অনলাইন দোকানের ই কমার্স ওয়েবসাইট, বাংলায় বলে বানিয়ে নিন

অনলাইন দোকানের ই কমার্স ওয়েবসাইট বাংলায় বলে বানিয়ে নিন: প্রোডাক্ট, দাম, কার্ট, ডেলিভারি চার্জ, ক্যাশ অন ডেলিভারি আর WhatsApp-এ অর্ডার। শুরু ফ্রিতে।

দোকানের ওয়েবসাইট বানিয়ে দিন

কোডিং না জেনে কি নিজের ই কমার্স ওয়েবসাইট তৈরি করা যায়?

যায়। বাংলায় লিখে দিন দোকানের নাম, প্রোডাক্ট আর দাম, ডেলিভারি চার্জ আর WhatsApp নম্বর; AI ছবি, ক্যাটাগরি, কার্ট আর মোট হিসাবসহ দোকানের সাইট বানিয়ে দিবে। অর্ডার আসবে WhatsApp মেসেজে, টাকা ক্যাশ অন ডেলিভারিতে। বানানো আর লাইভ করা ফ্রিতে; অর্ডার সাইট ইনবক্সে জমা রাখতে একবারের হোস্টিং লাগবে।

ই কমার্স ওয়েবসাইট তৈরির তিনটা ধাপ

  1. প্রোডাক্টের লিস্ট তৈরি রাখুন: প্রতিটার নাম, দাম আর কোন ক্যাটাগরিতে পড়ে। শুরুতে চার-পাঁচটা দিন, চেহারা পছন্দ হলে বাকিগুলো ভাগে ভাগে যোগ করবেন।
  2. বাংলায় লিখুন, AI দোকান বানাবে: ছবি, ক্যাটাগরি ধরে ফিল্টার, কার্ট, ডেলিভারি চার্জসহ মোট দাম আর "WhatsApp-এ অর্ডার করুন" বাটন, কয়েক মিনিটে।
  3. লাইভ করে নিজে একটা অর্ডার দিন: Publish চাপুন, নিজের ফোন থেকে একটা অর্ডার দিয়ে দেখুন মেসেজ ঠিক নম্বরে যাচ্ছে কি না, তারপর লিংকটা ফেসবুক পেজে পিন করুন।

ইনবক্সের অর্ডার থেকে ই কমার্স ওয়েবসাইটে

ফেসবুকে বিক্রি করলে দিন কাটে ইনবক্সে: একই প্রোডাক্টের দাম বারবার বলা, ছবি পাঠানো, তারপর কাস্টমারের নাম, ফোন আর ঠিকানা হাতে টুকে নেওয়া। রাতে আসা অর্ডার সকালে নতুন মেসেজের নিচে চাপা পড়ে যায়।

নিজের ই কমার্স ওয়েবসাইটে সব প্রোডাক্ট দাম আর ছবিসহ এক জায়গায় থাকবে। কাস্টমার নিজেই বেছে কার্টে তুলবেন, মোট দেখবেন, আর পুরো অর্ডার লেখা মেসেজ আপনাকে পাঠাবেন। আপনার কাজ শুধু প্যাক করা আর পাঠানো।

আপনার ই কমার্স ওয়েবসাইটে যা যা থাকবে

ই কমার্স সাইটে টাকা নিবেন কীভাবে

বাংলাদেশে বেশিরভাগ কাস্টমার এখনো হাতে পেয়ে টাকা দিতে চান, তাই ক্যাশ অন ডেলিভারি থাকবেই। আগে টাকা নিতে চাইলে সাইট ম্যানেজারে bKash, নগদ আর রকেটের নম্বর দিয়ে রাখুন; অর্ডারের পেজে নম্বর আর TrxID লেখার ঘর বসে যাবে, AI বা Token ছাড়াই।

Business প্ল্যানে নিজের bKash Merchant বা SSLCommerz-এর পেমেন্ট লিংক সাইটের বাটনে বসানো যাবে। কোন পথ কখন, অনলাইন পেমেন্টের গাইডে আছে।

ই কমার্স সাইটের অর্ডার: জমা, নোটিফিকেশন আর কুরিয়ার

ফ্রি সাইটে অর্ডার আসবে WhatsApp মেসেজে। অর্ডার এক জায়গায় জমা রাখতে লাইফটাইম হোস্টিং নিন: সাইটের ফর্মের অর্ডার জমা হবে সাইট ইনবক্সে, দিনে ২৫টা পর্যন্ত, দিনের প্রথম ৫টার খবর যাবে email-এ, আর ফোনে অর্ডারের নোটিফিকেশনও চালু করা যাবে।

ব্যস্ত দোকানের জন্য Business-এ দিনে ১০০টা অর্ডার, নতুন, দেখা আর শেষ ধরে গোছানো ইনবক্স আর Excel-এ খোলার মতো CSV। Commerce-এ দিনে ৫০০টা, সাথে Steadfast বা Pathao-র নিজের ফরম্যাটে কুরিয়ারের ফাইল, যা ওদের প্যানেলে একবারে আপলোড হবে, আর অর্ডার এলেই ক্রেতাকে SMS (নিজের SMS গেটওয়ে account লাগবে, খরচ আলাদা)।

ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে খরচ কত

বানানো আর চালু করা ফ্রি: রোজ ৪,০০,০০০ পর্যন্ত ফ্রি AI টোকেনে দোকান বানানো আর বদলানো যাবে, আপনার-নাম.banglacodes.app ঠিকানায় লাইভ হবে, অর্ডার আসবে WhatsApp-এ। ফ্রিতে একসাথে ৩টা সাইট লাইভ রাখা যাবে।

নিজের ডোমেইন আর সাইট ইনবক্সের জন্য লাইফটাইম হোস্টিং একবারই ৳৬,৯৯৯, সারাজীবনের জন্য, কোনো রিনিউ নেই। বড় দোকানের জন্য Business ৳১৪,৪৯৯ আর Commerce ৳২৩,৯৯৯, দুটোর দামেই লাইফটাইম হোস্টিং ধরা, আর Business থেকে Commerce-এ উঠলে শুধু পার্থক্যটুকু দিবেন। মাসিক ভাড়া বা বিক্রির উপর কমিশন নেই; ডোমেইনের বছরের দাম, কুরিয়ার আর SMS-এর খরচ যার যার কোম্পানির। পুরো হিসাব দামের পেজে আছে।

অনলাইন দোকানের নাম, লোগো আর ব্যানার

দোকানের নাম এখনো ঠিক হয়নি? চ্যাটে লিখুন "আমার অনলাইন শাড়ির দোকানের জন্য দশটা ছোট বাংলা নাম দাও", AI নাম সাজিয়ে দিবে। পছন্দেরটা নেওয়ার আগে দেখে নিন ওই নামে ফেসবুক পেজ আগে থেকেই আছে কি না।

নাম ঠিক হলে লোগো বানিয়ে নিন: AI তিন ধাঁচের লোগো দিবে, আর সাইট ম্যানেজার থেকে সেটা সাইটে বসানো যাবে। ফেসবুক কভার আর অফারের জন্য ব্যানার বানান; বাংলা লেখা বসবে আসল ফন্টে, অক্ষর ভাঙবে না।

ই কমার্স ওয়েবসাইটে যা হবে না

ই কমার্স ওয়েবসাইট নিয়ে প্রশ্নোত্তর

ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে কত টাকা লাগে?

বানানো আর banglacodes.app ঠিকানায় লাইভ করা ফ্রি, অর্ডার আসবে WhatsApp-এ। অর্ডার সাইট ইনবক্সে জমা রাখতে বা নিজের ডোমেইনে চালাতে লাইফটাইম হোস্টিং একবারই ৳৬,৯৯৯। কুরিয়ার ফাইল আর ক্রেতাকে SMS চাইলে Commerce ৳২৩,৯৯৯, সেটাও একবারের দাম।

ফ্রিতে কি ই কমার্স ওয়েবসাইট তৈরি করা যায়?

যায়। প্রোডাক্ট, কার্ট, ডেলিভারি চার্জ আর WhatsApp-এ অর্ডার, সবই ফ্রি সাইটে চলবে। ফ্রিতে যা হবে না তা হলো সাইটের ফর্মে অর্ডার জমা রাখা; সেটার জন্য হোস্টিং নিন।

দোকানের সাইটে বিকাশে টাকা নেওয়া যায় কীভাবে?

সাইট ম্যানেজারে bKash নম্বর দিয়ে সেভ করুন, অর্ডারের পেজে নম্বর, কপির বাটন আর TrxID লেখার ঘর বসে যাবে। কাস্টমার টাকা পাঠিয়ে TrxID লিখবেন, সেটা অর্ডারের সাথে আসবে, আপনি bKash অ্যাপে মিলিয়ে নিবেন।

অর্ডার এলে ফোনে জানব কীভাবে?

ফ্রি সাইটে অর্ডারটাই WhatsApp মেসেজ হয়ে আপনার ফোনে আসবে। হোস্টিং নিলে সাইট ইনবক্সের অর্ডারের খবর email-এ যাবে, আর সাইট ম্যানেজারে ফোনে অর্ডারের নোটিফিকেশন চালু করতে পারবেন।

Steadfast বা Pathao-তে অর্ডার পাঠানো যায়?

Commerce প্ল্যানে ইনবক্সের অর্ডার থেকে Steadfast বা Pathao-র নিজের ফরম্যাটে ফাইল নামবে, ওদের প্যানেলে একবারে আপলোড করবেন। এর নিচের প্ল্যানে অর্ডারের তথ্য কুরিয়ারের প্যানেলে হাতে তুলতে হবে।

প্রোডাক্টের দাম বা ছবি বদলাব কীভাবে?

সাইট ম্যানেজার খুলে দাম, নাম বা ছবি বদলে সেভ করুন, লাইভ সাইটে বসে যাবে; AI বা Token লাগবে না। নতুন প্রোডাক্ট বা নতুন ক্যাটাগরি যোগ করতে বিল্ডারে বাংলায় বলুন।

মোবাইল দিয়ে কি ই কমার্স ওয়েবসাইট চালানো যায়?

যায়। বানানো, দাম বদলানো, অর্ডার দেখা আর লাইভ করা, সবই ফোনের ব্রাউজার থেকে হবে। কম্পিউটার লাগবে না।

BanglaCodes কি বিক্রির টাকা থেকে কমিশন নেয়?

না। কাস্টমারের টাকা সরাসরি আপনার হাতে, আপনার bKash-এ বা আপনার গেটওয়েতে যাবে; আমরা সেই লেনদেনের মাঝে থাকব না। আমাদের দিতে হবে শুধু হোস্টিং বা Token-এর দাম।

আরও পড়ুন

আরও যা বানিয়ে নিতে পারেন

আর কী কী বানানো যায়, সব দেখুন