দোকানের হিসাব আর বাকির খাতা, নিজের অ্যাপে
দোকানের বেচাকেনা, খরচ আর বাকির হিসাব রাখার নিজের অ্যাপ বানিয়ে নিন, বাংলায় বলে। মাস শেষে মোট হিসাব, ফোনে ইনস্টল। সফটওয়্যার কিনতে হবে না।
- আমার মুদি দোকানের জন্য হিসাব খাতা বানিয়ে দাও। রোজের বিক্রি, মাল কেনা, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল আর কর্মচারীর বেতন লিখব। মাস শেষে মোট লাভ দেখাবে।
- বাকির হিসাব খাতা বানিয়ে দাও। কাস্টমারের নাম, কত টাকা বাকি আর কবে কত দিল লিখব। কার কাছে সবচেয়ে বেশি বাকি, সেটা উপরে দেখাবে।
- আমাদের ২০ জনের সমিতি, প্রতি মাসে সবাই চাঁদা দেয়। কে কোন মাসে দিল তার খাতা আর খরচের হিসাব বানিয়ে দাও, মাস শেষে WhatsApp গ্রুপে দেওয়ার মতো।
দোকানের হিসাব আর বাকির খাতা কি ফ্রিতে ফোনে রাখা যায়?
যায়। বাংলায় বলুন কী কী হিসাব রাখবেন: বিক্রি, খরচের খাত, কার কাছে কত বাকি। AI আপনার দোকানের মাপে হিসাবের অ্যাপ বানিয়ে দিবে: অঙ্ক লিখলেই যোগ-বিয়োগ, দিনের আর মাসের মোট, লাভ। বানানো আর লাইভ করা ফ্রি। শুধু জেনে রাখুন, হিসাব জমা থাকবে যে ফোনে লিখছেন সেই ফোনেই।
হিসাব খাতা অ্যাপ বানানোর তিনটা ধাপ
- খাত আর বাকির কথা লিখুন: পাঁচ ছয়টা খাতই যথেষ্ট: বিক্রি, মাল কেনা, ভাড়া, বিল, বেতন, অন্যান্য। বাকিতে বিক্রি করলে আলাদা বাকির লিস্টও চেয়ে নিন।
- লাইভ করে ফোনে বসান: AI কয়েক মিনিটে খাতাটা বানিয়ে দিবে। "ফ্রিতে লাইভ করুন" চেপে লাইভ ঠিকানাটা ফোনে খুলুন আর হোম স্ক্রিনে বসিয়ে নিন; বিল্ডারের প্রিভিউতে লেখা জমা থাকে না।
- রোজ লিখুন, সপ্তাহে ব্যাকআপ নিন: দোকান বন্ধের পরে দিনের হিসাব লিখুন। সপ্তাহে একবার ব্যাকআপ ফাইল নামিয়ে নিজের ইমেইলে পাঠিয়ে রাখুন।
খাতা-কলমের হিসাব মাস শেষে কেন মেলে না
মাস শেষে খাতা যোগ করতে বসলে দেখা যায় কাটাকাটি, কোনো দিনের খরচ লেখাই হয়নি, আর বাকির টাকা কার কাছে কত সেটা মনে করে বলতে হচ্ছে। খাতা একটাই: দোকানে রেখে এলে বাসা থেকে দেখা যায় না, ভিজলে বা হারালে কিছুই থাকে না।
দোকানের হিসাব রাখার সহজ উপায় হলো ফোনের খাতা: যোগ-বিয়োগ আপনাকে করতে হবে না। টাকার অঙ্ক লিখলেই আজকের বিক্রি, খরচ আর হাতে থাকা টাকা দেখাবে, সাথে মাসের মোট। দোকানের হিসাব রাখার সফটওয়্যার কিনতে হবে না; অ্যাপটা বানানো হবে আপনার দোকানের খাত ধরে, আপনার ভাষায়।
দোকানের হিসাব খাতা অ্যাপে কী কী থাকবে
- তারিখ, খাত, টাকা আর ছোট নোট দিয়ে আয় বা খরচ যোগ করার ঘর
- উপরে বড় করে দিনের আর মাসের আয়, খরচ আর লাভ, সাথে একটা বার চার্ট
- চাইলে আলাদা বাকির লিস্ট: কার কাছে কত বাকি, কবে থেকে, শেষ কবে কিছু দিয়েছেন
- খাত টাইপ না করে চেপে বাছার মতো বড় বাটন, টাকার অঙ্ক বাংলায়
- হিসাব নামানোর বাটন (CSV), যা Excel বা Google Sheets-এ খোলে; না দেখলে বিল্ডারে চেয়ে নিন
হিসাব কোথায় জমা থাকবে: ফোন বদলানোর আগে যা জানবেন
অ্যাপে যা লিখবেন, তা জমা থাকবে যে ফোন বা কম্পিউটারের ব্রাউজারে লিখছেন সেখানেই। অন্য ফোনে একই লিংক খুললে খাতা খালি দেখাবে; ব্রাউজারের ডেটা মুছলে, গোপন উইন্ডোতে খুললে বা ফোন হারালে হিসাবও যাবে।
তাই ফোন বদলানোর আগে পুরোনো ফোন থেকে ব্যাকআপ ফাইলটা নামিয়ে নিন, তারপর নতুন ফোনে অ্যাপ খুলে সেই ফাইল থেকে হিসাব ফেরত আনুন। অ্যাপে ফেরত আনার বাটন না থাকলে বিল্ডারে বলুন "ব্যাকআপ নামানো আর ফেরত আনার বাটন দাও"।
দুই ফোনে এক হিসাব: Business প্ল্যানের ক্লাউড ডেটা
দুজন হিসাব লিখলে, বা ফোন হারানোর ভয় থাকলে, ক্লাউড ডেটা চালু করুন। তখন হিসাব জমবে আমাদের সার্ভারে, আর যাকে পাসকোড দিবেন তিনি নিজের ফোন থেকে একই খাতা দেখবেন আর লিখবেন। এটা আছে Business (৳১৪,৪৯৯) আর Commerce প্ল্যানে; ফ্রি সাইটে বা লাইফটাইম হোস্টিংয়ে নেই।
চালু করতে সাইট ম্যানেজারের "ক্লাউড ডেটা" ট্যাবে একটা পাসকোড দিয়ে "চালু করুন" চাপুন, বিল্ডারে বলুন "হিসাবটা ক্লাউডে জমা রাখো, যাতে অন্য ফোন থেকেও দেখা যায়", তারপর আবার লাইভ করুন। আগে থেকে লেখা হিসাব প্রথম সেভেই উপরে উঠে যাবে। কেউ কাজ ছেড়ে গেলে পাসকোড বদলে দিন, তার ফোনে খাতা সাথে সাথে বন্ধ হবে। বিস্তারিত ক্লাউড ডেটার গাইডে।
হিসাব খাতা অ্যাপ বানাতে কত খরচ
এক ফোনে একজন লিখলে কোনো খরচ নেই। অ্যাপ বানানো আর আপনার-নাম.banglacodes.app ঠিকানায় লাইভ রাখা ফ্রি, রোজ ৪,০০,০০০ পর্যন্ত ফ্রি AI টোকেন দিয়ে। রোজের হিসাব লিখতে AI লাগে না, তাই লেখায় কোনো Token কাটবে না।
খরচ আসবে শুধু দুই জায়গায়: একই হিসাব কয়েকটা ফোনে চাইলে Business প্ল্যানের ক্লাউড ডেটা, আর খাতাটা আসল অ্যান্ড্রয়েড অ্যাপ করতে চাইলে প্রথম অ্যাপটা ফ্রি, পরের প্রতিটা বিল্ডে ১০ হাজার Token। সব প্ল্যান আর প্যাক দামের পেজে আছে।
সমিতির হিসাব আর মাসিক হিসাবের খাতা
সমিতি বা ক্লাবের জন্য আলাদা ছাঁচ আছে: সদস্যদের লিস্ট, মাসিক চাঁদা, কে কোন মাসে দিলেন তার টিক দেওয়া টেবিল, খরচের লিস্ট, আর বড় করে তহবিলে কত আছে। মাস শেষে পুরো হিসাব ছবি (PNG) বা PDF করে সদস্যদের WhatsApp গ্রুপে দেওয়া যাবে। বিল্ডার পেজের "তৈরি Prompt" অংশে "সমিতির হিসাব" খুঁজে নিন, নয়তো উপরের বাক্সেই সমিতির কথা লিখুন।
সংসারের মাসিক হিসাবের খাতাও একইভাবে হয়: বাজার, বাসা ভাড়া, বিল, স্কুলের বেতন খাত করে দিন, আর মাস বেছে নেওয়ার একটা ঘর চান, তাহলে গত মাসের সাথে মিলিয়ে দেখা যাবে টাকা কোথায় বেশি যাচ্ছে।
হিসাব ঠিক রাখার ছোট অভ্যাসগুলো
- ক্লাউড ডেটা না থাকলে একটা খাতায় একজনই লিখুন, নইলে হিসাব দুই ফোনে ভাগ হয়ে যাবে
- বাকির লিস্টের ব্যাকআপ আরও ঘনঘন নামান; বাকির হিসাব হারানো মানে টাকা হারানো
- এটা দোকানের নিজের খাতা, ভ্যাট বা কর দাখিলের কাগজ নয়; সেই নিয়ম হিসাবরক্ষকের কাছ থেকে জেনে নিন
- বিক্রির কাগজের জন্য ক্যাশ মেমোর অ্যাপ বানিয়ে নিন, খাতার পাশাপাশি চলবে
হিসাব খাতা নিয়ে প্রশ্নোত্তর
দোকানের হিসাব রাখার সফটওয়্যার কি ফ্রি?
সফটওয়্যার কিনতে হবে না। নিজের হিসাবের অ্যাপ বানানো আর banglacodes.app ঠিকানায় লাইভ রাখা ফ্রি; টাকা লাগবে শুধু কয়েকটা ফোনে এক হিসাব চাইলে, Business প্ল্যানের ক্লাউড ডেটায়।
ফোন বদলালে কি হিসাব পাব?
নিজে থেকে পাবেন না, কারণ হিসাব পুরোনো ফোনের ব্রাউজারে জমা থাকে। বদলানোর আগে পুরোনো ফোন থেকে ব্যাকআপ ফাইল নামিয়ে নতুন ফোনে ফেরত আনুন। ক্লাউড ডেটা চালু থাকলে নতুন ফোনে পাসকোড দিলেই পুরো হিসাব নেমে আসবে।
বাকির হিসাব খাতা কীভাবে রাখব?
বানানোর সময় বলুন আলাদা একটা বাকির লিস্ট চাই: কাস্টমারের নাম, কত বাকি, কবে থেকে, শেষ কবে দিয়েছেন। কেউ টাকা দিলে লিখলেই বাকি কমবে, আর কার কাছে সবচেয়ে বেশি বাকি সেটা উপরে দেখাতে বলুন।
বিল্ডারে পরীক্ষা করলাম, লেখা জমা থাকছে না কেন?
বিল্ডারের প্রিভিউ আর শেয়ার লিংকে নিরাপত্তার জন্য জমা রাখা বন্ধ থাকে। খাতাটা লাইভ করে আপনার-নাম.banglacodes.app ঠিকানায় খুলুন, সেখানে লেখা জমা থাকবে। লাইভ করা ফ্রি।
ইন্টারনেট ছাড়া কি হিসাব লেখা যাবে?
যাবে, যদি বানানোর সময় বলেন "হোম স্ক্রিনে বসানোর মতো করে দাও, নেট ছাড়াও যেন খোলে"। তখন লাইভ ঠিকানাটা একবার খোলার পর নেট ছাড়াও লেখা যাবে।
আমার হিসাব কি অন্য কেউ দেখতে পাবে?
না। ক্লাউড ডেটা ছাড়া হিসাব থাকবে শুধু আপনার ফোনে। ক্লাউড ডেটা চালু করলে দেখবেন শুধু পাসকোড যাঁর কাছে আছে তিনি; আমাদের সাপোর্টও ভেতরের হিসাব দেখতে পারে না।
আরও পড়ুন
- দৈনিক আয়-ব্যয়ের হিসাবের খাতা: গাইড
- ক্লাউড ডেটা: এক হিসাব সব ফোনে
- দোকানের হিসাব ফোনে রাখার আগে যা জানা দরকার
- Basic, Business না Commerce: কোনটা আপনার
আরও যা বানিয়ে নিতে পারেন
- অ্যাপ: হিসাব, বুকিং, হাজিরা বা নিজের কাজের অ্যাপ
- ক্যাশ মেমো: দোকানের মেমো, ইনভয়েস আর রিসিপ্ট, PDF-এ
- ই কমার্স ওয়েবসাইট: প্রোডাক্ট, কার্ট আর অর্ডারসহ অনলাইন দোকান
- অ্যান্ড্রয়েড অ্যাপ: সাইট থেকে .apk আর Play Store-এর .aab