অফার আর অর্ডারের পেজ: ফেসবুক বিজ্ঞাপন, ক্যাশ অন ডেলিভারি

ফেসবুক বিজ্ঞাপনের জন্য ক্যাশ অন ডেলিভারির অফার পেজ কিভাবে বানাব?

অ্যাপ পেজের তৈরি Prompt-এ "অফার ও অর্ডার পেজ" কার্ড, বা banglacodes.com/make/landing-page খুলুন। পণ্যের নাম, দাম, অফার, ডেলিভারি চার্জ, WhatsApp নম্বর আর নিজের ছবি দিন। পেজে ফোনের প্রথম পর্দায় দাম আর অর্ডার বাটন, নিচে অর্ডার ফর্ম আর সর্বমোট থাকে। অর্ডার আসে WhatsApp-এ, হোস্টিং থাকলে ইনবক্সে। ফ্রিতে Publish করে লিংকটা বিজ্ঞাপনে দিন।

কী বানাচ্ছেন

ফেসবুকে বিজ্ঞাপন দিলে কাস্টমার একটা পেজে এসে নামেন। সেই পেজে থাকে একটা পণ্য, তার অফার, আর পেজের ভেতরেই অর্ডারের ফর্ম; টাকা ক্যাশ অন ডেলিভারি। BanglaCodes-এ এমন পেজের জন্য একটা পরীক্ষা করা ছক আছে, বিল্ডার সেটা মেনেই বানায়।

শুরু করা

  1. অ্যাপ পেজের তৈরি Prompt অংশে ব্যবসা ও দোকান থেকে অফার ও অর্ডার পেজ কার্ডে ক্লিক করুন, নয়তো banglacodes.com/make/landing-page খুলুন।
  2. বিল্ডার খুললে লেখার বক্সেই বলা থাকে কী দিতে হবে: পণ্যের নাম, দাম, অফার থাকলে সেটা, ডেলিভারি চার্জ আর WhatsApp নম্বর।
  3. পণ্যের নিজের ছবি সঙ্গে দিন। এই কার্ডে আপনার দেওয়া ছবিই বসে।
  4. পাঠান-এ ক্লিক করুন।
যা দেননি তা AI বানায় না: দাম, অফার, ডেলিভারি চার্জ, স্টক বা রিভিউ। আগের দাম কেটে দেখানোও শুধু আপনি বললে।

পেজে কী কী থাকে

অর্ডার আপনার কাছে কীভাবে আসে

সাইটে যা আছেঅর্ডার যেখানে আসে
ফ্রি সাইটকাস্টমারের পাঠানো WhatsApp মেসেজে, আপনার নম্বরে
লাইফটাইম হোস্টিং, Business বা Commerceসাইট ম্যানেজ পেজের ইনবক্সে, সাথে email-এ খবর

বিকাশ, নগদ বা রকেটে অগ্রিম নিতে চাইলে সাইট ম্যানেজ পেজে নম্বরগুলো দিন; অর্ডার ফর্মের সাথে নম্বর, কপির বাটন আর TrxID-এর ঘর বসে যায়। ধাপগুলো বিকাশ, নগদ, রকেট আর TrxID-এর গাইডে।

লাইভ করে বিজ্ঞাপনে দেওয়া

  1. Publish-এ ক্লিক করুন, এটা ফ্রি। সাইট আপনার-নাম.banglacodes.app ঠিকানায় লাইভ হয়।
  2. ফোনে খুলে নিজে একটা অর্ডার পাঠিয়ে দেখুন, ঠিক জায়গায় আসছে কি না।
  3. লাইভ লিংকটাই ফেসবুক বিজ্ঞাপনের ওয়েবসাইটের ঘরে দিন।

নতুনদের যত প্রশ্ন

দাম বা অফার বদলাতে আবার বানাতে হবে?

না। সাইট ম্যানেজ পেজের লেখা ও ছবি অংশে দাম আর লেখা নিজে বদলান, AI লাগে না, ক্রেডিটও কাটে না।

একাধিক পণ্য রাখা যাবে?

এই পেজটা এক পণ্যের জন্য। অনেক পণ্য হলে অনলাইন দোকানের গাইড দেখুন, নিচের লিংকে।

এরপর পড়ুন