে চান? বাংলায় বলুন, AI বানিয়ে দিবে
বাংলায় লিখুন কীসের ওয়েবসাইট চান, AI কয়েক মিনিটে বানিয়ে দিবে। কোডিং লাগবে না, মোবাইল থেকেই হবে। ফ্রিতে বানান, নিজের নামের ঠিকানায় লাইভ করুন।
- আমার কাপড়ের দোকানের ওয়েবসাইট বানিয়ে দিন। নাম রঙধনু ফ্যাশন, মিরপুর ১০-এ। থ্রি পিস আর শাড়ি বিক্রি করি, অর্ডার নিব WhatsApp-এ।
- আমার কোচিং সেন্টারের জন্য ওয়েবসাইট দরকার। ক্লাস সিক্স থেকে টেন পড়াই, ব্যাচের সময় আর ভর্তির নিয়ম থাকবে।
- আমি ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার। আমার কাজ দেখানোর জন্য একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানিয়ে দিন।
বাংলায় লিখে কি সত্যিই ওয়েবসাইট বানানো যায়?
যায়। বাংলায় লিখে দিন কীসের ওয়েবসাইট চান: নাম, কী করেন, ঠিকানা আর ফোন নম্বর। AI কয়েক মিনিটে ছবি, লেখা আর বাটনসহ পুরো সাইট বানিয়ে দিবে, আপনি দেখে বলবেন কী বদলাবে। বানানো আর নিজের নামের ঠিকানায় লাইভ করা ফ্রিতেই হবে। কোডিং বা ইংরেজি জানা লাগবে না, পুরোটা মোবাইল থেকেই করা যাবে।
ওয়েবসাইট বানানোর তিনটা ধাপ
- বাংলায় লিখুন কী চান: কীসের সাইট, নাম, কী করেন, ঠিকানা আর ফোন নম্বর। নিজের কথা যত বেশি দিবেন, সাইট তত আপনার মতো হবে।
- ডিজাইন বেছে নিন: পছন্দের ধাঁচ আর রং বেছে দিন। AI কয়েক মিনিটে ছবি, লেখা আর বাটনসহ পুরো সাইট বানিয়ে দিবে।
- দেখে বদলান, লাইভ করুন: যা বদলাতে চান চ্যাটে বলুন। তারপর এক চাপে নিজের নামের ঠিকানায় লাইভ করুন আর লিংকটা কাস্টমারদের পাঠান।
ওয়েবসাইটের জন্য আর ডেভেলপারের পেছনে ঘুরতে হবে না
ওয়েবসাইট বানাতে চাইলে সাধারণত যা হয়: ডেভেলপার খুঁজতে হয়, দাম নিয়ে কথা বলতে হয়, তারপর সপ্তাহের পর সপ্তাহ অপেক্ষা। আর বানানো হয়ে গেলে একটা দাম বা ফোন নম্বর বদলাতেও আবার তাঁর কাছেই যেতে হয়।
এখানে কাজটা উল্টো। আপনি নিজের ভাষায় বলবেন, AI বানাবে, আর বদলানোর চাবি থাকবে আপনার হাতে। লেখা, দাম, ছবি বা রং বদলাতে কারো জন্য বসে থাকতে হবে না।
একটা ওয়েবসাইটে কী কী থাকবে
- উপরে বড় করে এক লাইনে: কাস্টমার আপনার কাছে কী পাবেন
- আপনার সেবা বা প্রোডাক্ট, আপনার দেওয়া দামসহ। দাম না দিলে AI নিজে দাম বানিয়ে বসাবে না
- বিষয়ের সাথে মেলানো আসল ছবি, প্রথমবার বানানোতেই বসানো
- ঠিকানা, খোলার সময়, ফোন নম্বর আর WhatsApp বাটন
- মোবাইলে আগে ঠিকঠাক, কারণ বেশিরভাগ কাস্টমার ফোন থেকেই দেখবেন
কোন কোন ওয়েবসাইট বানানো যায়
দোকান আর অনলাইন শপ, বিজ্ঞাপনের ল্যান্ডিং পেজ, রেস্টুরেন্টের মেনু, কোচিং আর স্কুল, ডাক্তারের চেম্বার, পার্লার, অফিস বা এজেন্সি, নিজের পোর্টফোলিও, বিয়ের দাওয়াত। যে কাজের জন্যই হোক, শুরুটা একই: বাংলায় লিখে বলা।
দোকানের সাইটে প্রোডাক্টের লিস্ট, কার্ট আর WhatsApp-এ অর্ডারের বাটন থাকে। কীভাবে সাজাবেন তা দোকানের গাইডে ধাপে ধাপে লেখা আছে, আর সিরিয়াল বা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইলে বুকিং পেজের গাইড দেখুন।
ওয়েবসাইট বানাতে কত টাকা লাগে
বানানো শুরু করতে কোনো টাকা লাগবে না। রোজ ৪,০০,০০০ পর্যন্ত ফ্রি AI টোকেন পাবেন, প্রতিদিন আবার ভরে যাবে। বানানো, বদলানো আর নিজের নামের ঠিকানায় (আপনার-নাম.banglacodes.app) লাইভ করা এর মধ্যেই হয়ে যাবে।
ফ্রিতে একসাথে ৩টা সাইট লাইভ রাখা যায়, নিচে ছোট একটা BanglaCodes ব্যাজ থাকে। নিজের কেনা ডোমেইনে (যেমন aiinbangla.com) চালাতে একবারই ৳৬,৯৯৯, সারাজীবনের জন্য; মাসে মাসে বা বছরে বছরে রিনিউ নেই। পুরো হিসাব দামের পেজে আছে।
লাইভ করার পরে নিজের ওয়েবসাইট নিজেই চালাবেন
সাইট ম্যানেজার থেকে লেখা, দাম, ছবি, রং আর ফন্ট বদলাবেন, লোগো বসাবেন, QR কোড নামাবেন। এসবের জন্য AI বা Token লাগবে না। কোন বাটন কোথায়, তা সাইট ম্যানেজারের গাইডে আছে।
দোকান হলে bKash, নগদ আর রকেটের নম্বর দিয়ে রাখুন, কাস্টমার অর্ডারের পেজেই দেখবেন টাকা কোথায় পাঠাবেন। নিজের ডোমেইনে চালালে সাইটের ফর্মে আসা অর্ডার সাইট ইনবক্সে জমা হবে, দিনে ২৫টা পর্যন্ত। আর চাইলে এই সাইট থেকেই অ্যান্ড্রয়েড অ্যাপ বানিয়ে নিন, প্রথম অ্যাপটা ফ্রি।
ভালো ওয়েবসাইটের জন্য কী লিখবেন
- নিজের সত্যিকারের তথ্য দিন: নাম, ঠিকানা, ফোন আর দাম। যা দিবেন না, AI তা বানিয়ে বসাবে না
- কাস্টমার আপনার কাছে কী পাবেন, সেটা এক লাইনে বলুন
- কী কী দেখাতে চান বলুন: প্রোডাক্ট, সেবা, দাম, খোলার সময়, ম্যাপ
- পছন্দের রং বা ধাঁচ থাকলে সেটাও লিখে দিন
- প্রথম সাইট আসার পরে একবারে একটা করে বদল চান, তাতে ফল ভালো আসে
ওয়েবসাইট বানানো নিয়ে প্রশ্নোত্তর
ওয়েবসাইট বানাতে কত টাকা লাগে?
বানানো আর banglacodes.app ঠিকানায় লাইভ করা ফ্রিতেই হবে, রোজের ফ্রি AI টোকেন দিয়ে। নিজের কেনা ডোমেইনে চালাতে একবারই ৳৬,৯৯৯, সারাজীবনের জন্য, কোনো রিনিউ নেই। বড় কাজে বেশি Token লাগলে প্যাক কিনে নেওয়া যাবে।
কোডিং না জানলে কি ওয়েবসাইট বানাতে পারব?
পারবেন। পুরো কাজটা বাংলায় লিখে হবে। কোড AI লিখবে, আপনি শুধু দেখে বলবেন কী রাখবেন আর কী বদলাবেন।
মোবাইল দিয়ে কি ওয়েবসাইট বানানো যায়?
যায়। লেখা, বানানো, বদলানো আর লাইভ করা সবই ফোনের ব্রাউজার থেকে হবে। কম্পিউটার লাগবে না।
নিজের ডোমেইন (.com) লাগাতে পারব?
পারবেন। ডোমেইনটা আপনি নিজে কিনবেন, তারপর লাইফটাইম হোস্টিং নিয়ে সেটা সাইটে যুক্ত করবেন। ঠিকানার পাশে তালার চিহ্ন (HTTPS) নিজে থেকেই আসবে।
বানানোর পরে দাম বা ফোন নম্বর বদলাব কীভাবে?
সাইট ম্যানেজার খুলে লেখাটা বদলে সেভ করুন, সাইটে বসে যাবে। এর জন্য AI বা Token লাগবে না।
ওয়েবসাইট থেকে কি অর্ডার নেওয়া যায়?
যায়। ফ্রি সাইটে অর্ডার আসবে WhatsApp বাটনে। নিজের ডোমেইনে লাইফটাইম হোস্টিং বা প্ল্যান নিলে সাইটের ফর্মের অর্ডার সাইট ইনবক্সে জমা হবে, আর চাইলে ফোনে নোটিফিকেশনও পাবেন।
ওয়েবসাইট বানাতে কতক্ষণ লাগে?
লিখে পাঠানোর পরে সাধারণত কয়েক মিনিট। বড় সাইট হলে বা ভিড়ের সময়ে একটু বেশি লাগতে পারে; বানানো শেষ হলে সাইটটা স্ক্রিনেই দেখতে পাবেন।
AI কি আমার ব্যবসার ভুল তথ্য বসিয়ে দিবে?
আপনি যা বলবেন, AI সেটাই বসাবে। দাম, নম্বর বা ঠিকানা না দিলে নিজে বানিয়ে বসাবে না। তবু লাইভ করার আগে একবার মিলিয়ে নিন।
আরও পড়ুন
- একদম শুরু থেকে: প্রথম সাইট বানানোর গাইড
- লাইভ সাইট নিজে চালানোর গাইড
- নিজের ডোমেইনে লাইফটাইম হোস্টিং
- কোডিং না জেনে ওয়েবসাইট বানানো
- ওয়েবসাইটের খরচ আসলে কোথায় কোথায়
- সুন্দর ওয়েবসাইটের ডিজাইন বেছে নেওয়া
আরও যা বানিয়ে নিতে পারেন
- ফ্রি ওয়েবসাইট: টাকা ছাড়া বানিয়ে নিজের নামের ঠিকানায় লাইভ
- ই কমার্স ওয়েবসাইট: প্রোডাক্ট, কার্ট আর অর্ডারসহ অনলাইন দোকান
- ল্যান্ডিং পেজ: এক প্রোডাক্টের অফার পেজ, অর্ডার ফর্মসহ
- অ্যাপ: হিসাব, বুকিং, হাজিরা বা নিজের কাজের অ্যাপ