Business হোস্টিং: সাইট ইনবক্স, ব্লগ আর অর্ডার

আমার সাইট থেকে কি ভিজিটরের অর্ডার বা মেসেজ সরাসরি পাওয়া যায়?

হ্যাঁ, নিজের ডোমেইনে হোস্টিং নিলেই (একবারই ৳৬,৯৯৯) ফর্ম সত্যি কাজ করে: অর্ডার, বুকিং আর মেসেজ সাইট ড্যাশবোর্ডের ইনবক্সে জমা হয়, email-এও খবর যায়, দিনে ২৫টা পর্যন্ত। Business (একবারই ৳১৪,৪৯৯) দিনে ১০০টা, সাথে ব্লগ ও নতুন পেজ, header/footer কোড আর ব্যাকআপ, ৳৬,৯৯৯ দামের ভেতরেই। Commerce (৳২৩,৯৯৯): দিনে ৫০০ সাবমিশন, ক্রেতাকে SMS আর কুরিয়ারের অর্ডার ফাইল।

সাইটের ফর্ম থেকে অর্ডার সোজা আপনার কাছে

ফ্রিতে প্রকাশ করা সাইট দেখতে যত সুন্দরই হোক, ভিজিটর ফর্মে কিছু লিখলে সেটা কোথাও পৌঁছায় না, কারণ জমা রাখার জন্য আমাদের সার্ভার লাগে। লাইফটাইম হোস্টিং সেই দেয়ালটাই সরিয়ে দেয়: আপনার সাইটের ফর্ম এখন আমাদের সার্ভারে জমা পড়ে, আপনি ড্যাশবোর্ডে দেখবেন, email-এ খবর পাবেন। লাইফটাইম ডোমেইন হোস্টিংয়ে (একবারই ৳৬,৯৯৯) দিনে ২৫টা সাবমিশন আর ৫টা email খবর; Business আর Commerce সেই লিমিট বাড়ায় (পেজ ১৫টা থেকে ৫০ বা ২০০), সাথে নিজের কোড, SMS আর কুরিয়ারের ফাইল যোগ করে।

সাইট ইনবক্সে আসা অর্ডার

যা যা পাবেন

লাইফটাইম ডোমেইন হোস্টিং, একবারই ৳৬,৯৯৯: সাইট ইনবক্স আর email-এ খবর এখানেই শুরু, দিনে ২৫টা সাবমিশন আর ৫টা email; ইনবক্সের ওপরে "ফোনে অর্ডারের নোটিফিকেশন" চালু করলে ওই জমাগুলোর খবর ফোনেও আসে, তিন প্ল্যানেই। ড্যাশবোর্ডের পেজ আর ব্লগ এখানেও আছে, ১৫টা পর্যন্ত; নিজের কোড, SMS বা কুরিয়ারের ফাইল এতে নেই।

Business, একবারই ৳১৪,৪৯৯ (প্রতি সাইটে):

Commerce, একবারই ৳২৩,৯৯৯: Business-এর সবকিছু, তার সাথে দিনে ৫০০ সাবমিশন, ২০০ পেজ, ক্রেতাকে SMS, কুরিয়ারের অর্ডার ফাইল, আর ফর্মে email থাকলে আপনার নিজের ভাষায় অটোমেটিক ধন্যবাদ-মেসেজ। Business থেকে উঠলে শুধু পার্থক্যটুকু কাটে।

কোড ও অটো-রিপ্লাই ট্যাব: প্রতিটা পেজের header আর footer-এ নিজের কোড

চালু করবেন যেভাবে

  1. অ্যাপটা Publish করুন (Publish গাইড দেখুন)।
  2. বিল্ডারে লেখার বক্সের ওপরের সাইট ম্যানেজ চিপে চাপুন, সাইটের ম্যানেজ পেজ খুলবে।
  3. প্ল্যানের কার্ডে চালু করুন চাপুন। দাম বিকাশ, নগদ বা কার্ডে দিন, নয়তো ব্যালেন্সে যথেষ্ট Token থাকলে সেখান থেকে; আগে Token কিনে রাখতে হয় না।
  4. ফর্ম কাজ করাতে AI-কে বলুন: "যোগাযোগের ফর্মটায় data-bc-form attribute দাও।" ব্যস।

সাইট ড্যাশবোর্ডের এক নজরে: কতজন এসেছে, কয়টা সাবমিশন, ৩০ দিনের হিসাব

কার্ট আর চেকআউট (WooCommerce-এর মতো)

AI-কে সোজা বাংলায় বলুন: "একটা চেকআউট পেজ বানাও কার্ট সহ, ক্যাশ অন ডেলিভারি রাখো।" যা তৈরি হবে:

  1. কার্ট দেখা: কী কী নিয়েছে, কয়টা, দাম কত, সব এক জায়গায়। সংখ্যা বাড়ানো-কমানো যায়।
  2. ক্রেতার তথ্য: নাম, মোবাইল আর পুরো ঠিকানা লাগবেই; জেলা আর email ইচ্ছেমতো। বাংলাদেশে বেশিরভাগ ক্রেতার email নেই, তাই ওটা বাধ্যতামূলক করা হয় না।
  3. ডেলিভারি চার্জ: ঢাকার ভিতরে আর বাইরে আলাদা, মোট টাকাটা সাথে সাথে বদলায়।
  4. পেমেন্ট: ক্যাশ অন ডেলিভারি আগে থেকেই বাছা থাকে। আপনি সাইট ড্যাশবোর্ডে নিজের গেটওয়ের পেমেন্ট লিংক দিলে "অনলাইনে দিব" বাটনও আসে।

মোট টাকাটা আমরা নিজে যোগ করি। পেজ যে মোট টাকা পাঠায় সেটা আমরা বিশ্বাস করি না, প্রতিটা প্রোডাক্টের দাম আর সংখ্যা দিয়ে সার্ভারে আবার যোগ করি, আর পেজটা যা বলেছিল সেটাও পাশে লিখে রাখি যদি দুটো না মেলে। তবে একটা কথা পরিষ্কার করে বলা দরকার: প্রতিটা প্রোডাক্টের দামটা আসে ক্রেতার ব্রাউজার থেকেই। আপনার দামের কোনো লিস্ট আমাদের সার্ভারে নেই, তাই কেউ ব্রাউজার খুলে একটা প্রোডাক্টের দাম বদলে দিলে আমরা সেটা ধরতে পারব না। যোগ করাটা মেলে না এমন হলে ধরতে পারি, আর অঙ্কটা একেবারেই পড়া না গেলে অর্ডারটায় লাল দাগ দিয়ে কুরিয়ারের ফাইল থেকে সরিয়ে রাখি। তাই বড় অঙ্কের অর্ডার পাঠানোর আগে দামটা একবার চোখ বুলিয়ে নিবেন।

পেজ ও ব্লগ ট্যাব: AI বিল্ডার না খুলেই নতুন পেজ লেখা যায়

ক্রেতাকে SMS

ক্যাশ অন ডেলিভারির ক্রেতার email থাকে না, মোবাইল থাকেই। তাই Commerce-এ অর্ডার এলে SMS পাঠানো যায়, দুই দিকেই: ক্রেতাকে "পেয়েছি" আর আপনাকে "নতুন অর্ডার ৳৭,৯৭০, সাবিনা 01812345678"।

SMS যায় আপনার নিজের গেটওয়ে account থেকে, আমাদের দিয়ে নয়। কারণটা সোজা: বাংলাদেশে ব্যবসার নামে SMS পাঠানোর Sender ID (masking) BTRC-তে আলাদা করে নিবন্ধন করতে হয়, ট্রেড লাইসেন্স আর NID দিয়ে। ওটা আপনার নামেই হতে হবে, আমাদের নামে হয় না।

ক্রেতাকে SMS দিনে সর্বোচ্চ ২০০টা আর ঘণ্টায় ৩০টা যায়, এর বেশি অর্ডার এলে অর্ডার ইনবক্সে জমা হয় ঠিকই, শুধু ক্রেতার SMS-টা যায় না, আর আপনাকে মেইলে জানানো হয়। এটা আপনার SMS ব্যালেন্স বাঁচানোর জন্য: ফর্মটা সবার জন্য খোলা, তাই কেউ চাইলে ভুয়া অর্ডার দিয়ে আপনার টাকায় SMS পাঠাতে পারত। অচেনা নম্বরের অদ্ভুত অর্ডার দেখলে কোড ট্যাব থেকে ক্রেতার SMS কিছুক্ষণ বন্ধ রাখুন।

চালু করবেন যেভাবে:

  1. BulkSMSBD, Alpha SMS বা BulkSMS Dhaka-তে account খুলে টাকা ভরুন।
  2. সাইট ড্যাশবোর্ডের কোড ট্যাবে গেটওয়েটা বেছে নিন, লিংকের ফরম্যাট বসে যাবে।
  3. ফরম্যাটের API_KEY আর SENDER_ID জায়গায় নিজেরগুলো বসান। "{phone}" আর "{message}" লেখা দুটো যেন থাকে, ওখানেই নম্বর আর মেসেজ বসবে।
  4. টেস্ট SMS পাঠান চাপুন আর নিজের ফোনটা দেখুন।

ওই টেস্ট বাটনটা এড়িয়ে যাবেন না। বাংলাদেশের প্রায় সব গেটওয়ে ব্যালেন্স শেষ হলে বা Sender ID বন্ধ থাকলেও উত্তরে "ঠিক আছে" বলে দেয়। আমরা প্রতিটা গেটওয়ের উত্তর আলাদা করে পড়ি বলে "ব্যালেন্স শেষ" ধরনের ভুল ধরতে পারি, কিন্তু নিজের ফোনে মেসেজটা আসতে দেখাটাই একমাত্র পাকা প্রমাণ।

খরচের হিসাব: বাংলা লেখা Unicode, তাই ৭০ অক্ষরে একটা SMS ধরা হয় (ইংরেজিতে ১৬০)। মানে একটা লম্বা বাংলা মেসেজ আসলে ২-৩টা SMS-এর বিল। মেসেজ লেখার সময় আমরা কয়টা হচ্ছে দেখিয়ে দিই।

MIM SMS এখানে চলবে না, ওরা আগে থেকে সার্ভারের IP whitelist চায় আর আমাদের IP বদলায়।

কোড ট্যাবের SMS অংশ: গেটওয়ে, লিংক, নিজের নম্বর আর টেস্ট SMS

কুরিয়ারে অর্ডার পাঠানো

অর্ডারগুলো এক এক করে কুরিয়ারের সাইটে টাইপ করতে হয় না। সাইট ড্যাশবোর্ডের ব্যাকআপ ট্যাব থেকে ফাইল নামিয়ে ওদের প্যানেলে bulk upload করুন।

যে অর্ডারে ফোন বা ঠিকানা নেই সেটা ফাইলে যায় না, কারণ ওটা কেউ পৌঁছে দিতে পারবে না। কয়টা বাদ পড়ল সেটাও দেখানো হয়, যাতে পাঁচটা অর্ডারের জায়গায় চারটা পার্সেল পাঠিয়ে দিন না।

এক ফাইলে সর্বোচ্চ ১,০০০টা অর্ডার যায়, আর সবচেয়ে পুরোনোগুলো আগে যায় (যে ক্রেতা সবচেয়ে বেশি অপেক্ষা করেছেন, তাঁর পার্সেলটাই আগে যাওয়া উচিত)। এর বেশি বাকি থাকলে কয়টা বাকি আছে সেটা পর্দায় লেখা থাকে: এগুলো পাঠিয়ে ইনবক্সে "শেষ" দাগিয়ে দিলে পরেরবার নামানোর সময় বাকিগুলো চলে আসবে। সাবমিশনের CSV-তেও এক ফাইলে ১,০০০টা যায়, সেখানে সবচেয়ে নতুনগুলো আগে।

ফর্মের ঘরগুলোর নাম যাই হোক, আমরা নাম-মোবাইল-ঠিকানা খুঁজে বের করি: বাংলা "মোবাইল" হোক বা ইংরেজি "Mobile No.", আর কোনোটাই না মিললে লেখার ধরন দেখে (০১ দিয়ে শুরু ১১ সংখ্যা মানে মোবাইল)।

নতুনদের যত প্রশ্ন

ফর্মের তথ্য কোথায় থাকে?

আমাদের সার্ভারে, শুধু আপনার account থেকেই দেখা যায়। CSV-তে নামিয়ে নিজের কাছেও রাখতে পারেন।

দিনের লিমিট পার হলে কী হয়?

ফর্মে ভদ্রভাবে লেখা আসে যে আজকের কোটা শেষ; পরদিন আবার চালু। ব্যস্ত দোকানের জন্য Commerce-এর ৫০০-ই ঠিক মাপ।

ফ্রি শেয়ার লিংকে কি ফর্ম চলে?

হোস্টিং কেনা থাকলে ফর্ম চলে publish করা সাইটে (apnar-site.banglacodes.app আর নিজের ডোমেইনে)। /p/ শেয়ার লিংকটা প্রিভিউয়ের জন্য।

প্ল্যানটা নেওয়ার পর ইনবক্স, পেজ আর ব্লগ কোথায় পাবেন সেটা সাইট ম্যানেজ করুন গাইডে ধাপে ধাপে দেখানো আছে, আর পোস্ট লেখার নিয়ম নতুন পেজ আর ব্লগ পোস্ট গাইডে।

এরপর পড়ুন