মোবাইল দিয়ে ভিজিটিং কার্ড ডিজাইন, বাংলায়

ভিজিটিং কার্ড ডিজাইন করুন মোবাইলেই, বাংলা নাম নিখুঁত ফন্টে, ৩.৫ x ২ ইঞ্চি মাপে, পেছনে QR কোডসহ। ডিজাইন ফ্রিতে, PNG নামিয়ে প্রেসে ছাপান।

ভিজিটিং কার্ড বানিয়ে দিন

মোবাইল দিয়ে ভিজিটিং কার্ড ডিজাইন কিভাবে করব, বাংলা নামসহ?

চ্যাটে নিজের নাম, পদবি, প্রতিষ্ঠান, ফোন আর ঠিকানা হুবহু লিখুন, সাথে মাপ: "ভিজিটিং কার্ড, ৩.৫ x ২ ইঞ্চি"। কার্ডের সামনের পিঠ আসল বাংলা ফন্টে সাজানো হবে, যুক্তাক্ষর ভাঙবে না, PNG হয়ে নামবে। পেছনের পিঠ আলাদা করে চেয়ে নিন। ডিজাইন ফ্রিতে হবে, ছাপাবেন আপনার চেনা প্রেসে।

মোবাইল দিয়ে ভিজিটিং কার্ড তৈরির তিনটা ধাপ

  1. তথ্য আর মাপ লিখুন: কার্ডে যা ছাপা হবে সব নিজে টাইপ করুন, বানানসহ, আর শুরুতেই লিখুন "৩.৫ x ২ ইঞ্চি"। মাপ না বললে চ্যাট বড় পোস্টারের মাপে আঁকবে।
  2. সামনে আর পেছনে দুইবার চান: প্রথমে সামনের পিঠ। পছন্দ হলে একই চ্যাটে বলুন "একই রং আর ফন্টে এবার পেছনের পিঠ দাও"। দুইটা আলাদা PNG নামবে।
  3. PNG প্রেসে দিন: দুইটা ছবি নামিয়ে প্রেসে দিন, বলুন কোন কাগজে আর কত কপি। পুরো ছাপার আগে একটা নমুনা কার্ড হাতে নিয়ে নম্বর মিলিয়ে নিন।

ভিজিটিং কার্ড ডিজাইনের জন্য প্রেসের কম্পিউটারের সামনে বসে থাকবেন না

প্রেসে ভিজিটিং কার্ড করাতে গেলে সাধারণত একটা পুরনো নমুনা দেখিয়ে বলতে হয় "এরকম করে দেন"। তারপর দোকানের লোক টাইপ করেন, বাংলা নামের যুক্তাক্ষর ভাঙে, মোবাইল নম্বরে একটা অঙ্ক উল্টে যায়, আর ঠিক করাতে আবার যেতে হয়।

মোবাইল দিয়ে ভিজিটিং কার্ড তৈরি করলে বানানটা আপনি নিজে দেখে দিবেন, রং আর নকশা নিজে বেছে নিবেন, আর প্রেসে যাবে তৈরি ফাইল। প্রেসের কাজ তখন শুধু ছাপা আর কাটা। নম্বর বদলালে এক লাইন লিখলেই নতুন ভার্সন, নতুন করে ডিজাইনের টাকা লাগবে না।

ভিজিটিং কার্ডের সাইজ কত: ইঞ্চি, মিলিমিটার আর পিক্সেল

ভিজিটিং কার্ডে কী লিখবেন, আর কী বাদ দিবেন

ছোট কার্ডে জায়গা খুব কম, তাই চারটা জিনিসই যথেষ্ট: নাম, পদবি বা কাজ, একটা ফোন নম্বর, আর ঠিকানা। নাম সবচেয়ে বড়, তারপর প্রতিষ্ঠান, আর নম্বর এমন মাপে যেন বয়স্ক কেউ চশমা ছাড়াই পড়তে পারেন। বাংলা লেখা খুব ছোট করলে মাত্রা আর কার ঝাপসা হয়, তাই লাইন কমিয়ে অক্ষর বড় রাখুন।

তিনটা নম্বর, দুইটা ইমেইল, ফেসবুক, ইউটিউব সব এক পিঠে দিলে কার্ড ভিড় লাগে, কেউ কিছুই মনে রাখে না। বাড়তি তথ্য পেছনের পিঠে পাঠান। বাংলা আর ইংরেজি দুই ভাষাই চাইলে এক পিঠে বাংলা, অন্য পিঠে ইংরেজি রাখুন; একই লাইন দুই ভাষায় পাশাপাশি লিখবেন না।

ভিজিটিং কার্ডের পেছনে QR কোড: কাস্টমার এক স্ক্যানে আপনার সাইটে

কার্ডের পেছনের পিঠ অনেকে ফাঁকা রাখেন, অথচ সেখানেই সবচেয়ে কাজের জিনিসটা বসে: একটা QR কোড, যেটা ফোনের ক্যামেরা ধরলেই আপনার দোকানের সাইট, প্রোডাক্টের লিস্ট বা মেনু খুলবে। সাইটটা এখানেই বানিয়ে ফ্রিতে লাইভ করা যায়, দেখুন ফ্রি ওয়েবসাইটের পেজ।

লাইভ করার পর সাইট ম্যানেজারের প্রথম ট্যাবে লাইভ লিংকের পাশে QR নামানোর বাটন আছে, এর জন্য কোনো AI বা Token লাগবে না। QR-এর ছবিটা চ্যাটে যোগ করে বলুন পেছনের পিঠের মাঝখানে বসাতে। ঠিকমতো না বসলে পেছনে একটা ফাঁকা চৌকো ঘর রাখতে বলুন, আর QR ফাইলটা আলাদা করে প্রেসে দিন, তাঁরা বসিয়ে দিবেন। ছাপার আগে নিজের ফোনে স্ক্যান করে দেখে নিন।

ভিজিটিং কার্ড ডিজাইন ব্যাকগ্রাউন্ড আর লোগো

কার্ডের পেছনের রং বা নকশা যত সাদামাটা, লেখা তত পরিষ্কার। একটা গাঢ় রং আর সাদা, বা সাদা জমিনে একটা রঙের পাড়, এইটুকুই যথেষ্ট। ছবির উপর লেখা বসালে ছাপায় অনেক সময় পড়া যায় না। নকশাদার ব্যাকগ্রাউন্ড চাইলে বলুন "লেখার নিচে হালকা একটা প্যানেল দাও"।

লোগো না থাকলে আগে বানিয়ে নিন: লেখা ছাড়া চিহ্নটা AI ছবি দিয়ে, দিনে ২০টা পর্যন্ত ফ্রি, আর নামের অক্ষর দিয়ে লোগো চাইলে নাম দিয়ে লোগোর পেজ দেখুন। AI ছবির ভেতরে বাংলা নাম লিখতে বলবেন না, অক্ষর ভাঙবে; নামটা কার্ডে ফন্টে বসবে।

ভিজিটিং কার্ড বানাতে কত টাকা লাগে

ডিজাইনের জন্য কোনো টাকা লাগবে না। রোজ ৪,০০,০০০ পর্যন্ত ফ্রি AI টোকেন পাবেন, আর একটা কার্ডের দুই পিঠ বানিয়ে কয়েকবার বদলানো এর মধ্যেই হয়ে যাবে।

ছাপার খরচ ঠিক করে প্রেস: কাগজ কত মোটা, এক পিঠ না দুই পিঠ রঙিন, ল্যামিনেশন আছে কি না, আর কত কপি। আমরা কার্ড ছাপাই না, তাই কোনো রেট বলব না; দুই তিনটা প্রেসে একই ফাইল দেখিয়ে দাম জিজ্ঞেস করুন।

ভিজিটিং কার্ড ডিজাইন নিয়ে প্রশ্নোত্তর

ভিজিটিং কার্ড বানাতে কত টাকা লাগে?

ডিজাইন এখানে ফ্রিতে হবে, রোজের ফ্রি AI টোকেন দিয়ে। ছাপার দাম প্রেস ঠিক করে কাগজ, রং, ল্যামিনেশন আর কপির সংখ্যা দেখে; আমরা ছাপাই না, তাই কয়েকটা প্রেসে জিজ্ঞেস করে নিন।

ভিজিটিং কার্ডের সাইজ কত?

দেশের বেশিরভাগ প্রেসে ৩.৫ x ২ ইঞ্চি, পিক্সেলে ১০৫০ x ৬০০। কিছু প্রেস ৩.২৫ x ২ ইঞ্চিতে কাটে, আর ইউরোপের মাপ ৮৫ x ৫৫ মিলিমিটার। আপনার প্রেসের মাপটা জেনে চ্যাটে সেটাই লিখুন।

ভিজিটিং কার্ড বানানোর অ্যাপস কি নামাতে হবে?

না। ফোনের ব্রাউজারে BanglaCodes খুলে চ্যাটেই কার্ড বানাবেন, আলাদা কোনো অ্যাপ নামাতে হবে না। বাংলা ফন্ট ফোনে না থাকলেও কার্ডে ঠিকঠাক আসবে।

ভিজিটিং কার্ড ডিজাইন png না pdf, প্রেসে কোনটা দিব?

এখানে কার্ড PNG ছবি হয়ে নামবে, ছাপার মতো মাপে। বেশিরভাগ প্রেস PNG থেকেই ছাপে; তাঁরা অন্য ফরমেট চাইলে জিজ্ঞেস করে নিন, দরকার হলে তাঁরাই রূপান্তর করে দেন।

বাংলা ভিজিটিং কার্ড তৈরি করলে নাম ভেঙে যাবে না তো?

না। লেখা বসে আসল বাংলা ফন্টে, ছবি আঁকার মতো করে নয়, তাই যুক্তাক্ষর ঠিক থাকে। তবু প্রেসে দেওয়ার আগে প্রতিটা নাম আর নম্বর নিজে একবার পড়ে নিন।

ভিজিটিং কার্ডে QR কোড কিভাবে দিব?

আগে দোকানের সাইট ফ্রিতে লাইভ করুন, তারপর সাইট ম্যানেজার থেকে QR নামান। QR-এর ছবিটা চ্যাটে যোগ করে পেছনের পিঠে বসাতে বলুন, নয়তো ফাঁকা ঘর রেখে প্রেসকে QR ফাইল দিন।

ডাক্তার বা টেইলার্সের ভিজিটিং কার্ড কি আলাদা হয়?

কাঠামো একই, লেখা আলাদা। ডাক্তারের কার্ডে ডিগ্রি, চেম্বারের সময় আর সিরিয়ালের নম্বর; টেইলার্সের কার্ডে দোকানের নাম, কী কী বানান আর ডেলিভারির নম্বর। লাইন বেশি হলে খাড়া কার্ড নিন।

আরও পড়ুন

আরও যা বানিয়ে নিতে পারেন

আর কী কী বানানো যায়, সব দেখুন