দোকানের ক্যাশ মেমো, ইনভয়েস আর রিসিপ্ট, নিজের অ্যাপে

দোকানের নাম-ঠিকানাসহ ক্যাশ মেমো, ইনভয়েস আর মানি রিসিপ্ট বানানোর নিজের অ্যাপ। প্রোডাক্ট আর দাম লিখলে যোগফল নিজে হবে, PDF নামিয়ে কাস্টমারকে পাঠান।

মেমোর অ্যাপ বানিয়ে দিন

দোকানের ক্যাশ মেমো কি নিজে ডিজাইন করে PDF-এ দেওয়া যায়?

যায়। বাংলায় দোকানের নাম, ঠিকানা আর ফোন দিন, AI একটা মেমো বানানোর অ্যাপ বানিয়ে দিবে। প্রতিবার ক্রেতার নাম, প্রোডাক্ট, পরিমাণ আর দর লিখবেন, মোট নিজে থেকে হিসাব হবে; তারপর PDF নামিয়ে কাস্টমারকে WhatsApp-এ পাঠাবেন বা প্রিন্ট করবেন। বানানো আর লাইভ করা ফ্রি।

ক্যাশ মেমোর অ্যাপ বানানোর তিনটা ধাপ

  1. দোকানের তথ্য দিন: নাম, ঠিকানা, ফোন, আর ভ্যাট নেন কি না। লোগো থাকলে ছবিটা সাথে দিন, মেমোর উপরে বসবে।
  2. একটা নকল মেমো বানিয়ে দেখুন: AI কয়েক মিনিটে অ্যাপটা বানিয়ে দিবে। দুই তিনটা প্রোডাক্ট বসিয়ে মোটটা মিলিয়ে নিন, PDF নামিয়ে দেখুন বাংলা লেখা ঠিক আছে কি না।
  3. লাইভ করে কাউন্টারে রাখুন: "ফ্রিতে লাইভ করুন" চাপুন, লিংকটা দোকানের ফোন আর কম্পিউটারে সেভ রাখুন। এরপর প্রতি বিক্রিতে ক্রেতার নাম আর প্রোডাক্ট লিখে PDF পাঠান।

হাতে লেখা ক্যাশ মেমোর ঝামেলা থেকে মুক্তি

মেমো বইয়ে হাতে লিখতে গেলে তাড়াহুড়োয় যোগফলে ভুল হয়, কার্বন কপি ঝাপসা হয়ে যায়, আর অনলাইনের কাস্টমারকে মেমোর ছবি তুলে পাঠাতে হয়। দোকানের নাম ছাপানো মেমো বই শেষ হলে আবার প্রেসে দৌড়াতে হয়।

এখানে মেমো হবে আপনার নিজের অ্যাপে। দোকানের নাম, ঠিকানা আর ফোন একবারই বসানো থাকবে; আপনি শুধু ক্রেতার নাম, প্রোডাক্ট, পরিমাণ আর দর লিখবেন, মোট নিজে থেকে হবে। তারপর পরিষ্কার একটা PDF, বাংলা যুক্তাক্ষর না ভেঙে, সোজা কাস্টমারের WhatsApp-এ। আলাদা কোনো ইনভয়েস জেনারেটর খুঁজতে হবে না।

ক্যাশ মেমোর ফরম্যাট: কোন ঘরে কী রাখবেন

ক্যাশ মেমো, ইনভয়েস আর মানি রিসিপ্ট: কোনটা কখন

ইনভয়েস দেওয়া হয় মাল বা কাজ বুঝিয়ে দেওয়ার পর, টাকা চাইতে। ক্যাশ মেমো বা মানি রিসিপ্ট দেওয়া হয় টাকা পাওয়ার পর, প্রমাণ হিসেবে। নগদে বিক্রিতে দুটো একসাথে হয়ে যায়, তাই দোকানে একটাই ক্যাশ মেমো চলে; বাকিতে দিলে দুটো আলাদা কাগজ লাগে।

মানি রিসিপ্ট আলাদা লাগলে একই অ্যাপে দ্বিতীয় একটা পেজ চেয়ে নিন: কার কাছ থেকে, কত টাকা, কী বাবদ, আর কীভাবে পেলেন (নগদ, bKash বা ব্যাংক)। নিয়মগুলো বিস্তারিত আছে ক্যাশ মেমো আর ইনভয়েসের লেখায়।

একটা ক্যাশ মেমো এখনই লাগলে, চ্যাটেই

রোজ মেমো না লাগলে অ্যাপ বানানোর দরকার নেই। নতুন চ্যাট খুলে "ইনভয়েস বা রিসিপ্ট" কার্ডে চাপুন, তারপর দোকানের নাম, ক্রেতার নাম আর কী কী কিনেছেন দামসহ লিখে দিন। AI একটা A4 মাপের পরিষ্কার বাংলা ইনভয়েস লিখে দিবে: নম্বর, তারিখ, প্রোডাক্টের টেবিল, মোট, আর নিচে পেমেন্টের নিয়ম। যা দেননি সেটা ফাঁকা রাখবে, নিজে বানিয়ে বসাবে না।

উত্তরের নিচের "PDF / প্রিন্ট" বাটনে চাপলে সেটা বাংলা ফন্টসহ পরিষ্কার পেজে প্রিন্ট বা PDF হবে। রোজ অনেক মেমো লাগলে উপরের বাটন দিয়ে নিজের অ্যাপটাই বানিয়ে নিন, প্রতিবার লিখে বলার চেয়ে অনেক দ্রুত হবে।

টেইলার্সের জন্য ক্যাশ মেমো আর অর্ডার স্লিপ

দর্জির দোকানে টাকা আসে দুই ধাপে: মাপ দেওয়ার দিন অগ্রিম, ডেলিভারির দিন বাকিটা। তাই টেইলার্স মেমোতে থাকা চাই অর্ডার নম্বর, কাস্টমারের নাম আর ফোন, কোন পোশাক কয়টা, মজুরি, অগ্রিম, বাকি আর ডেলিভারির তারিখ। বাক্সে এই ঘরগুলোর কথা লিখে দিলে মেমোর অ্যাপ সেভাবেই বানাবে।

মাপের খাতাও ফোনে রাখতে চাইলে বিল্ডার পেজের "তৈরি Prompt" অংশে "দর্জির অর্ডার খাতা" দেখুন: প্রতিটা কাস্টমারের পোশাক ধরে মাপ জমা থাকবে, পরের অর্ডারে আগের মাপ এক চাপে আসবে, আর পোশাক রেডি হলে বাকি টাকার কথাসহ কাস্টমারকে WhatsApp মেসেজ পাঠানোর বাটন থাকবে। প্রতিটা অর্ডারের কাস্টমার কপির ছোট স্লিপও প্রিন্ট বা PDF করা যাবে।

ক্যাশ মেমো বানাতে খরচ কত, আর মেমো জমা থাকবে কোথায়

মেমোর অ্যাপ বানানো, বদলানো আর আপনার-নাম.banglacodes.app ঠিকানায় লাইভ রাখা ফ্রি: রোজ ৪,০০,০০০ পর্যন্ত ফ্রি AI টোকেন পাবেন। অ্যাপ হয়ে গেলে প্রতিটা মেমো বানাতে আর কোনো Token লাগবে না, কারণ মেমো বানাবে আপনার অ্যাপ, AI নয়।

একটা কথা আগে জেনে রাখুন: বানানো মেমোগুলো কোনো সার্ভারে জমা থাকবে না। যে PDF নামাবেন, সেটাই আপনার কপি, তাই ফোনের একটা ফোল্ডারে বা নিজের ইমেইলে রেখে দিন। আগের মেমো ওই ফোনেই জমা রাখতে চাইলে বানানোর সময় বলুন "আগের মেমো জমা রেখো"।

ক্যাশ মেমোতে যে ভুলগুলো পরে ঝামেলা বাধায়

ক্যাশ মেমো নিয়ে প্রশ্নোত্তর

ক্যাশ মেমো কী, আর ইনভয়েসের সাথে পার্থক্য কী?

ক্যাশ মেমো হলো টাকা পাওয়ার প্রমাণ, বিক্রির সময় ক্রেতাকে দেওয়া হয়। ইনভয়েস হলো টাকা চাওয়ার কাগজ, মাল বা কাজ বুঝিয়ে দেওয়ার পর। নগদে বিক্রিতে দুটো এক কাগজেই হয়, বাকিতে দিলে আলাদা লাগে।

ক্যাশ মেমো ডিজাইন কি ফ্রিতে করা যায়?

যায়। মেমোর অ্যাপ বানানো আর banglacodes.app ঠিকানায় লাইভ রাখা ফ্রি, আর অ্যাপ হয়ে গেলে প্রতিটা মেমো বানাতে কোনো Token লাগবে না।

ভ্যাটসহ ইনভয়েস তৈরি করা যাবে?

যাবে। বাক্সে লিখে দিন ভ্যাট নেন আর হার কত, ইনভয়েসে ভ্যাট আলাদা লাইনে হিসাব হবে। কোন প্রোডাক্টে কত হার, সেটা হিসাবরক্ষকের কাছ থেকে জেনে নিন; AI নিজে থেকে হার বসাবে না।

মানি রিসিপ্ট আর ক্যাশ মেমো কি একই অ্যাপে হবে?

হবে। বানানোর সময় বা পরে চ্যাটে বলুন মানি রিসিপ্টের জন্য আলাদা একটা পেজ চাই: কার কাছ থেকে, কত টাকা, কী বাবদ। দুটো কাগজই একই অ্যাপ থেকে PDF-এ নামবে।

মেমো কি প্রিন্ট করা যাবে?

যাবে। অ্যাপের প্রিন্ট বাটনে চাপলে বাটন আর বাড়তি জিনিস বাদ দিয়ে শুধু মেমোটা সাদা A4 পেজে আসবে। প্রিন্টার না থাকলে PDF-টা পাশের কম্পিউটারের দোকানে দিয়ে ছাপিয়ে নিন।

মোবাইল দিয়ে কি ইনভয়েস তৈরি করা যায়?

যায়। অ্যাপ বানানো, মেমো লেখা, PDF নামানো আর WhatsApp-এ পাঠানো, সবই ফোনের ব্রাউজার থেকে হবে। দোকানের কম্পিউটারেও একই লিংক খুলে কাজ করা যাবে।

আরও পড়ুন

আরও যা বানিয়ে নিতে পারেন

আর কী কী বানানো যায়, সব দেখুন