অর্ডার, মেসেজ আর ইমেইল
বানানো সাইট থেকে অর্ডার বা মেসেজ আমার কাছে আসবে কিভাবে?
তিন ফ্রি পথে: WhatsApp বাটন (বাংলাদেশে সেরা), mailto লিংক, আর Web3Forms-এর মতো ফ্রি ফর্ম-সার্ভিস। static সাইট নিজে ইমেইল পাঠাতে পারে না, তাই ভান করা টুল BanglaCodes বানায় না। চতুর্থ পথটা পেইড: নিজের ডোমেইনে হোস্টিং নিলে ফর্মের সাবমিশন সাইট ড্যাশবোর্ডের ইনবক্সে জমা হয়, email-এও খবর যায়।
সাইট থেকে খবরটা আপনার কাছে আসবে কীভাবে
ধরুন আপনার দোকানের সাইটে কেউ অর্ডার দিলেন, বা পোর্টফোলিও দেখে কেউ কাজের প্রস্তাব পাঠাতে চান। খবরটা আপনার কাছে পৌঁছাবে কীভাবে?

প্রথমেই সত্যিটা জেনে নিন: BanglaCodes-এ বানানো সাইট একটা static সাইট, মানে তার নিজের কোনো সার্ভার নেই। তাই সাইট নিজে থেকে ইমেইল পাঠাতে পারে না। যে টুল "অর্ডার পাঠানো হয়েছে" দেখায় অথচ আসলে কোথাও পাঠায় না, সেটা প্রতারণা; BanglaCodes-এর AI-কে তাই শেখানো আছে ভান না করতে। খবর পৌঁছানোর সৎ পথ তিনটা, নিচে সহজ থেকে কঠিন সাজানো।
আর একটা চতুর্থ পথও আছে, সেটা পেইড: লাইফটাইম হোস্টিং নিলে সাইটের ফর্ম সত্যি সত্যি কাজ করে (নিজের ডোমেইন লাগে না), সাবমিশন আপনার সাইট ড্যাশবোর্ডের ইনবক্সে জমা হয় আর email-এ খবর যায় (লাইফটাইম ডোমেইন হোস্টিংয়ে দিনে ২৫টা সাবমিশন, Business আর Commerce-এ আরও বেশি)। কোন হোস্টিংয়ে কী পাবেন, সেটা "কোন হোস্টিং আপনার জন্য" গাইডে। নিচের তিনটা পথ অবশ্য ফ্রিতেই চলে।
পথ ১: WhatsApp বাটন (বাংলাদেশে সেরা)
ক্রেতা "অর্ডার করুন" চাপবেন, তার WhatsApp খুলে যাবে, অর্ডারের পুরো লিস্ট মেসেজ হিসেবে লেখা থাকবে, সে শুধু send চাপবে। আপনার নম্বরে মেসেজটা আসবে, আর ক্রেতার সাথে সরাসরি কথাও শুরু হয়ে গেল। দোকান, রেস্টুরেন্ট মেনু, বুকিং, সবকিছুর জন্য এটাই সবচেয়ে ইফেক্টিভ পথ।
বিল্ডারে শুধু বলুন:
আমার দোকানের সাইটে "WhatsApp-এ অর্ডার করুন" বাটন দাও। আমার নম্বর 8801712345678। কার্টের সব আইটেম আর মোট দাম মেসেজে লেখা থাকবে।
- নম্বরটা দেশের কোডসহ দিবেন (+৮৮ বাংলাদেশের জন্য), যেমন উপরে।
- ক্রেতার ফোনে WhatsApp না থাকলে লিংকটা ব্রাউজারে WhatsApp Web খুলবে, তাতেও কাজ চলে।
- আপনার নম্বর সাইটে প্রকাশ্যে থাকবে, এটা মাথায় রাখুন। ব্যবসার নম্বর দিন, ব্যক্তিগতটা নয়।

পথ ২: ইমেইল (mailto) লিংক
"ইমেইল করুন" বাটনে চাপলে ভিজিটরের নিজের মেইল অ্যাপ খুলবে, ফর্মের তথ্য subject আর body-তে বসানো থাকবে, সে send চাপলে মেইলটা আপনার ঠিকানায় আসবে। সাইট নিজে পাঠাচ্ছে না, ভিজিটরই পাঠাচ্ছেন, এই পার্থক্যটা বোঝা জরুরি।
- যে ভিজিটরের ফোনে মেইল অ্যাপ set করা নেই, তার কাছে বাটনটা কাজ করবে না। তাই mailto একা না রেখে পাশে WhatsApp বাটনও রাখুন।
- বিল্ডারে বলুন: "যোগাযোগ ফর্মের নিচে mailto বাটন দাও, আমার ইমেইল rumana@aiinbangla.com"।
পথ ৩: সত্যিকারের ফর্ম জমা (Formspree বা Web3Forms)
ভিজিটর send চাপবে আর জমাটা সরাসরি আপনার ইমেইলে পৌঁছে যাবে, তার ফোনে কোনো অ্যাপ খোলা ছাড়াই। এর জন্য একটা ফ্রি ফর্ম-সার্ভিসের সাহায্য লাগে, যারা আপনার হয়ে মেইলটা পাঠিয়ে দেয়। দুটো পরিচিত সার্ভিস:
| সার্ভিস | ফ্রি লিমিট | যা লাগবে |
| Web3Forms | মাসে ২৫০টা জমা | শুধু ইমেইল দিলেই access key |
| Formspree | মাসে ৫০টা জমা | account খুলে form endpoint |
- সার্ভিসের সাইটে গিয়ে নিজের ইমেইল দিয়ে একটা key বা endpoint নিন (দুই মিনিটের কাজ)।
- বিল্ডারে বলুন: "যোগাযোগ ফর্মটা Web3Forms দিয়ে জমা হবে, আমার access key হলো XXXX"।
- AI ফর্মটা ওই endpoint-এ POST করবে, আর সফল হলে "পৌঁছে গেছে", ফেইল করলে "যায়নি, আবার চেষ্টা করুন" দেখাবে।
- key-টা সাইটের কোডে প্রকাশ্যে থাকে, এটা স্বাভাবিক; এই সার্ভিসগুলো সেভাবেই বানানো। কেউ অপব্যবহার করলে সার্ভিসের dashboard থেকে key বদলে নিবেন।
- মাসের লিমিট পেরোলে জমা বন্ধ হয়ে যায়, তাই ব্যস্ত দোকানের মূল পথ WhatsApp রাখাই বুদ্ধিমানের কাজ।
অ্যাপের ভেতরে "অ্যাডমিন প্যানেল"
অনেকে চান সাইটের ভেতরেই একটা মালিক-অংশ, যেখানে সব অর্ডার বা মেসেজের লিস্ট দেখা যাবে। এটা বানানো যায়, তবে একটা লিমিট বুঝে নিয়ে: static সাইটের data ব্রাউজারের ভেতরে (localStorage-এ) জমা থাকে।
- বিল্ডারে বলুন: "একটা হিডেন অ্যাডমিন view দাও (?admin=1 দিয়ে খুলবে), সেখানে সব অর্ডারের লিস্ট, মোট হিসাব আর CSV ডাউনলোড থাকবে"।
- লিমিটটা হলো: যে ব্রাউজারে অর্ডার হয়েছে, লিস্ট সেখানেই জমা। ক্রেতার ফোনের অর্ডার আপনার ফোনে নিজে নিজে আসবে না। তাই অর্ডার আসার পথ (WhatsApp বা ফর্ম-সার্ভিস) আলাদাভাবে চালু রাখুন; অ্যাডমিন প্যানেলটা আপনার নিজের হিসাবের খাতা।
- অ্যাডমিন অংশে PIN বসানো যায়, কিন্তু জেনে রাখুন: client-side PIN ভদ্রতার পর্দা মাত্র, কোড দেখলে যে-কেউ পেরোতে পারে। আসল গোপন তথ্য static সাইটে রাখবেন না।
নতুনদের যত প্রশ্ন
সাইট কি নিজে থেকে আমাকে ইমেইল পাঠাতে পারবে?
ফ্রি সাইট নিজে থেকে পারে না, কারণ static সাইটের নিজের সার্ভার নেই। ফ্রিতে খবর আনার তিনটা পথ: WhatsApp বাটন, mailto লিংক, বা Web3Forms-এর মতো ফর্ম-সার্ভিস। আর লাইফটাইম হোস্টিং নিলে সাইটের ফর্ম সত্যিই কাজ করে, নিজের ডোমেইন লাগে না: সাবমিশন সাইট ড্যাশবোর্ডের ইনবক্সে জমা হয় আর আপনার email-এ খবর যায়, Business আর Commerce-এ দিনের লিমিটটা বাড়ে (বিস্তারিত banglacodes.com/docs/hosting-kon-ta)। তিনটাই এই গাইডে ধাপে ধাপে আছে।
ক্রেতা অর্ডার দিলে আমি সাথে সাথে জানব কিভাবে?
WhatsApp পথটা নিন। ক্রেতা বাটন চাপার পর send চাপলেই মেসেজটা আপনার নম্বরে চলে আসবে, ফোনের notification-ও পাবেন। ফর্ম-সার্ভিস নিলে জমাগুলো ইমেইলে আসবে, সেখানে notification আপনার মেইল অ্যাপের উপর নির্ভর করবে।
অ্যাডমিন প্যানেলে PIN দিলে কি সেটা নিরাপদ?
পুরোপুরি নয়। PIN-টা সাইটের কোডের ভেতরেই থাকে, তাই কেউ কোড খুলে দেখলে পেরিয়ে যেতে পারবে। পাড়ার কেউ হঠাৎ খুলে ফেলবে না, এটুকু আড়াল হিসেবে PIN ঠিক আছে; কিন্তু টাকাপয়সা বা গোপন তথ্য এভাবে রাখবেন না।
ফর্মে আসা অর্ডার কোথায় জমা হয় আর কীভাবে দেখবেন, সেটা সাইট ম্যানেজ করুন গাইডের "ইনবক্স" অংশে ছবিসহ আছে।