শোকেস: অন্যের কাজ দেখুন, নিজের কাজ দেখান

শোকেসের অ্যাপগুলো কি নিজে বানিয়ে নেওয়া যায়?

যায়। সেরা কাজ পেজে BanglaCodes দিয়ে বানানো অ্যাপ দেখে পছন্দ হলে নিজে বানান চাপুন, ওই অ্যাপের একটা কপি আপনার account-এ চলে আসবে, তারপর বাংলায় বলে নিজের মতো বদলে নিন। নিজের সুন্দর অ্যাপটাও শোকেসে জমা দেওয়া যায়, একদম ফ্রি।

সেরা কাজের গ্যালারি

উপরের মেনুতে সেরা কাজ (Showcase) পেজে BanglaCodes দিয়ে বানানো সুন্দর অ্যাপগুলো দেখতে পাবেন। খুলে দেখুন কী কী সম্ভব, আর কেমন করে সাজানো হয়েছে।

সেরা কাজের পেজ

এক ক্লিকে রিমিক্স

পছন্দ হলে নিজে বানান চাপুন। ওই অ্যাপের একটা কপি সরাসরি আপনার account-এ চলে আসবে, তারপর বাংলায় বলে নিজের মতো বদলে নিন। শূন্য থেকে শুরু করার চেয়ে এটা অনেক দ্রুত, আর নতুনদের জন্য শেখার সবচেয়ে সহজ পথ।

নিজের কাজ জমা দেওয়া

আপনার অ্যাপটা সুন্দর হয়ে থাকলে অ্যাপ প্যানেল বা শেয়ার প্যানেল থেকে শোকেসে জমা দিন চাপুন। আমরা দেখে ভালো লাগলে শোকেসে তুলে দিব, তখন আপনার নামসহ সবাই দেখবে। ভালো বিজ্ঞাপন, একদম ফ্রি।

জমা দেওয়ার আগে: যা দেখে অনুমোদন হয়

জমা দেওয়ার সময় BanglaCodes সাইটটা একবার পরীক্ষা করে দেখে। কোডে ভুল, মাঝপথে কাটা পেজ, ভাঙা ছবি, নমুনা ফোন নম্বর বা নমুনা লেখা পেলে লিস্ট করে দেখায়, প্রতিটার পাশে কী করতে হবে তাও থাকে। বিল্ডারে ঠিক করুন চাপলে ঠিক করার অনুরোধটা বিল্ডারের বক্সে লেখা হয়ে যায়, আপনার আসল তথ্যটুকু যোগ করে পাঠিয়ে দিন। তবু জমা দিতে চাইলে "আমি সব ঠিকঠাক দেখে নিয়েছি" ঘরে টিক দিতে হয়, আর রিভিউয়ার লিস্টটাও দেখতে পান।

সাইটটা আরও ভালো করতে:

রিভিউয়ে যা দেখা হয়: সাইটটা সম্পূর্ণ আর সব বাটন কাজ করে; ফোনে ঠিকঠাক চলে; নিজের কাজ, উদ্দেশ্য পরিষ্কার; তথ্য সৎ, বানানো রিভিউ বা কাস্টমারের সংখ্যা নেই; অন্যের কপিরাইট করা ছবি, লোগো বা লেখা নেই, বিভ্রান্তিকর কিছু নেই; কারও ব্যক্তিগত বা গোপন তথ্য নেই, বেআইনি কিছু নেই। অসম্পূর্ণ হলে রিভিউয়ার সাইটটা ফেরত দিতে পারেন, তখন কী ঠিক করতে হবে তা মেইলে জানিয়ে দেওয়া হয়।

শোকেসে উঠলে যা পাবেন:

আপনার নিজের পাবলিক পেজ

আপনার শেয়ার করা সব কাজ এক পেজে জমা হয়, ঠিকানাটা banglacodes.com/u/আপনার-নাম। প্রতিটা অ্যাপের পাশে কতজন খুলেছে সেটাও থাকে।

পেজটা আপনার জন্য আগে থেকেই বানানো আছে, আলাদা করে চালু করার কিছু নেই। নামটা পছন্দ না হলে Settings থেকে বদলে নিন: ছোট হাতের ইংরেজি অক্ষর, সংখ্যা আর আন্ডারস্কোর, ৩ থেকে ২০ অক্ষরের মধ্যে।

ক্লায়েন্ট বা চাকরির জায়গায় নিজের কাজ দেখাতে এই এক লিংকটাই যথেষ্ট।

শেয়ার করে বোনাস Token

অ্যাপের শেয়ার প্যানেলে তৈরি লেখাটা ফেসবুক বা WhatsApp-এ পোস্ট করুন। আপনার লিংক অন্তত ৩ জন খুললেই ৫০০ বোনাস Token পেয়ে যাবেন। প্রতি অ্যাপে একবার, মোট ৫ বার।

নতুনদের যত প্রশ্ন

শোকেসে দিলে কি আমার অ্যাপ অন্যরা নিয়ে নিবে?

কেউ আপনার অ্যাপটা নিতে পারে না, রিমিক্স করলে তারা আলাদা একটা কপি পায়। আপনারটা আপনারই থাকে, ভিজিটরও আপনার লিংকেই আসে।

জমা দিলেই কি উঠে যাবে?

না, আগে একটা রিভিউ হয়, তারপর ওঠে। সুন্দর আর সম্পূর্ণ কাজ হলে ওঠার সম্ভাবনা বেশি।

সপ্তাহের সেরা লিস্টে উঠব কিভাবে?

ওটা কেউ বাছাই করে না, গত ৭ দিনে যার অ্যাপ সবচেয়ে বেশি মানুষ খুলেছে সে-ই ওঠে। লিংক শেয়ার করুন, বাকিটা সংখ্যাই বলবে।

এরপর পড়ুন