হাজিরা খাতা অ্যাপ: টিক দিন, মাসের হিসাব রেডি
ছাত্র বা কর্মচারীর নামের লিস্ট দিন, হাজিরা খাতা অ্যাপ বানিয়ে দিবে: রোজ টিক, মাস শেষে প্রত্যেকের মোট উপস্থিতি আর শতকরা, CSV-তে নামানো।
- আমার অষ্টম শ্রেণির ক খাতার জন্য একটা ছাত্র হাজিরা খাতা বানিয়ে দাও। ৩৫ জন ছাত্র, রোল ১ থেকে ৩৫। শুক্রবার বন্ধ, মাস শেষে কে কত দিন এসেছে দেখতে চাই।
- আমার গার্মেন্টস সাব কন্ট্রাক্টের কারখানায় ১২ জন কর্মচারী। একটা কর্মচারী হাজিরা খাতা অ্যাপ চাই, রোজ সকালে ফোনে টিক দিব, মাস শেষে প্রত্যেকের উপস্থিতির দিন গুনে দেখব।
- মসজিদের মক্তবের ২০ জন বাচ্চার হাজিরা রাখতে চাই। নামের পাশে বড় বাটন, এক হাতে টিক দেওয়া যাবে, আর মাসের হিসাব নামিয়ে কমিটিকে দেখাব।
ফোনে টিক দিলেই মাস শেষে সবার হাজিরার হিসাব, এমন হাজিরা খাতা অ্যাপ কি বানানো যায়?
যায়। ক্লাস বা অফিসের নাম আর কাদের হাজিরা নিবেন সেই নামের লিস্ট বাংলায় দিন; AI একটা হাজিরা খাতা অ্যাপ বানিয়ে দিবে। রোজ তারিখ ধরে উপস্থিত বা অনুপস্থিত টিক দিবেন, মাস বাছলে প্রত্যেকের মোট উপস্থিতি আর শতকরা হার দেখাবে, আর মাসের হিসাব CSV-তে নামানো যাবে। বানানো শুরু করা ফ্রি।
হাজিরা খাতা অ্যাপ বানানোর তিনটা ধাপ
- নামের লিস্ট দিন: ক্লাস, ব্যাচ বা অফিসের নাম আর যাদের হাজিরা নিবেন তাদের নাম, রোল থাকলে রোলসহ। সাপ্তাহিক ছুটির দিন থাকলে সেটাও লিখে দিন।
- রোজ টিক দিন: অ্যাপ খুলে আজকের তারিখে নামের পাশে উপস্থিত বা অনুপস্থিত চাপুন। বাটন বড়, তাই ক্লাসে দাঁড়িয়ে এক হাতেই হবে।
- মাস শেষে হিসাব নিন: মাস বাছলেই প্রত্যেকের মোট উপস্থিতি আর শতকরা হার। CSV নামিয়ে রাখুন, Excel-এ খুলে প্রিন্ট বা কাউকে পাঠানো যাবে।
কাগজের হাজিরা খাতার ঝামেলা
কাগজের হাজিরা খাতায় দাগ টানা, মাস শেষে প্রত্যেকের ঘর গুনে গুনে যোগ করা, আর খাতা বাসায় রেখে এলে সেদিনের হাজিরা আলাদা কাগজে লিখে পরে তোলা। পেজ ছিঁড়ে গেলে বা পানিতে ভিজলে পুরো মাসের হিসাব শেষ।
হাজিরা খাতা অ্যাপে রোজের কাজটা এক মিনিটের: নামের পাশে টিক। যোগ করা, শতকরা বের করা আর মাসের হিসাব সাজানোর কাজ অ্যাপ নিজে করবে।
হাজিরা খাতা অ্যাপে কী কী থাকবে
- নামের লিস্ট, পরে নাম যোগ করা যাবে
- প্রতিদিনের তারিখে প্রত্যেকের পাশে উপস্থিত আর অনুপস্থিত বাটন
- মাস বাছলে প্রত্যেকের মোট উপস্থিতি আর শতকরা হার
- মাসের হিসাব CSV ফাইলে নামানোর বাটন
- ফোনে এক হাতে চাপার মতো বড় বাটন
- নিচে ছোট করে লেখা থাকবে ডেটা কোথায় জমা আছে আর কেন মাঝে মাঝে CSV নামিয়ে রাখা ভালো
ছাত্র হাজিরা খাতা আর কর্মচারী হাজিরা খাতা, একই অ্যাপে
বিল্ডারে কার্ডটার নাম "হাজিরা খাতা"। স্কুল, মাদ্রাসা বা কোচিংয়ের জন্য ছাত্রের নাম আর রোল দিন; দোকান, কারখানা বা অফিসের জন্য কর্মচারীর নাম দিন আর লিখে দিন এটা কর্মচারীদের হাজিরা, তাহলে লেখাগুলো সেভাবে বসবে। কয়েকটা ক্লাস বা শাখা থাকলে বলুন উপরে ক্লাস বেছে নেওয়ার ব্যবস্থা রাখতে।
শুরুতেই যা বলে দিলে কাজে লাগে: কোন দিন সাপ্তাহিক ছুটি, মাস কোন তারিখ থেকে গুনবেন, আর নামের পাশে রোল বা পদবি থাকবে কি না। একবারে একটা বদল চাইলে ফল ভালো আসে।
হাজিরা খাতার ডেটা কোথায় থাকে, আর কয়েক ফোনে কীভাবে
সাধারণভাবে হাজিরার টিকগুলো জমা থাকবে যে ফোনের ব্রাউজারে টিক দিয়েছেন সেখানেই। আরেকজন শিক্ষক বা ম্যানেজার একই লিংক নিজের ফোনে খুললে খালি খাতা দেখবেন, আর ব্রাউজারের ডেটা মুছলে বা ফোন হারালে হিসাবও যাবে। তাই এক ফোন থেকে হাজিরা নিন, আর সপ্তাহে একবার CSV নামিয়ে রাখুন।
কয়েকজন আলাদা ফোন থেকে একই খাতা দেখতে ও টিক দিতে চাইলে ক্লাউড ডেটা লাগবে, যা শুধু Business আর Commerce প্ল্যানে আছে। চালু করে একটা পাসকোড দিবেন, বিল্ডারে বলবেন "হিসাবটা ক্লাউডে জমা রাখো", তারপর আবার Publish; পাসকোড যার কাছে থাকবে তিনি দেখতে আর বদলাতে পারবেন। ধাপগুলো ক্লাউড ডেটার গাইডে, দাম দামের পেজে।
হাজিরা খাতা অ্যাপ যা নয়
- আঙুলের ছাপ বা কার্ডের বায়োমেট্রিক মেশিন নয়; টিকটা একজন মানুষ দিবেন
- কর্মচারী নিজের ফোন থেকে নিজের হাজিরা দিবেন, এমন ব্যবস্থা নয়
- বেতন কাটা বা ওভারটাইমের হিসাব এই কার্ডে নেই; বেতনের খাতা লাগলে আলাদা করে হিসাবের অ্যাপ বানিয়ে নিন
- অভিভাবককে অনুপস্থিতির SMS পাঠাবে না
হাজিরা খাতা লেখার নিয়ম, অ্যাপেও যা মানবেন
- রোজ একই সময়ে হাজিরা নিন, ক্লাস শুরুর প্রথম পাঁচ মিনিটে
- দেরিতে এলে কী লিখবেন, তা আগে ঠিক করুন, আর সবার জন্য একই নিয়ম রাখুন
- ছুটির দিনে কারো টিক দিবেন না, তাহলে শতকরা হার ঠিক থাকবে
- মাস শেষে CSV নামিয়ে ফাইলের নামে মাস আর ক্লাস লিখে রাখুন, যেমন অষ্টম ক জানুয়ারি
হাজিরা খাতা নিয়ে প্রশ্নোত্তর
হাজিরা খাতা অ্যাপ কি ফ্রি?
বানানো ফ্রি: অ্যাপটা তৈরি হবে ফ্রি AI টোকেনে, রোজ ৪,০০,০০০ পর্যন্ত। বানানোর পরে রোজ টিক দেওয়া আর মাসের হিসাবে কোনো Token লাগবে না। কয়েক ফোনে একই খাতা চাইলে ক্লাউড ডেটার জন্য Business বা Commerce প্ল্যান লাগবে।
হাজিরা খাতা apk কি পাওয়া যাবে?
যাবে। অ্যাপটা লাইভ করার পরে সেখান থেকেই অ্যান্ড্রয়েড অ্যাপ বানানো যায়, একটা .apk ফাইল পাবেন যা ফোনে ইনস্টল হবে; প্রথম অ্যাপটা ফ্রি। নয়তো লিংকটা ফোনের হোম স্ক্রিনে বসিয়ে নিন।
কর্মচারী হাজিরা খাতা অ্যাপ কিভাবে বানাব?
বিল্ডারে কর্মচারীদের নাম আর পদবি দিয়ে লিখুন এটা কর্মচারীদের হাজিরা খাতা, কোন দিন ছুটি সেটাও বলুন। অ্যাপ সেভাবে সাজিয়ে দিবে; রোজ সকালে আপনি নিজে টিক দিবেন।
দুইজন শিক্ষক কি আলাদা ফোন থেকে একই খাতায় হাজিরা দিতে পারবেন?
সাধারণভাবে না, কারণ টিক জমা থাকে যে ফোনে দেওয়া হয় সেখানেই। Business বা Commerce প্ল্যানে ক্লাউড ডেটা চালু করে বিল্ডারকে বললে সবাই একই হিসাব দেখবেন, পাসকোড দিয়ে।
ফোন হারালে হাজিরার হিসাব কি ফিরে পাব?
ক্লাউড ডেটা ছাড়া না, কারণ হিসাবটা ওই ফোনেই ছিল। তাই সপ্তাহে একবার CSV নামিয়ে Google Drive বা email-এ রেখে দিন।
হাজিরা খাতার ফরমেট কেমন হওয়া উচিত?
বাম পাশে রোল আর নাম, উপরে মাসের তারিখ, প্রতিটা ঘরে উপস্থিত বা অনুপস্থিত, আর ডান পাশে মোট আর শতকরা। অ্যাপে এই হিসাবটাই মাস বাছলে দেখাবে, CSV-তেও একইভাবে নামবে।
এটা কি আঙুলের ছাপের হাজিরা মেশিনের মতো কাজ করবে?
না। এটা ফোনের খাতা, টিক দিবেন একজন মানুষ। বায়োমেট্রিক মেশিনের সাথে এর কোনো সংযোগ নেই।
আরও পড়ুন
- ক্লাউড ডেটা: হিসাব কয়েক ফোনে এক রাখা
- স্কুল, দোকান আর অফিসের কাজের ওয়েব অ্যাপ
- অ্যাপকে অ্যান্ড্রয়েড অ্যাপ বানানো
- পরীক্ষার রেজাল্ট শিট
- ফোনে অ্যাপের মতো বসানো
আরও যা বানিয়ে নিতে পারেন
- রেজাল্ট শিট: নম্বর দিলেই গ্রেড, জিপিএ, মেধাক্রম আর মার্কশিট
- হিসাব খাতা: বেচাকেনা, খরচ আর বাকির হিসাব এক অ্যাপে
- অ্যান্ড্রয়েড অ্যাপ: সাইট থেকে .apk আর Play Store-এর .aab
- শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট: নোটিশ, ভর্তি, শিক্ষক আর মাউশির ১১টা তথ্য
- ক্লাস রুটিন: শ্রেণি আর পিরিয়ড ধরে রুটিন, প্রিন্ট আর লিংক