বাংলায় বুঝিয়ে দাও, বাংলায় উত্তর দাও: সহজ ভাষায় AI

কঠিন বিষয়, বইয়ের পেজ বা ইংরেজি কাগজ দিন, AI সহজ বাংলায় বুঝিয়ে দিবে: চেনা উদাহরণ, কোথায় ভুল হয়, আর বোঝা হলো কি না দেখার ৩টা প্রশ্ন।

বুঝিয়ে নিন

"বাংলায় বুঝিয়ে দাও" লিখলে কি কঠিন বিষয়টা সহজ বাংলায় বোঝা যাবে?

যাবে। কোন বিষয়টা বুঝতে চান আর কোন ক্লাসে পড়েন লিখুন, নয়তো বইয়ের পেজ বা ইংরেজি কাগজের ছবি দিন। AI প্রথমে এক লাইনে বলবে জিনিসটা কী, তারপর রিকশা, বাজার বা bKash এর মতো চেনা উদাহরণে বোঝাবে, কোথায় মানুষ ভুল বোঝে দেখাবে, আর শেষে ৩টা প্রশ্ন দিবে যেন নিজেই দেখে নিতে পারেন বুঝেছেন কি না।

বাংলায় বুঝিয়ে নেওয়ার তিন ধাপ

  1. বিষয় আর ক্লাস বলুন: কোন বিষয়টা আটকাচ্ছে, আর আপনি কোন ক্লাসে বা কী কাজে বুঝতে চান। বইয়ের পেজ বা ইংরেজি কাগজ থাকলে ছবি তুলে দিন, টাইপ করতে হবে না।
  2. চেনা উদাহরণে ব্যাখ্যা: এক লাইনে জিনিসটা কী, তারপর দেশের চেনা একটা উদাহরণ, তারপর যে জায়গায় সবাই ভুল বোঝে। শেষে তিন লাইনের সারসংক্ষেপ।
  3. তিনটা প্রশ্নে নিজেকে দেখে নিন: উত্তরের শেষের ৩টা প্রশ্নের উত্তর নিজে দিন। কোথাও আটকালে সেই জায়গাটা লিখে বলুন "এটা আরেকবার বুঝিয়ে দাও"।

Google-এ "বাংলায় বুঝিয়ে দাও" লিখলে কেন উত্তর মেলে না

অনেকে Google-এর সার্চ বক্সে লেখেন "বাংলায় বলুন" বা "বাংলায় বুঝিয়ে দিন", যেন কারো সাথে কথা বলছেন। Google তখন কিছু লিংক দেখায়, কিন্তু আপনার প্রশ্নটা কেউ বুঝিয়ে দেয় না। কারণ সার্চ ইঞ্জিন কথা শোনে না, শুধু পেজ খুঁজে দেয়।

চ্যাটে ঠিক সেই কথাটাই লেখা যায়, আর উত্তর আসবে আপনার জন্য লেখা, আপনার ক্লাসের মাপে। না বুঝলে আবার জিজ্ঞেস করবেন, বিরক্ত হওয়ার কেউ নেই। কখন AI আর কখন Google ভালো, তা এই লেখায় আছে।

বাংলায় উত্তর দাও: ইংরেজি প্রশ্নেও বাংলা ব্যাখ্যা

বইটা ইংরেজি মাধ্যমের, নয়তো অফিসের কাগজ ইংরেজিতে, অথচ আপনি ভাবেন বাংলায়। প্রশ্নটা ইংরেজিতে পেস্ট করে শেষে লিখে দিন "বাংলায় উত্তর দাও", ব্যাখ্যা আসবে বাংলায়, আর দরকারি ইংরেজি শব্দগুলো পাশে থাকবে, যেন পরীক্ষার খাতায় লিখতে পারেন।

বাংলা কিবোর্ড না থাকলে ইংরেজি অক্ষরে লিখুন, যেমন "photosynthesis banglay bujhiye dao"। টাইপ করতে কষ্ট হলে মাইক বাটনে চেপে মুখে বলুন; একবার পাশের EN চিপে চেপে বাং করে নিন, Chrome-এ কথাগুলো লেখা হয়ে যাবে।

কোন কোন জিনিস বাংলায় বুঝিয়ে নেওয়া যায়

বুঝিয়ে দাও বলার আগে শিক্ষানবিশ mode চালু রাখুন

চ্যাটে দুইটা mode আছে। শিক্ষানবিশ mode-এ AI ধাপে ধাপে সহজ করে বোঝায় আর শেষে অনুশীলনের আইডিয়া দেয়; Pro mode-এ উত্তর ছোট আর গভীর। কোনো জিনিস প্রথমবার শিখছেন হলে শিক্ষানবিশ রাখুন, আর শুধু একটা তথ্য মনে করতে চাইলে Pro।

ব্যাখ্যা বেশি লম্বা লাগলে লিখুন "তিন লাইনে বলো"; বেশি ছোট লাগলে "আরেকটা উদাহরণ দাও"। একই বিষয় বন্ধুকে বোঝাতে চাইলে বলুন "ক্লাস ফাইভের বাচ্চাকে যেভাবে বলবে"।

বাংলায় বুঝিয়ে দেওয়া উত্তরও ভুল হতে পারে

AI ভুল কথাও ঠিক কথার মতোই আত্মবিশ্বাস নিয়ে বলে, বিশেষ করে সাল, সংখ্যা আর বাংলাদেশের নিজস্ব নিয়মে। এটা Google-এর মতো সার্চ ইঞ্জিন নয়। দরকার হলে চ্যাট দিনে কয়েকবার ইন্টারনেট খুঁজে উৎসের লিংকসহ উত্তর দেয়, কিন্তু সেই সুযোগ সীমিত; তাই আজকের খবর, বাজারদর বা নতুন সরকারি নিয়মে এর কথা মূল সূত্রে মিলিয়ে নিন।

পরীক্ষার আগে মূল কথাটা পাঠ্যবইয়ের সাথে মিলিয়ে নিন। কেন এমন হয়, তা সহজ করে আছে AI কেন ভুল বলে লেখায়।

বুঝিয়ে দেওয়া উত্তর নোট হিসেবে রাখুন

ব্যাখ্যাটা কাজের মনে হলে উত্তরের নিচের "PDF / প্রিন্ট" বাটনে চাপুন; পরিষ্কার A4 পেজে বাংলা ফন্টে সাজানো হবে, প্রিন্ট করুন বা Save as PDF বেছে ফোনে রাখুন। পুরো অধ্যায়ের নোট লাগলে প্রশ্ন বানানোর পেজ থেকে অনুশীলনের প্রশ্নও বানিয়ে নিন।

বাংলায় বুঝিয়ে দেওয়া নিয়ে প্রশ্ন

বাংলায় বুঝিয়ে দিন লিখলে কি ফ্রিতে উত্তর পাব?

পাবেন। চ্যাট চলবে ফ্রি AI টোকেনে, রোজ ৪,০০,০০০ পর্যন্ত ফ্রি AI টোকেন পাবেন, আর সাধারণ একটা ব্যাখ্যায় তার সামান্যই যাবে। একই বিষয় যতবার দরকার আবার জিজ্ঞেস করুন।

বাংলায় বলুন লিখলে কি AI বাংলায় কথা বলবে?

লিখে উত্তর দিবে, বাংলায়। মুখে প্রশ্ন করা যায়, মাইক বাটনে চেপে বলুন আর লেখা হয়ে যাবে, কিন্তু উত্তর পড়ে শোনানোর কোনো ব্যবস্থা নেই। উত্তরটা পর্দায় পড়ে নিন।

AI কি ইন্টারনেট দেখে আজকের খবর বলে দিবে?

কখনো কখনো। প্রশ্নে দরকার পড়লে চ্যাট দিনে কয়েকবার ইন্টারনেট খুঁজে উৎসের লিংকসহ উত্তর দেয়, তবে সংখ্যাটা সীমিত আর খোঁজা না হলে উত্তর আসে AI-এর আগে শেখা জ্ঞান থেকে। তাই আজকের খবর, দাম বা ফলাফল পত্রিকা বা সরকারি ওয়েবসাইটে মিলিয়ে নিন।

বইয়ের ছবি দিলে কি সেখান থেকে বুঝিয়ে দিবে?

দিবে। পেজের পরিষ্কার ছবি তুলে দিন আর লিখুন কোন অংশটা বুঝছেন না। ছবি পড়তে পারে এমন AI লেখাটা পড়ে ব্যাখ্যা করবে; ঝাপসা ছবিতে ভুল পড়তে পারে, তাই ছবি সোজা আর আলোয় তুলুন।

বাংলায় বুঝিয়ে দেওয়া উত্তর কি সবসময় ঠিক?

না। AI ভুল কথাও আত্মবিশ্বাস নিয়ে বলে, বিশেষ করে সাল আর সংখ্যায়। পরীক্ষা বা জরুরি কাজের আগে মূল কথাটা বই, শিক্ষক বা সরকারি সূত্রের সাথে মিলিয়ে নিন।

ইংরেজি অক্ষরে বাংলায় লিখলে কি বুঝবে?

বুঝবে। "banglay bujhiye dao" বা "eta ki bujhte parchina" লিখলেও AI বুঝে বাংলা হরফে উত্তর দিবে। ইংরেজিতে উত্তর চাইলে শেষে লিখে দিন "in English"।

না বুঝলে কি আবার জিজ্ঞেস করা যাবে?

যতবার খুশি। কোন লাইনটা বোঝেননি সেটা কপি করে লিখুন "এটা আরও সহজ করে বলো", নয়তো "অন্য একটা উদাহরণ দাও"। একই চ্যাটে আগের কথা মনে রেখেই উত্তর দিবে।

আরও পড়ুন

আরও যা বানিয়ে নিতে পারেন

আর কী কী বানানো যায়, সব দেখুন